বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
Thursday, 24 September, 2026

কলকাতায় ‘উরাধুরা’ গানে নেচে মাত করলেন শাকিব-মিমি

ঢাকা ডিপ্লোমেট ডেস্ক
  05 Jul 2024, 11:50
কলকাতায় ‘উরাধুরা’ গানে নেচে মাত করলেন শাকিব-মিমি..................................ছবি: সংগৃহীত

রায়হান রাফি নির্মিত আলোচিত সিনেমা ‘তুফান’। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। তার সঙ্গে জুটি বেঁধেছেন ওপার বাংলার মিমি চক্রবর্তী। ঈদুল আজহা উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছে সিনেমাটি।

‘তুফান’ সিনেমার দর্শকপ্রিয়তার খবর ছড়িয়েছে ভারতেও। শুক্রবার (৫ জুলাই) দেশটিতে মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির আগে কলকাতায় উড়ে গিয়েছেন শাকিব খান। বৃহস্পতিবার (৪ জুলাই) সংবাদ সম্মেলনে অংশ নেন শাকিব। আর সেখানে ‘উরাধুরা’ গানে নেচে মাত করেন শাকিব-মিমি।

এ মুহূর্তের একাধিক ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যায়, মঞ্চে দাঁড়িয়ে আছেন শাকিব খান ও মিমি চক্রবর্তী। কিছুক্ষণ পরেই ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে ‘তুফান’ সিনেমার ‘উরাধুরা’ গানটি। গানের তালে শাকিবের পারফর্ম বিশেষভাবে নজর কেড়েছে। শুরুতে মিমি নাচে সক্রিয় না হলেও তাকে টেনে আনেন শাকিব। এরপর দু’জনের নাচ মুগ্ধ করেছে নেটিজেনদের।

মুগ্ধতার কথা কমেন্ট বক্সে প্রকাশ করেছেন ভক্ত-অনুরাগারী। একজন লিখেছেন, ‘শাকিব খান একটা আগুন।’ জয় সাহা লিখেছেন, ‘দু’জনকেই সুন্দর লাগছে।’ জীবন লিখেছেন, ‘শাকিব খানকে দারুণ লাগছে।’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।

একজন গ্যাংস্টারের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ‘তুফান’। এতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন— চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, মিশা সওদাগর, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু প্রমুখ।

Comments

  • Latest
  • Popular

ডিআইজিসহ পুলিশে ৩১ পদে রদবদল

মালয়েশিয়ার শ্রমাবাজার নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আরামবাগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের প্রজ্ঞাপন হলো, জুলাই থেকে বাড়তি বেতন পাবেন

সাভারে এসআই আলতাফ হোসেন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নেপাল ঘুরে দাঁড়াচ্ছে, বাংলাদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত

ঢাকার যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা- স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই ভারতে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

১০
আয়োজনে সোভিয়েত অ্যালুমনাই অ্যাসোসিয়েশন / ঢাকায় বাংলাদেশ-রাশিয়া সাংস্কৃতিক মেলবন্ধন
সোভিয়েত অ্যালুমনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এসএএবি)-এর উদ্যোগে ঢাকার রাশিয়ান হাউসে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন
বাংলার অজানা ইতিহাস নিয়ে ‘স্বর্গভূমি বাংলা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত
বাংলার ইতিহাস, ঐতিহ্য, অর্থনীতি, বাণিজ্য, শিক্ষা ও সংস্কৃতির গৌরবময় ও ইতিবাচক দিক তুলে ধরে সাংবাদিক
 নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে শাকিব খান সেরা অভিনেতা ও বুবলী সেরা অভিনেত্রী নির্বাচিত
প্রথমবারের মতো জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সোমবার শেষ হলো চারদিনের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘নিউইয়র্ক বাংলা
নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম আসরে থাকছে জায়েদ খানের চমক
প্রবাসে বাংলা চলচ্চিত্রের অন্যতম বড় আয়োজন নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল এবার দর্শকদের জন্য নিয়ে