শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬
Friday, 09 October, 2026

‘তুফান’ সিনেমার দর্শকদের ওপর হামলা!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ডিপ্লোমেট ডটকম:
  19 Jun 2024, 20:13
‘তুফান’ সিনেমা ঘিরে মধুমিতা হলে হামলা ও ভাংচুর ...................................................ছবি: সংগৃহীত

রাজধানীর মধুমিতা সিনেমা হলে শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমা দেখতে গিয়ে হামলার শিকার হয়েছেন দর্শক। শুধু দর্শকই নয়, অতর্কিত হামলার শিকার হন সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সংবাদকর্মীও।

মঙ্গলবার (১৮ জুন) আনুমানিক সন্ধ্যা ৬টায় রাজধানীর মতিঝিলের মধুমিতা হলে এ হামলার ঘটনা ঘটে। হামলার প্রতিবাদে সিনেমা হল ভাংচুর করেন বিক্ষুদ্ধ দর্শক।

টিকিট না পাওয়ায় এমন অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হয় মধুমিতা সিনেমা হলে। দর্শকদের অভিযোগ, রায়হান রাফি পরিচালিত ও শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমার একটি টিকিট পাওয়ার জন্য প্রায় তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলেন তারা। অথচ হল কর্তৃপক্ষ জানায়, টিকিট নেই।
 
এদিকে নির্ধারিত দামে টিকিট বিক্রি না করে হলের বাইরে অতিরিক্ত দামে অবৈধভাবে টিকিট বিক্রি চলছিল। হল কর্তৃপক্ষের যোগসাজশে ব্ল্যাক টিকিট বিক্রি হওয়ায় দর্শক ক্ষোভ প্রকাশ করলে ব্ল্যাকে টিকিট বিক্রেতারা লাঠি নিয়ে দর্শকদের ওপর তেড়ে আসেন।
 
ঘন্টা খানেক চলে ধাওয়া, পাল্টা ধাওয়া। উত্তেজিত দর্শকও সিনেমার পোস্টার, পোস্টার বোর্ড, সিনেমা হলের দরজা-জানালা ভাংচুর শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। দুই কালোবাজারিকে আটক করেন।
 
হলে হামলা প্রসঙ্গে মধুমিতা সিনেমা হলের ব্যবস্থাপনা পরিচালক নওশাদ সংবাদমাধ্যমকে জানান, নির্ধারিত আসনের তিনগুণ দর্শক ছিল। দর্শকের চাপ সামাল দিতে না পারাতেই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।

Comments

  • Latest
  • Popular

দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’রনেতা পরিচয়ে ব্যাংকারের জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকি

১

নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি

২

যে বাতাস আমাদের আয়ু কেড়ে নিচ্ছে – বাংলাদেশের বায়ুদূষণ, জনস্বাস্থ্য ও মানুষের আয়ু

৩

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৪

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৫

ঢাকাস্থ রাশিয়ান হাউসে স্পেস ফেস্টিভ্যাল: স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৯ বছর পূর্তি উদযাপন

৬

আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন

৭

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

৮

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

৯

অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা

১০
আয়োজনে সোভিয়েত অ্যালুমনাই অ্যাসোসিয়েশন / ঢাকায় বাংলাদেশ-রাশিয়া সাংস্কৃতিক মেলবন্ধন
সোভিয়েত অ্যালুমনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এসএএবি)-এর উদ্যোগে ঢাকার রাশিয়ান হাউসে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন
বাংলার অজানা ইতিহাস নিয়ে ‘স্বর্গভূমি বাংলা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত
বাংলার ইতিহাস, ঐতিহ্য, অর্থনীতি, বাণিজ্য, শিক্ষা ও সংস্কৃতির গৌরবময় ও ইতিবাচক দিক তুলে ধরে সাংবাদিক
 নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে শাকিব খান সেরা অভিনেতা ও বুবলী সেরা অভিনেত্রী নির্বাচিত
প্রথমবারের মতো জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সোমবার শেষ হলো চারদিনের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘নিউইয়র্ক বাংলা
নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম আসরে থাকছে জায়েদ খানের চমক
প্রবাসে বাংলা চলচ্চিত্রের অন্যতম বড় আয়োজন নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল এবার দর্শকদের জন্য নিয়ে