মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
Tuesday, 23 June, 2026

ভিসা আবেদনে জাল নথি ব্যবহারে সতর্কতা যুক্তরাষ্ট্র দূতাবাসের

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  22 Aug 2025, 16:34

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশি আবেদনকারীদের সতর্ক করে বলেছে, ভিসা আবেদনে মিথ্যা তথ্য বা জাল নথি জমা দিলে যুক্তরাষ্ট্রে স্থায়ী ভ্রমণ নিষেধাজ্ঞা জারি হতে পারে।
বৃহস্পতিবার ঢাকার মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের ভেরিফায়েড পেজে এক বার্তায় জানায়, মার্কিন পররাষ্ট্র দপ্তর দেশের ভিসা যাচাই প্রক্রিয়ায় জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সর্বোচ্চ মান বজায় রাখার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। সব ধরনের নিরাপত্তা উদ্বেগ সম্পূর্ণভাবে সমাধান না হওয়া পর্যন্ত কোনো ভিসা ইস্যু করা হবে না।
ওই ফেসবুক পোস্টে আরও বলা হয়, যাঁরা জাল নথিপত্র ব্যবহার করে ভিসা পাওয়ার চেষ্টা করেন, তাঁদের আবেদন প্রত্যাখ্যান করা হয়। যুক্তরাষ্ট্র ও আবেদন জমা দেওয়া দেশের বিধান অনুসারে তাঁদের আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতে পারে।
দূতাবাসটি জালিয়াতির বিরুদ্ধে তাঁদের জিরো টলারেন্স অবস্থান পুনর্ব্যক্ত করে মার্কিন ভিসার জন্য আবেদনের সময় সঠিক ও যাচাইযোগ্য তথ্য প্রদানের আহ্বান জানিয়েছে।

Comments

  • Latest
  • Popular

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৫-১৭টি দ্বিপক্ষীয় দলিল

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

ডিক্যাব ও বাংলাদেশ চীন আপন মিডিয়া ক্লাবের মধ্যে সমঝোতা স্মারক সই

জাতিসংঘে পররাষ্ট্র প্রতিমন্ত্রী:আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

ওয়াইটিবি'র-এর প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মার্কিন বাণিজ্য চুক্তি বিদেশি বিনিয়োগ আকর্ষণে ভূমিকা রাখবে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী

নেপালের স্পিকারের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি

১০
মার্কিন বাণিজ্য চুক্তি বিদেশি বিনিয়োগ আকর্ষণে ভূমিকা রাখবে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি দেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, জ্বালানি নিরাপত্তা শক্তিশালীকরণ ও বৈশ্বিক সরবরাহ চেইনে
মুসা খান মসজিদ সংরক্ষণ ও পুনরুদ্ধারে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রকল্প ঘোষণা
আজ, ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের  রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মুঘল যুগের মুসা খান
একাত্তরে বাংলাদেশে সংঘটিত গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন প্রতিনিধি সভায় একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে বিএনপি-জামায়াত ‘সম্মতি দিয়েছিল’: পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির করার আগে এ বিষয়ে দুই রাজনৈতিক দল— বিএনপি ও জামায়াত থেকে