বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
Thursday, 21 May, 2026

সংবাদ সারাবেলা অফিস ঘুরে গেলেন দেশের প্রথম নারী ফুটবলার রেহানা পারভীন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  03 Jun 2023, 21:22

দেশের ক্রীড়াঙ্গনে প্রথম নারী ফুটবলার রেহানা পারভীন। একই সঙ্গে কাবাডি, হ্যান্ডবলে জাতীয় দলে খেলেছেন তিনি। কুড়িগ্রামে জন্ম নেওয়া ক্রীড়াবিদ ছোটবেলা থেকে স্বপ্ন দেখতেন বড় খেলোয়াড় হওয়ার। আজ তার স্বপ্ন ডানা মেলতে মেলতে আকাশ ছুঁয়েছে।

রেহানার পারভীনের জাতীয় প্রতিযোগিতায় অভিষেক ঘটে ২০০৬ সালে। তখন প্রথম আন্তঃজেলা নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ঢাকা জেলার পক্ষে অংশগ্রহণ করেন তিনি। তার নৈপুণ্যতায় ঢাকা প্রতিযোগিতা শিরোপা জয় করেছিল। তারপর কাবাডি এবং পরে বাংলাদেশ গেমসে হ্যান্ডবলেও চ্যাম্পিয়ন হয় তার দল। এক সময় তিন খেলাতেই তার সমান দক্ষতার খবর ছড়িয়ে পড়ে।

২০০৬ সালে শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত ১০ম সাফ গেমসে মহিলা জাতীয় কাবাডি দলে খেলার সুযোগ আসে এবং সেখানে তিনি তার অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেন। সাফ গেমস থেকে দেশে ফিরেই ডাক পান এএফসি অনূর্ধ্ব-১৯ বাছাইপর্ব ফুটবলে। ভারতে উড়িষ্যায় আমন্ত্রণমূলক মহিলা ফুটবল প্রতিযোগিতায় বাফুফে একাদশের হয়ে ৭টি প্রদেশে খেলেন তিনি। সেখানেও দুটি ম্যাচে সেরা ফুটবলারের পুরস্কার পান। ২০১২ সালে ভারতের পাটনায় অনুষ্ঠিত প্রথম মহিলা বিশ্বকাপ কাবাডিতে তিনি বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেন। ফিফা এম এ এলিট রেফারিস কোর্স সম্পন্ন করেছেন তিনি। 

এছাড়াও কোচের স্বীকৃতি হিসেবে এএফসি ‘ সি’ লাইসেন্স আছে তার। ভলিবল কোচেস কোর্সও করেছেন সংগঠক রেহানা পারভীন। দেশের ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে রাষ্ট্রপতি আনসার সেবাপদক গ্রহণ করেছেন তিনি।

দেশের প্রথম এই নারী ফুটবলার ঘুরে গেলেন জাতীয় দৈনিক সংবাদ সারাবেলার অফিস।

গতকাল শনিবার (৩ জুন) রেহানা পারভিন সংবাদ সারাবেলার কাটাবন অফিসে এসে পৌঁছলে পত্রিকাটির সম্পাদক ও দেশের প্রথম কূটনীতি বিষয়ক অনলাইন নিউজ পোর্টাল ঢাকাডিপ্লোম্যাটডটকমের সম্পাদক আবদুল মজিদ তাকে স্বাগত জানান।

এসময় তিনি তার খেলাধুলার জীবন, আকাশ ছোঁয়া স্বপ্ন, মেয়েদের ফুটবলে বাধা-বিপত্তি, ভালো লাগা, খারাপ লাগা শেয়ার করেছেন।

তিনি শেয়ার করেছেন তার ফুটবলে আসার গল্প। জীবনের দূরন্তপনার সময়গুলো।  

এসময় রেহানা পারভীন বললেন, ক্রীড়াঙ্গনে নারীরা সুযোগ-সুবিধা কম পায়। এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। নারী খেলোয়াড়দের প্রতি সুনজর দিতে হবে। তাহলে নারীরাও ক্রীড়াঙ্গনে অসামান্য অর্জন দেখাতে সক্ষম হবে।

দেশের মাটিতে মেয়েদের নিয়ে বেশি বেশি টুর্নামেন্ট হলে তারা নিজেদের ঝালিয়ে নিতে পারতো বলেও তিনি মন্তব্য করেন। 

মেয়েদের ফুটবলে না আসার কারণে তিনি জানালেন, আমি মনে করি তাদেরকে মূল্যায়ন করা হয় কম। যদি তাদের পরিশ্রম অনুযায়ী পারিশ্রমিকটা ভালো হতো, তারা বাবা মায়ের হাতে নিজেদের ভালো মানের আয়টা তুলে দিতে পারতো, তখন দেখতেন, অভিভাবকরাও আগ্রহী হতেন তাদের মেয়েদের এখানে পাঠাতে। তবে দিন দিন আমরা আশার আলো দেখছি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে। তিনি আমাদের প্রতি নজর দিয়েছেন।

তিনি বললেন, একসময় মেয়েদের অনেক বাঁধা ছিলো। মেয়েরা খেলাধুলায় আসবে কিনা এই দ্বিধা-দ্বন্দ্বে ভুগতে হতো। তবে আশার কথা এখন সময় বদলেছে, এখন অধিকাংশ মেয়েরাই আসছে খেলাধুলায় এবং নারীরা তাদের দক্ষতা দেখাতে সক্ষম হচ্ছে।

পরিশেষে জাতীয় দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার উত্তরোত্তর সাফল্য করলেন দেশের ইতিহাসে প্রথম এই নারী ফুটবলার।

 

Comments

  • Latest
  • Popular

বাংলাদেশের পাঁচটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে চারটি সেক্টরে কর্মী নেবে কাতার

ইতিহাসের প্রতি শ্রদ্ধা জানাতে রাশিয়ান হাউসের আয়োজনে ঢাকায় চলচ্চিত্র উৎসব শুরু

ঢাকায় রাশিয়ার দূতাবাস ও রাশিয়ান হাউসের মহান বিজয় দিবসের ৮১তম বার্ষিকী উদযাপন

শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, পিঠ চাপড়ে দিলেন মোদি

‘অবৈধ বাংলাদেশিদের’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চায় ভারত

গ্রেপ্তার থাকা সাংবাদিকদের কারো কারো মানবতাবিরোধী অপরাধের দায় আছে: জাহেদ উর রহমান

বাংলাদেশ–ভারতের সম্পর্কের অগ্রগতি ধরে রাখতে শ্রদ্ধা ও বোঝাপড়া জরুরি

স্পোর্টস এবং কালচার উইং চালু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়: শামা ওবায়েদ

বাংলাদেশ–ভারত ভিসা কার্যক্রম পুরোদমে চালু হচ্ছে

কূটনীতিতে 'Accord' বা ' স্বীকৃতি বা অনুমতি প্রদান; আপস মীমাংসা' বলতে কি বুঝায়?

১০
ইতিহাসের প্রতি শ্রদ্ধা জানাতে রাশিয়ান হাউসের আয়োজনে ঢাকায় চলচ্চিত্র উৎসব শুরু
আজ ৮১তম রাশিয়ান বিজয় দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব “ ফ্রেমস অব মেমোরি : ফ্রম
সেরোভ একাডেমি অব ফাইন আর্টস-এর আয়োজনে দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য “বৈশাখী শিশু উৎসব ২০২৬”
১৯৮৯ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম স্বনামধন্য সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠান সেরোভ একাডেমি অব ফাইন আর্টস-এর আয়োজনে
আর. পি. সাহা ইউনিভার্সিটি (আরপিএসইউ) তে চীন-রাশিয়া কৌশলগত অংশীদারিত্বের ৩০ বছরপূর্তি উপলক্ষে চলচ্চিত্র উৎসব
রোববার, ১৯ এপ্রিল ২০২৬, রাশিয়ান হাউস ইন ঢাকা চীন-রাশিয়া কৌশলগত অংশীদারিত্বের ৩০ বছরপূর্তি উপলক্ষে একটি
আন্তর্জাতিক নারী দিবস ও বাংলা নববর্ষ ১৪৩৩ / এসএএবি ও রাশিয়ান হাউস আয়োজন করল পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান
আন্তর্জাতিক নারী দিবস ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশ  (এসএএবি) এবং রাশিয়ান