বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬
Thursday, 01 October, 2026

নজরুলের গান বিকৃতির প্রতিবাদে তসলিমা নাসরিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ডিপ্লোমেট ডটকম
  14 Nov 2023, 14:36
নজরুলের গান বিকৃতির প্রতিবাদে তসলিমা নাসরিন..........ছবি: সংগৃহীত

আলোচিত লেখিকা তসলিমা নাসরিন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গান বিকৃতি করায় যারা প্রতিবাদ জানিয়েছেন তাদেরকে সমর্থন করেছেন।

কাজী নজরুল ইসলামের গান বিকৃতি করার দায়ে অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান যখন নেটিজেনদের তোপের মুখে পড়েছেন ঠিক তখনি তসলিমা নাসরিন তাদের এ সমর্থন দিলেন।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করে এমন মন্তব্য জানান তসলিমা নাসরিন।

পোস্টে তিনি লেখেন, দুই বাংলার বাঙালি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আজ অন্তত একটি ইস্যুতে একমত হয়েছে এবং একযোগে প্রতিবাদ করছে। দেখে ভালো লাগছে।

তসলিমা নাসরিন লেখেন, কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহ কপাট’ গানটির সুর বিকৃত করেছেন বলে সবাই তিরস্কার করছে এ আর রহমানকে। আমি ভাবছি দোষটা কি এ আর রহমানের? নাকি দোষটা পিপ্পা সিনেমার পরিচালক বা প্রযোজকের, যারা এ আর রহমানকে ‘কারার ঐ লৌহ কপাট’ গানের লিরিকস দিয়ে নিজের মনের মাধুরী মিশিয়ে সুর দেওয়ার জন্য অনুরোধ করেছেন? তাহলে দোষটা পরিচালক বা প্রযোজককে দেওয়াই ভালো।

তসলিমার ভাষ্য, তামিল ছেলে এ আর রহমান হয়তো জানেনই না কাজী নজরুল ইসলাম কে ছিলেন। গানটির অর্থ হয়তো তাকে ব্রিফ করা হয়েছে, সেই অর্থ অনুযায়ী এ আর রহমানের যে সুর পছন্দ হয়েছে সেই সুরই তিনি ফাইনাল করেছেন। আমার বিশ্বাস হতে চায় না, গানটির আসল সুর শুনে সেটি কিচ্ছু হয়নি বলে ছুড়ে ফেলে দিয়েছেন, তারপর নতুন সুর দিয়েছেন গানটিতে। যদি দিয়ে থাকেন, তাহলে সেটা বাতিল করার দায়িত্ব পরিচালক এবং প্রযোজকের ছিল। দোষ হয়তো কারও একার নয়, দোষ টিমের। আবার টিমে এমন কেউ থাকতে পারেন যিনি ইনোসেন্ট। এ আর রহমান ইনোসেন্ট হলে যে গালিগুলো তার ওপর বর্ষিত হলো আজ, তার কী হবে? যে যার গালি গুনে গুনে ফেরত নেবেন তো?

সবশেষে এ লেখিকা বলেন, আর যদি দোষী স্বয়ং এ আর রহমান, তাহলে ক্ষমা না চাওয়া পর্যন্ত তাকে ক্ষমা করা উচিত হবে না।

Comments

  • Latest
  • Popular

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

১

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

২

অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা

৩

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৪

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৫

ডিআইজিসহ পুলিশে ৩১ পদে রদবদল

৬

মালয়েশিয়ার শ্রমাবাজার নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে

৭

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৮

আরামবাগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

৯

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের প্রজ্ঞাপন হলো, জুলাই থেকে বাড়তি বেতন পাবেন

১০
আয়োজনে সোভিয়েত অ্যালুমনাই অ্যাসোসিয়েশন / ঢাকায় বাংলাদেশ-রাশিয়া সাংস্কৃতিক মেলবন্ধন
সোভিয়েত অ্যালুমনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এসএএবি)-এর উদ্যোগে ঢাকার রাশিয়ান হাউসে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন
বাংলার অজানা ইতিহাস নিয়ে ‘স্বর্গভূমি বাংলা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত
বাংলার ইতিহাস, ঐতিহ্য, অর্থনীতি, বাণিজ্য, শিক্ষা ও সংস্কৃতির গৌরবময় ও ইতিবাচক দিক তুলে ধরে সাংবাদিক
 নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে শাকিব খান সেরা অভিনেতা ও বুবলী সেরা অভিনেত্রী নির্বাচিত
প্রথমবারের মতো জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সোমবার শেষ হলো চারদিনের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘নিউইয়র্ক বাংলা
নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম আসরে থাকছে জায়েদ খানের চমক
প্রবাসে বাংলা চলচ্চিত্রের অন্যতম বড় আয়োজন নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল এবার দর্শকদের জন্য নিয়ে