বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
Wednesday, 07 October, 2026

জাতীয় আলোকচিত্র পুরস্কার পেলেন ১৩ আলোকচিত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ডিপ্লোমেট ডটকম
  17 May 2024, 22:50
শিল্পকলা একাডেমির আলোকচিত্র প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা ..........................................ছবি: সংগৃহীত

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেছেন, ফটোগ্রাফি এখন বিশ্বব‌্যাপী সমাদৃত। জাতীয় ও আন্তর্জাতিক যত ধরনের চারুকলা প্রদর্শনী অনুষ্ঠিত হয় তাতে অসাধারণ ভূমিকা পালন করে থাকে এই ফটোগ্রাফি।

শুক্রবার (১৭ মে) বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ২০২৪ এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় বিজয়ীদের সনদপত্র ও পুরস্কার তুলে দেন বরেণ্য ফটোসাংবাদিক এ বি এম রফিকুর রহমান এবং লিয়াকত আলী লাকী।

‘উন্নয়নের বাংলাদেশ, নান্দনিক বাংলাদেশ’ শীর্ষক এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ২০২৩ সালে। ১ম পুরস্কার পেয়েছেন মো. রেজওআজয়ানুল হাসান, ২য় হয়েছেন সৈয়দ মেহেদী হাসান এবং ৩য় হয়েছেন আব্দুল গণি। এছাড়াও সম্মান সূচক পুরস্কার পেয়েছেন- শোয়েব ফারুকী, মো. সাইফুল ইসলাম খান, মো. আহনাফ আল ইয়াছির, আজিম খান রনি, উশৈশিং মারমা, লুৎফর রহমান, মো. খোরশেদ আলম, দীপু মালাকার, মোহাম্মদ রুবেল এবং সবুজ হাওলাদার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম। এছাড়া বক্তব‌্য দেন একাডেমির সচিব সালাউদ্দিন আহাম্মদ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব‌্য দেন বরেণ্য ফটোসাংবাদিক এ বি এম রফিকুর রহমান।

আরও বক্তব্য দেন- এ বি এম রফিকুর রহমান, আবির আবদুল্লাহ, এস এম গোর্কি এবং মনির উজ্জামান।

আলোকচিত্র প্রদর্শনী ৩০ ডিসেম্বর ২০২৩ থেকে ৩১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ২ নম্বর গ্যালারিতে প্রদর্শিত হয়।
 

Comments

  • Latest
  • Popular

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

২

ঢাকাস্থ রাশিয়ান হাউসে স্পেস ফেস্টিভ্যাল: স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৯ বছর পূর্তি উদযাপন

৩

আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন

৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

৫

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

৬

অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা

৭

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৮

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৯

ডিআইজিসহ পুলিশে ৩১ পদে রদবদল

১০
বাংলার অজানা ইতিহাস নিয়ে ‘স্বর্গভূমি বাংলা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত
বাংলার ইতিহাস, ঐতিহ্য, অর্থনীতি, বাণিজ্য, শিক্ষা ও সংস্কৃতির গৌরবময় ও ইতিবাচক দিক তুলে ধরে সাংবাদিক
মহাকাশ অভিযাত্রার পথিকৃৎকে সম্মাননা / ঢাকার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ইউরি গাগারিনের আবক্ষ মূর্তি উন্মোচন
মানবজাতির প্রথম মহাকাশযাত্রার ৬৫তম বার্ষিকী এবং আন্তর্জাতিক মানব মহাকাশযাত্রা দিবস উপলক্ষে আজ ঢাকার জাতীয় বিজ্ঞান
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন যারা
সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ ঘোষণা করা হয়েছে। এ বছর
অবশেষে কাজী নজরুল ইসলামকে ‌‘জাতীয় কবি’র রাষ্ট্রীয় স্বীকৃতি
অবশেষে বাংলাদেশের জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন কাজী নজরুল ইসলাম। ১৯৭২ সালের ৪ মে বাংলাদেশে