মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
Tuesday, 29 September, 2026

ঢাকায় তুরস্ক প্রজাতন্ত্র দিবস উদযাপন

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোমেটডটকম
  30 Oct 2024, 22:55

ঢাকায় তুর্কি দূতাবাস উদ্দীপনা, কৃতজ্ঞতা প্রকাশ ও তুরস্কের প্রতিষ্ঠাতা নেতা গাজী মোস্তফা কামাল আতাতুর্কের প্রতি শ্রদ্ধা জানানোর মাধ্যমে তুর্কি প্রজাতন্ত্র দিবস উদযাপন করেছে। তুরস্ক প্রজাতন্ত্রের ঘোষণার ১০১তম বার্ষিকী উপলক্ষে দূতাবাস মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বিভিন্ন পটভুমির ব্যক্তিদের একত্রিত করে একটি অনুষ্ঠানের আয়োজন করে।

১৯২৫ সাল থেকে প্রতি বছরের ২৯ অক্টোবর তুরস্কের প্রজাতন্ত্র দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। এই দিনে কামাল আতার্তুকের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধে অটোমান সাম্রাজ্যের পতনের পর, আনুষ্ঠানিকভাবে তুরস্কের নতুন শাসনের ঘোষণা দেওয়া হয়। আতাতুর্ক তুরস্কের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকরা অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের একটি ভিডিও বার্তা প্রদর্শিত হয়।
অর্থ ও বাণিজ্য উপদেষ্টা তার বক্তব্যে ঢাকা ও আঙ্কারার মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি তুরস্কের ব্যবসায়ী উদ্যোক্তাদের বাংলাদেশে তাদের বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি আরও বিশ্বমানের বাংলাদেশি পণ্য আমদানিতে উৎসাহিত করেন। উপদেষ্টা বলেন, বাংলাদেশ তার দীর্ঘদিনের বন্ধু তুরস্কের সঙ্গে বাণিজ্য সম্পর্ক এগিয়ে নিতে চায়।

তুরস্কের রাষ্ট্রদূত বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান সুদৃঢ় ও গভীর সম্পর্কের কথা তুলে ধরে বলেন, এ বছর দুই দেশ তাদের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপন করেছে। তিনি বলেন, ‘এটি স্থায়ী বন্ধুত্বের প্রতীক।’

Comments

  • Latest
  • Popular

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

১

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

২

অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা

৩

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৪

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৫

ডিআইজিসহ পুলিশে ৩১ পদে রদবদল

৬

মালয়েশিয়ার শ্রমাবাজার নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে

৭

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৮

আরামবাগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

৯

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের প্রজ্ঞাপন হলো, জুলাই থেকে বাড়তি বেতন পাবেন

১০
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ইরানের রাষ্ট্রদূতের, মধ্যপ্রাচ্য উত্তেজনার অবসান প্রত্যাশা ঢাকার
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি।
হরমুজ দিয়ে বাংলাদেশের এলএনজিবাহী জাহাজ চলাচলে অসুবিধা হবে না: ইরানের রাষ্ট্রদূত
ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের এলএনজি বহনকারী জাহাজ
প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছেন।  আজ বাংলাদেশ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ / ফিলিস্তিনি শিক্ষার্থীদের বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা চাইলেন রাষ্ট্রদূত
ফিলিস্তিনি শিক্ষার্থীদের বাংলাদেশে যাতায়াত ও পড়াশোনা সহজ করতে অন অ্যারাইভাল ভিসা চেয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইউসেফ