রোববার, ১১ অক্টোবর, ২০২৬
Sunday, 11 October, 2026

বিচ্ছেদের ইঙ্গিত সৃজিত-মিথিলার!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ডিপ্লোমেট ডটকম:
  24 Sep 2024, 12:31
সৃজিত-মিথিলা..................................ছবি: সংগৃহীত

দুই বাংলার দুই ভুবনের জনপ্রিয় তারকা সৃজিত-মিথিলা। দাম্পত্য জীবনে সবকিছু ঠিকঠাক থাকলেও দেয়ালে ফাটল ধরে বিচ্ছেদের নীরব বার্তা শোনা যায়। দুজনেই হাসিমুখে এসব খবর উড়িয়ে দেন। তবুও নেটিজেনরা প্রতিবছর তাদের সম্পর্ককে কাঠগড়ায় দাঁড় করান। তবে এবার আবারও সুনির্দিষ্ট কারণে চাউর হয়েছে খবরটি।

কলকাতার পরিচালক সৃজিত মুখার্জি ও বাংলাদেশি অভিনেত্রী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ভালবেসে বিয়ে করেছিলেন। কিন্তু একই ছাদের নিচে তাদের খুব কমই দেখা যায়। তারা দুজনেই কাজ নিয়ে খুব ব্যস্ত।

চলতি মাসের ২৩ সেপ্টেম্বর ছিল সৃজিতের জন্মদিন। ভারতীয় মিডিয়া হিন্দুস্তান টাইমসের মতে, সৃজিতকে সেদিন অনেকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছিল। তবে সৃজিতের মিথিলার কাছ থেকে কোনো অভিনন্দন পাননি। আর এতেই শুরু হয় বিচ্ছেদের গুঞ্জন।

বিয়ের পর মিথিলা তার মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় থাকতেন। বছরখানেক পর মেয়েকে নিয়ে দেশে ফেরেন মিথিলা। বাংলাদেশে স্কুলে ভর্তি করিয়েছেন। কাজের সুবাদে মিথিলা কখনো আফ্রিকার তানজানিয়ায় আবার কখনো ইউরোপে থাকে। সময় পেলেই অল্প দিনের জন্য কলকাতায় ফেরেন। তাদের মধ্যে এ দূরত্বের কারণেই সৃজিত-মিথিলার দাম্পত্য সম্পর্ক নিয়ে গুঞ্জনের শেষ নেই।

মাঝেমধ্যেই শোনা যায় বিচ্ছেদের পথে তারা। তবে উভয় পক্ষই এসব গুজবকে বরাবরই গুজব বলে উড়িয়ে দিয়েছে। তবে দু’জনেই লং ডিসট্যান্স বিয়েটা বাঁচাতে চান। বিচ্ছেদের গুঞ্জন নিয়ে সৃজিত বা মিথিলা কেউই মন্তব্য করেননি।

মিথিলা-সৃজিতের পরিচয় হয় সংগীতশিল্পী অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। এরপর আসে বন্ধুত্ব, তারপর প্রেম। সৃজিতের সঙ্গে বিয়ের আগে ২০০৬ সালের ৩ আগস্ট জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসানকে বিয়ে করেন মিথিলা। জুলাই ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়।
 

Comments

  • Latest
  • Popular

ঢাকায় রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন

১

দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’রনেতা পরিচয়ে ব্যাংকারের জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকি

২

নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি

৩

যে বাতাস আমাদের আয়ু কেড়ে নিচ্ছে – বাংলাদেশের বায়ুদূষণ, জনস্বাস্থ্য ও মানুষের আয়ু

৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৫

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৬

ঢাকাস্থ রাশিয়ান হাউসে স্পেস ফেস্টিভ্যাল: স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৯ বছর পূর্তি উদযাপন

৭

আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

৯

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

১০
ঢাকায় রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
বিশ্বখ্যাত রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাশিয়ান হাউস ইন ঢাকায় একটি শিক্ষামূলক অনুষ্ঠানের
আয়োজনে সোভিয়েত অ্যালুমনাই অ্যাসোসিয়েশন / ঢাকায় বাংলাদেশ-রাশিয়া সাংস্কৃতিক মেলবন্ধন
সোভিয়েত অ্যালুমনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এসএএবি)-এর উদ্যোগে ঢাকার রাশিয়ান হাউসে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন
বাংলার অজানা ইতিহাস নিয়ে ‘স্বর্গভূমি বাংলা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত
বাংলার ইতিহাস, ঐতিহ্য, অর্থনীতি, বাণিজ্য, শিক্ষা ও সংস্কৃতির গৌরবময় ও ইতিবাচক দিক তুলে ধরে সাংবাদিক
 নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে শাকিব খান সেরা অভিনেতা ও বুবলী সেরা অভিনেত্রী নির্বাচিত
প্রথমবারের মতো জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সোমবার শেষ হলো চারদিনের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘নিউইয়র্ক বাংলা