রোববার, ১১ অক্টোবর, ২০২৬
Sunday, 11 October, 2026

হাসপাতালে পা রাখলে সবাই মনে করে আমি অন্তঃসত্ত্বা: সোনাক্ষী সিনহা

ঢাকা ডিপ্লোমেট ডেস্ক:
  06 Jul 2024, 13:58
বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা.................................ছবি: সংগৃহীত

তারকাদের নিয়ে গুঞ্জনের কোনো শেষ নেই। কখনও বিয়ের গুঞ্জন, কখনও প্রেমের, কখনও মা হওয়ার কিংবা সম্পর্ক ভাঙার। এবার বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার মা হওয়ার গুঞ্জন উঠেছে। সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি।

সাত বছর প্রেমের সম্পর্কের পর গত ২৩ জুন বলিউড অভিনেতা জাহির ইকবালকে বিয়ে করেন সোনাক্ষী। কিন্তু বিয়ের মাত্র এক সপ্তাহের মধ্যেই হাসপাতালে যেতে হয় তাদের। এরপর থেকেই নায়িকার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন উঠেছে। এতে বেশ চটেছেন সোনাক্ষী।

জানা গেছে, গত ২৮ জুন বিকেলে হাসপাতালে যান সোনাক্ষী-জাহির। নবদম্পতির হাসপাতালে যাওয়ার ভিডিও ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি পাপারাজ্জিরা। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের জল্পনা শুরু।

তবে কি সোনাক্ষী অন্তঃসত্ত্বা? এমন প্রশ্ন রহস্যের জট বেঁধেছে অভিনেত্রীর ভক্তদের মনে।

এদিকে সোনাক্ষীর আসন্ন সিনেমা ‘কাকুদা’-এর প্রচারে হাজির হয়ে অন্তঃসত্ত্বা হওয়ার গুজব নিয়ে কথা বলেন তিনি। অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা উড়িয়ে দিয়ে অভিনেত্রী বলেন, একমাত্র পরিবর্তন হলো আমি এখন হাসপাতালে যেতে পারি না। কারণ, আমি হাসপাতালের বাইরে পা রাখলেই লোকেরা মনে করে আমি অন্তঃসত্ত্বা।

সোনাক্ষী ও জাহিরের হাসপাতালে যাওয়ার সময় অনেকেই জানতেন না শত্রুঘ্ন সিনহা জ্বরের জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। অভিনেত্রীর ভাই লব সিনহা পিটিআইকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার বাবার প্রচণ্ড জ্বর ছিল। তাই বাবাকে হাসপাতালে নিয়ে যাই। আপনাদেরকে আমি বলতে পারি কোনো অস্ত্রোপচার হয়নি।

জানা গেছে, ঘরোয়া আয়োজনে পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন সোনাক্ষী-জাহির। সালমান খানের পার্টিতে পরিচয় দুজনের। সেখান থেকেই শুরু প্রেম। সালমানের ঘনিষ্ঠ বন্ধু ইকবাল রতনসির ছেলে জাহির। সালমানের হাত ধরেই বলিউডে পথচলা শুরু সোনাক্ষীর। অন্যদিকে ভাইজানের প্রযোজনায় তৈরি ‘নোটবুক’ সিনেমা দিয়েই অভিনয় শুরু জাহিরের। তাদের বিয়েতেও হাজির ছিলেন সালমান। -- জুম বাংলা
 

Comments

  • Latest
  • Popular

ঢাকায় রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন

১

দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’রনেতা পরিচয়ে ব্যাংকারের জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকি

২

নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি

৩

যে বাতাস আমাদের আয়ু কেড়ে নিচ্ছে – বাংলাদেশের বায়ুদূষণ, জনস্বাস্থ্য ও মানুষের আয়ু

৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৫

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৬

ঢাকাস্থ রাশিয়ান হাউসে স্পেস ফেস্টিভ্যাল: স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৯ বছর পূর্তি উদযাপন

৭

আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

৯

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

১০
ঢাকায় রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
বিশ্বখ্যাত রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাশিয়ান হাউস ইন ঢাকায় একটি শিক্ষামূলক অনুষ্ঠানের
আয়োজনে সোভিয়েত অ্যালুমনাই অ্যাসোসিয়েশন / ঢাকায় বাংলাদেশ-রাশিয়া সাংস্কৃতিক মেলবন্ধন
সোভিয়েত অ্যালুমনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এসএএবি)-এর উদ্যোগে ঢাকার রাশিয়ান হাউসে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন
বাংলার অজানা ইতিহাস নিয়ে ‘স্বর্গভূমি বাংলা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত
বাংলার ইতিহাস, ঐতিহ্য, অর্থনীতি, বাণিজ্য, শিক্ষা ও সংস্কৃতির গৌরবময় ও ইতিবাচক দিক তুলে ধরে সাংবাদিক
 নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে শাকিব খান সেরা অভিনেতা ও বুবলী সেরা অভিনেত্রী নির্বাচিত
প্রথমবারের মতো জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সোমবার শেষ হলো চারদিনের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘নিউইয়র্ক বাংলা