মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
Tuesday, 29 September, 2026

বাংলা একাডেমীতে তিন গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচনে তথ্যমন্ত্রী

  11 Feb 2023, 23:23

ঢকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে  ডিএইচডি ডিগ্রি অর্জনকারী সাবেক পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য ড. সৈয়দ মো. আমিনুল করিম ও ব্যাংকার ড. মো. আরিফুল ইসলাম প্রণীত তিনটি গবেষণা গ্রন্থ মোড়ক ভার্চুয়ালি  যুক্ত হয়ে উন্মোচন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। 
ফেব্রুয়ারি মাসজুড়ে রাজধানীতে চলমান অমর একুশে বইমেলা উপলক্ষে আজ শনিবার বিকেলে বাংলা একাডেমীর কবি জসিম উদ্দিন ভবন মিলনায়তনে বই তিনটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মন্ত্রী চট্টগ্রাম থেকে অনলাইনে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন। 
ঢাবি’র সাবেক উপাচার্য ও বাংলাদেশ সংবাদ সংস্থা পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক সম্মানিত অতিথি এবং বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন। গ্রন্থত্রয় প্রকাশক হাক্কানি পাবলিশার্সের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 
সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ড. বেনজীর আহমেদ প্রণীত ‘বাংলাদেশ পুলিশ ইন ইউএন পিসকিপিং ফোর্স’, ড. সৈয়দ মো. আমিনুল করিম প্রণীত ‘ট্যাক্স রেভিনিউ ইন বাংলাদেশ’ ও ড. মো. আরিফুল ইসলাম প্রণীত ‘নন-পারফর্মিং লোনস ইন বাংলাদেশ’ গ্রন্থ তিনটি আগ্রহী শিক্ষার্থী ও গবেষকদের অনেক কাজে লাগবে।

Comments

  • Latest
  • Popular

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

১

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

২

অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা

৩

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৪

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৫

ডিআইজিসহ পুলিশে ৩১ পদে রদবদল

৬

মালয়েশিয়ার শ্রমাবাজার নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে

৭

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৮

আরামবাগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

৯

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের প্রজ্ঞাপন হলো, জুলাই থেকে বাড়তি বেতন পাবেন

১০
আয়োজনে সোভিয়েত অ্যালুমনাই অ্যাসোসিয়েশন / ঢাকায় বাংলাদেশ-রাশিয়া সাংস্কৃতিক মেলবন্ধন
সোভিয়েত অ্যালুমনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এসএএবি)-এর উদ্যোগে ঢাকার রাশিয়ান হাউসে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন
বাংলার অজানা ইতিহাস নিয়ে ‘স্বর্গভূমি বাংলা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত
বাংলার ইতিহাস, ঐতিহ্য, অর্থনীতি, বাণিজ্য, শিক্ষা ও সংস্কৃতির গৌরবময় ও ইতিবাচক দিক তুলে ধরে সাংবাদিক
 নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে শাকিব খান সেরা অভিনেতা ও বুবলী সেরা অভিনেত্রী নির্বাচিত
প্রথমবারের মতো জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সোমবার শেষ হলো চারদিনের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘নিউইয়র্ক বাংলা
নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম আসরে থাকছে জায়েদ খানের চমক
প্রবাসে বাংলা চলচ্চিত্রের অন্যতম বড় আয়োজন নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল এবার দর্শকদের জন্য নিয়ে