মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
Tuesday, 03 November, 2026

ঢাকায় রাশিয়ান হাউসের আয়োজনে নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে মনোমুগ্ধকর সঙ্গীত সন্ধ্যা

বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং “রাশিয়ার জনগণের ঐক্যের বছর” উপলক্ষে এই আয়োজন
কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  10 Apr 2026, 12:25

ঢাকায় রাশিয়ান হাউস , ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (IQAC) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির সহযোগিতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃহস্পতিবার এক মনোমুগ্ধকর সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে।

বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং “রাশিয়ার জনগণের ঐক্যের বছর” উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ৮০০-রও বেশি শিক্ষার্থী ও শিক্ষক অংশগ্রহণ করেন, যা এক প্রাণবন্ত সাংস্কৃতিক বিনিময় ও শিল্পময় পরিবেশ সৃষ্টি করে।

অনুষ্ঠানের সূচনা হয় রাশিয়ান হাউস ইন ঢাকার প্রধান আলেক্সান্দ্রা খ্লেভনয়ের বক্তব্যের মাধ্যমে। তিনি তাঁর বক্তব্যে রাশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ, বিশেষ করে রাশিয়ান সরকারি স্কলারশিপ (কোটা প্রোগ্রাম) এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একাডেমিক সম্ভাবনার ওপর আলোকপাত করেন। পাশাপাশি তিনি বাংলাদেশ ও রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কথা তুলে ধরেন, যা বাংলাদেশের স্বাধীনতার সময় থেকে বিদ্যমান এবং শিক্ষা ও সংস্কৃতিতে ভবিষ্যৎ সহযোগিতার গুরুত্বও উল্লেখ করেন।

আনুষ্ঠানিক পর্বের পর “দ্য ঢাকা মেলোডিয়া প্রজেক্ট”-এর মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। পরিবেশিত সঙ্গীতের তালিকায় ছিল—
দিমিত্রি শোস্তাকোভিচ — ওয়াল্টজ নং ২ (স্যুট ফর ভ্যারাইটি অর্কেস্ট্রা থেকে)
সের্গেই রাখমানিনভ — ভোকালিস, অপ. ৩৪ নং ১৪
লোকসঙ্গীত: করোবেইনিকি (দ্য পেডলার্স) এবং কালিঙ্কা
আলেক্সেই কোজলোভ ও ব্যান্ড আর্সেনাল — নস্টালজি
এছাড়াও জ্যাজ, ফাঙ্ক ও সোল ধারার অতিরিক্ত পরিবেশনা

ক্লাসিক্যাল ঐতিহ্য ও আধুনিক সঙ্গীতের সমন্বয়ে এই সন্ধ্যা দর্শকদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে ওঠে।

Comments

  • Latest
  • Popular

ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যেন কর্মজীবনে প্রতিফলিত না হয়

১

 ‘জনগণের পুলিশ’ গড়ে তোলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

২

বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি

৩

শেখ হাসিনা দেশে এলে মবের শিকার হবেন না, ন্যায় বিচার পাবেন: তথ্য উপদেষ্টা

৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

৫

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

৬

আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজে এক্স স্টুডেন্ট ফোরামের শিক্ষার্থীদের পাঠ্যবই উপহার

৭

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

৮

ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন মাহমুদা চৌধুরী ও মেজবাউর রহমান সুমন

৯

চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০
ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন মাহমুদা চৌধুরী ও মেজবাউর রহমান সুমন
চলচ্চিত্র সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬ পেয়েছেন মাহমুদা চৌধুরী। চলচ্চিত্র পরিচালনায়
ঢাকায় রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
বিশ্বখ্যাত রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাশিয়ান হাউস ইন ঢাকায় একটি শিক্ষামূলক অনুষ্ঠানের
আয়োজনে সোভিয়েত অ্যালুমনাই অ্যাসোসিয়েশন / ঢাকায় বাংলাদেশ-রাশিয়া সাংস্কৃতিক মেলবন্ধন
সোভিয়েত অ্যালুমনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এসএএবি)-এর উদ্যোগে ঢাকার রাশিয়ান হাউসে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন
বাংলার অজানা ইতিহাস নিয়ে ‘স্বর্গভূমি বাংলা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত
বাংলার ইতিহাস, ঐতিহ্য, অর্থনীতি, বাণিজ্য, শিক্ষা ও সংস্কৃতির গৌরবময় ও ইতিবাচক দিক তুলে ধরে সাংবাদিক