বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
Thursday, 15 October, 2026

মমতাকে কটাক্ষ করলেন ঋত্বিক চক্রবর্তী

ঢাকা ডিপ্লোমেট ডেস্ক:
  18 Aug 2024, 13:52
মমতা - ঋত্বিক চক্রবর্তী...................................ছবি: সংগৃহীত

সংঘবদ্ধ ধর্ষণের পর এক নারী চিকিৎসককে হত্যার প্রতিবাদে রাস্তায় মিছিলে নামেন তৃণমূল প্রধান ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টিকে ভালোভাবে দেখেননি নেটিজেনরা। নেতিবাচক মন্তব্যে তাকে কটাক্ষ করেছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তীও।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন থেকে জানা যায়, আরজি কর কাণ্ডে তৃণমূল কংগ্রেসের মিছিল প্রসঙ্গে একহাত নেন ঋত্বিক।

শনিবার (১৭ আগস্ট) ফেসবুক পোস্টে অভিনেতা লেখেন, একটা হ্যান্ড পাপেট নিয়ে মাঝে মাঝে ভিডিও করি; নাম দিই হাতের বাইরে হাতের পুতুল। কাল (শুক্রবার) একটা মিছিলে দেখলাম পায়ে পায়ে হাতের পুতুল।
 
এ প্রসঙ্গে ঋত্বিক আরও লেখেন, ‘রোজ সকালে বেশকটা খবরের কাগজ পড়ি। গতকাল (শুক্রবার) পৃথিবীর সবচেয়ে নির্লজ্জ হাস্যকর মিছিলের খবরটা যারা ছবিটবি দিয়ে আজ (শনিবার) প্রথম পাতায় হেডলাইন করার সিদ্ধান্ত নিল, ওই কাগজগুলো কাল থেকে আর ছুঁয়ে দেখব না।’
 
এ মুহূর্তে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদ আর বিচারের দাবিতে উত্তাল ভারতের পশ্চিমবঙ্গ। এ অবস্থায় শুক্রবার (১৬ আগস্ট) মমতাও ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে রাস্তায় নামেন। হত্যাকাণ্ডে যুক্ত অপরাধীদের অবিলম্বে ফাঁসির দাবি তোলেন। একই সঙ্গে পুলিশের ওপর হামলা ও হাসপাতালে ভাংচুরের জন্য রাজনৈতিক দল  সিপিএম ও বিজেপিকে দায়ী করেন। 

Comments

  • Latest
  • Popular

সচিব হলেন ৩ নারী হাই কমিশনার ও রাষ্ট্রদূত

১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ

২

ঢাকায় রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন

৩

দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’রনেতা পরিচয়ে ব্যাংকারের জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকি

৪

নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি

৫

যে বাতাস আমাদের আয়ু কেড়ে নিচ্ছে – বাংলাদেশের বায়ুদূষণ, জনস্বাস্থ্য ও মানুষের আয়ু

৬

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৭

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

ঢাকাস্থ রাশিয়ান হাউসে স্পেস ফেস্টিভ্যাল: স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৯ বছর পূর্তি উদযাপন

৯

আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন

১০
ঢাকায় রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
বিশ্বখ্যাত রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাশিয়ান হাউস ইন ঢাকায় একটি শিক্ষামূলক অনুষ্ঠানের
আয়োজনে সোভিয়েত অ্যালুমনাই অ্যাসোসিয়েশন / ঢাকায় বাংলাদেশ-রাশিয়া সাংস্কৃতিক মেলবন্ধন
সোভিয়েত অ্যালুমনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এসএএবি)-এর উদ্যোগে ঢাকার রাশিয়ান হাউসে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন
বাংলার অজানা ইতিহাস নিয়ে ‘স্বর্গভূমি বাংলা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত
বাংলার ইতিহাস, ঐতিহ্য, অর্থনীতি, বাণিজ্য, শিক্ষা ও সংস্কৃতির গৌরবময় ও ইতিবাচক দিক তুলে ধরে সাংবাদিক
 নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে শাকিব খান সেরা অভিনেতা ও বুবলী সেরা অভিনেত্রী নির্বাচিত
প্রথমবারের মতো জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সোমবার শেষ হলো চারদিনের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘নিউইয়র্ক বাংলা