শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
Saturday, 17 October, 2026

আমার আরও একটি পরিবার আছে: তিশা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ডিপ্লোমেট ডটকম:
  26 Oct 2024, 18:33
অভিনেত্রী তানজিন তিশা...................................ছবি: সংগৃহীত

বেশ কিছুদিন ধরে নতুন কাজের বাইরে অভিনেত্রী তানজিন তিশা। নাটকের কাজ অনেকাংশেই কমিয়ে দিয়েছেন তিনি। বড় পর্দার জন্য প্রস্তুতিও নিচ্ছেন বলে জানিয়েছিলেন। সম্প্রতি নতুন এক পরিবার কথা জানিয়েছেন অভিনেত্রী তিশা। 

তিশা বলেছেন, নিজের পরিবারের বাইরেও তার আরও একটি পরিবার রয়েছে। মাদ্রাসার এতিম শিশুরা তার আরেকটি পরিবার। সম্প্রতি রাজধানীতে অবস্থিত একটি এতিমখানায় গিয়েছিলেন তিশা। সেখানে তিনি কোমলমতি সেসব এতিমদের সঙ্গে সময় কাটান। 

তানজিন তিশা আরও বলেন, দীর্ঘদিন ধরে যাতায়াত করায় এতিমরা আমার পরিবারের মতো হয়ে গেছে। বিষয়টি অনেকে হয়তো জানেন না। এতিম বাচ্চাদের সঙ্গে কোনো চিন্তা মাথায় নিয়ে দেখা করতে যাই না। তারা আমার অনেকদিনের পরিচিত। অনেকগুলো এতিমখানা মাদ্রাসার বাচ্চাদের সঙ্গে প্রতি মাসে দেখা হয়। এ কারণে তারা আমার কাছে আরেকটি পরিবার হয়ে গেছে।

তিনি বলেন, পুরোপুরি নিজের ভালোলাগা থেকে সময় পেলে পরিবারের সদস্য হিসেবে তাদের সঙ্গে সময় কাটাই। তাদের সঙ্গে যতটুকু সময় থাকি, তাদের কথা শুনে মনের মধ্যে অন্যরকম শান্তি পাই। তারাও আমাকে দেখে অনেক খুশি হয়।

Comments

  • Latest
  • Popular

সচিব হলেন ৩ নারী হাই কমিশনার ও রাষ্ট্রদূত

১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ

২

ঢাকায় রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন

৩

দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’রনেতা পরিচয়ে ব্যাংকারের জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকি

৪

নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি

৫

যে বাতাস আমাদের আয়ু কেড়ে নিচ্ছে – বাংলাদেশের বায়ুদূষণ, জনস্বাস্থ্য ও মানুষের আয়ু

৬

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৭

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

ঢাকাস্থ রাশিয়ান হাউসে স্পেস ফেস্টিভ্যাল: স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৯ বছর পূর্তি উদযাপন

৯

আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন

১০
ঢাকায় রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
বিশ্বখ্যাত রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাশিয়ান হাউস ইন ঢাকায় একটি শিক্ষামূলক অনুষ্ঠানের
আয়োজনে সোভিয়েত অ্যালুমনাই অ্যাসোসিয়েশন / ঢাকায় বাংলাদেশ-রাশিয়া সাংস্কৃতিক মেলবন্ধন
সোভিয়েত অ্যালুমনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এসএএবি)-এর উদ্যোগে ঢাকার রাশিয়ান হাউসে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন
বাংলার অজানা ইতিহাস নিয়ে ‘স্বর্গভূমি বাংলা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত
বাংলার ইতিহাস, ঐতিহ্য, অর্থনীতি, বাণিজ্য, শিক্ষা ও সংস্কৃতির গৌরবময় ও ইতিবাচক দিক তুলে ধরে সাংবাদিক
 নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে শাকিব খান সেরা অভিনেতা ও বুবলী সেরা অভিনেত্রী নির্বাচিত
প্রথমবারের মতো জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সোমবার শেষ হলো চারদিনের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘নিউইয়র্ক বাংলা