বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
Wednesday, 07 October, 2026

‘কুড়ির পরে’

আয়শা আহমেদ
  24 Mar 2024, 11:20
গোলাপ...............................ছবি: সংগৃহীত

পনেরোতে যে ছেলেটা আমাকে গোলাপ দিয়েছিল, 
আমি তাকে ভুলে যাইনি।
আমি ভুলে যাইনি- সতেরো, একুশ 
কিংবা ছাব্বিশের সেইসব ঝলমলে দিনগুলিও;
যে দিনগুলো আমাকে দিয়েছিল অনন্ত উচ্চতা, 
উচ্ছ্বল ডানার বেপরোয়া উড়াল।

আমার প্রথম উত্থান, 
নাজুক পায়ের টলমল কদমের শিশুতোষ পতন,
ভাঙন; আমি ভুলিনি কিছুই।
আমার সবক'টা উল্লাস আমার মুখস্থ,
আমার সবক'টা ক্ষত'র ঘা আমার নখদর্পনে। 

বাছাইকৃত হাসিগুলোকে 
আমি টাঙিয়ে রেখেছি হৃদয়ের দেয়ালে দেয়ালে।
এমনকি আমার অন্ধকার, আমার কমতি,
আমার কাজল ধোয়া রাতগুলোও 
স্পষ্ট মনে আছে আমার।
আমার প্রতিফোঁটা কান্না, 
কান্না দমকে শরীরের কাঁপন, বিন্দু বিন্দু ঘাম,
আর অগণিত দীর্ঘশ্বাসের পাই পাই হিসেব;
আমি টুকে রেখেছি জীবনের নোটবুকে।

আমার যাপিত জীবনের সবক'টা নিঃশ্বাস 
আমি মনে রেখেছি যত্ন করে,
শুধু, আপনাকেই আমি ভুলে গেছি শুভ্রনীল!
সাঁইত্রিশে পাওয়া একটা বিশ্বাসী কাঁধ,
আমাকে ভুলিয়ে দিয়েছে সমস্ত অপ্রেম।

আপনাকে আমি ভুলে গেছি শুভ্রনীল,
আমার সংখ্যাক্রমে এখন কোন কুড়ি নেই।
যেই কুড়ি বলতে 
আমি কেবল আপনাকেই বুঝেছি, 
যেই কুড়ির নামে, আপনি এখন নিয়ম করে গালাগালের তুবড়ি ছোটান;
সেই কুড়িটা এখন আমার বিস্মৃত, প্রত্যাখ্যাত।

সাঁইত্রিশে পাওয়া একটা বিশ্বাসী কাঁধ, 
আমাকে ভুলিয়ে দিয়েছে সমস্ত অপ্রেম।
একটা কুড়িবিহীন সংখ্যাক্রমের সরল জীবন 
এখন আমার দারুণ কাটে,
আপনাকে আমি ভুলে গেছি শুভ্রনীল।
শপথ ভালোবাসার,
আমার ব্যক্তিগত সংখ্যাক্রমে এখন কোন কুড়ি নেই!

 

Comments

  • Latest
  • Popular

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

২

ঢাকাস্থ রাশিয়ান হাউসে স্পেস ফেস্টিভ্যাল: স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৯ বছর পূর্তি উদযাপন

৩

আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন

৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

৫

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

৬

অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা

৭

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৮

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৯

ডিআইজিসহ পুলিশে ৩১ পদে রদবদল

১০
বাংলার অজানা ইতিহাস নিয়ে ‘স্বর্গভূমি বাংলা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত
বাংলার ইতিহাস, ঐতিহ্য, অর্থনীতি, বাণিজ্য, শিক্ষা ও সংস্কৃতির গৌরবময় ও ইতিবাচক দিক তুলে ধরে সাংবাদিক
মহাকাশ অভিযাত্রার পথিকৃৎকে সম্মাননা / ঢাকার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ইউরি গাগারিনের আবক্ষ মূর্তি উন্মোচন
মানবজাতির প্রথম মহাকাশযাত্রার ৬৫তম বার্ষিকী এবং আন্তর্জাতিক মানব মহাকাশযাত্রা দিবস উপলক্ষে আজ ঢাকার জাতীয় বিজ্ঞান
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন যারা
সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ ঘোষণা করা হয়েছে। এ বছর
অবশেষে কাজী নজরুল ইসলামকে ‌‘জাতীয় কবি’র রাষ্ট্রীয় স্বীকৃতি
অবশেষে বাংলাদেশের জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন কাজী নজরুল ইসলাম। ১৯৭২ সালের ৪ মে বাংলাদেশে