শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
Saturday, 12 September, 2026
আয়োজনে সোভিয়েত অ্যালুমনাই অ্যাসোসিয়েশন

ঢাকায় বাংলাদেশ-রাশিয়া সাংস্কৃতিক মেলবন্ধন

বিশেষ প্রতিনিধি, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  12 Sep 2026, 13:21

সোভিয়েত অ্যালুমনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এসএএবি)-এর উদ্যোগে ঢাকার রাশিয়ান হাউসে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এতে সাবেক সোভিয়েত ইউনিয়ন ও কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস (সি আই এস) অঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণকারী বাংলাদেশি গ্র্যাজুয়েটরা অংশ নেন। তাঁদের শিক্ষাগত ঐতিহ্যের পাশাপাশি বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক ও মানবিক সংযোগ উদযাপনই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
কবিতা, সঙ্গীত ও নৃত্যে সমৃদ্ধ এই সন্ধ্যায় বাংলাদেশি ও রাশিয়ান সংস্কৃতির এক সুন্দর মেলবন্ধন ঘটে। সোভিয়েত ইউনিয়ন ও রাশিয়ায় উচ্চশিক্ষা গ্রহণকারী প্রজন্মের মাধ্যমে গড়ে ওঠা দুই দেশের দীর্ঘদিনের মানুষে-মানুষে সম্পর্কেরও প্রতিফলন ঘটে অনুষ্ঠানে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত সাবেক শিক্ষার্থীদের ঢাকা ও মস্কোর মধ্যকার “বন্ধুত্বের অনন্য ও জীবন্ত সেতু” হিসেবে অভিহিত করেন। বাংলাদেশের সামাজিক-অর্থনৈতিক, শিল্প ও বৈজ্ঞানিক অগ্রগতিতে তাঁদের গুরুত্বপূর্ণ অবদানের পাশাপাশি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতেও তাঁদের ভূমিকার কথা তিনি তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা ) জহির উদ্দিন স্বপন, এমপি, দেশের উন্নয়নে এসএএবি-এর অবদানের প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, সাবেক সোভিয়েত, রাশিয়ান ও সিআইএস বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনকারী বাংলাদেশি গ্র্যাজুয়েটদের জ্ঞান, দক্ষতা ও নেতৃত্ব প্রকৌশল, চিকিৎসা, শিক্ষা, কৃষি, বিজ্ঞান, জনশাসন ও শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
ঢাকার রাশিয়ান হাউসের পরিচালক সত্তর ও আশির দশকের সেই বাংলাদেশি শিক্ষার্থীদের সাহস ও প্রত্যয়ের কথা স্মরণ করেন, যারা উচ্চশিক্ষার জন্য সুদূর সোভিয়েত ইউনিয়নে পাড়ি জমিয়েছিলেন। তিনি বলেন, বাংলাদেশে তাঁদের কর্মজীবনের সাফল্য সোভিয়েত ইউনিয়ন ও রাশিয়ায় অর্জিত উচ্চশিক্ষার মানের একটি উজ্জ্বল প্রমাণ। তিনি তাঁদের দুই দেশের মধ্যকার “মৈত্রী ও সংস্কৃতির দূত” হিসেবে উল্লেখ করেন।
বর্ণাঢ্য সাংস্কৃতিক পর্বে আলেকজান্ডার পুশকিনের বিশ্বখ্যাত কবিতা “আই লাভড ইউ” (Я вас любил) আবৃত্তি, ভরতনাট্যম ও মণিপুরী নৃত্য, মনোমুগ্ধকর বাংলা গান এবং এসএএবি -এর সদস্য ও প্রখ্যাত শিল্পী তিমির নন্দীর কণ্ঠে কালজয়ী রাশিয়ান গান “মস্কো নাইটস” (Подмосковные вечера)-এর বিশেষ পরিবেশনা ছিল।
আমন্ত্রিত শিল্পী ও অতিথিদের সম্মিলিত পরিবেশনায় “আমরা করব জয়” (We Shall Overcome) গানটির মধ্য দিয়ে মূল সাংস্কৃতিক পর্বের সমাপ্তি ঘটে। পরে প্রীতি নৈশভোজ ও দলগত ছবি তোলার মধ্য দিয়ে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দীর্ঘস্থায়ী শিক্ষাগত, সাংস্কৃতিক ও মানুষে-মানুষে সম্পর্কের এই স্মরণীয় সন্ধ্যা শেষ হয়।

Comments

  • Latest
  • Popular

ঢাকায় বাংলাদেশ-রাশিয়া সাংস্কৃতিক মেলবন্ধন

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, কোনো প্রতিনিধিও যাবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক যুব উৎসব ২০২৬ উপলক্ষে ঢাকায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রোবটের হাত ধরে বিশ্বমঞ্চে আফিয়া হুমায়রা

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠানের আহ্বান ফলকার টুর্কের

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই এ দেশের সবাই সমান অধিকার ভোগ করবে- স্বরাষ্ট্রমন্ত্রী

ক্র্যাব সদস্য সন্তানদের রোবোটিক্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

১০
বাংলার অজানা ইতিহাস নিয়ে ‘স্বর্গভূমি বাংলা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত
বাংলার ইতিহাস, ঐতিহ্য, অর্থনীতি, বাণিজ্য, শিক্ষা ও সংস্কৃতির গৌরবময় ও ইতিবাচক দিক তুলে ধরে সাংবাদিক
 নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে শাকিব খান সেরা অভিনেতা ও বুবলী সেরা অভিনেত্রী নির্বাচিত
প্রথমবারের মতো জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সোমবার শেষ হলো চারদিনের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘নিউইয়র্ক বাংলা
নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম আসরে থাকছে জায়েদ খানের চমক
প্রবাসে বাংলা চলচ্চিত্রের অন্যতম বড় আয়োজন নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল এবার দর্শকদের জন্য নিয়ে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন
রাশিয়ান হাউস ইন ঢাকা ১৪ জুন ২০২৬ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহান রুশ কবি আলেকজান্ডার পুশকিনের