বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬
Wednesday, 04 February, 2026

ভারতকে সামরিক সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

ঢাকা ডিপ্লোমেট আর্ন্তজাতিক ডেস্ক:
  04 May 2025, 12:01
ভারতকে ১৩১ মিলিয়ন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র..................................ছবি: সংগৃহীত

ভারতকে ১৩১ মিলিয়ন ডলার মূল্যের গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম ও লজিস্টিক সহায়তা দেয়ার প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। এই প্রস্তাব মূলত দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্কের প্রতিফলন। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, পেন্টাগনের অধীনে কাজ করা ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি (ডিএসসিএ) এই সামরিক সরবরাহের জন্য প্রয়োজনীয় সার্টিফিকেশন দিয়েছে এবং সম্ভাব্য এই বিক্রয় সম্পর্কে মার্কিন কংগ্রেসকে অবহিত করেছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় ভারত যেন যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি সামরিক ক্রয় বৃদ্ধি করে, সেই প্রচেষ্টার মধ্যেই এই অনুমোদন দেয়া হয়েছে।

এই প্রস্তাবিত সরবরাহ ‘ফরেন মিলিটারি সেল’ (বিদেশি সামরিক বিক্রয়) পদ্ধতিতে হবে এবং এটি ইন্দো-প্যাসিফিক মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস কর্মসূচির অধীনে ভারত-মার্কিন সহযোগিতার সাথে যুক্ত।

ডিএসসিএ-এর মূল লক্ষ্য হলো মার্কিন জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতির স্বার্থে বিদেশি নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করা, যাতে তারা সম্মিলিত চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে।

স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে বলা হয়েছে, ‘ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামুদ্রিক সচেতনতা ও সংশ্লিষ্ট সরঞ্জাম সরবরাহের জন্য ভারতের সাথে ১৩১ মিলিয়ন ডলার মূল্যের সম্ভাব্য সামরিক চুক্তি অনুমোদন করা হয়েছে।’

Comments

  • Latest
  • Popular

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য অনুদান ৬০ কোটি রুপি

প্রধান উপদেষ্টার সঙ্গে চীন-বাংলাদেশ অংশীদারত্ব ফোরাম প্রতিনিধিদলের বৈঠক

খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত

রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া মানে তারা বাংলাদেশের নাগরিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা

কে কী মনে করে, তাতে কিছু আসে যায় না: পররাষ্ট্র উপদেষ্টা

সংকেত যে কী, তা একেবারেই বুঝতে পারছি না: পররাষ্ট্র উপদেষ্টা

আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র

ওমানের শ্রমমন্ত্রীর সাথে ফলপ্রসূ আলোচনা: শিগগিরই উন্মুক্ত হচ্ছে ওয়ার্ক ভিসা

আমরা সবাই মিলেমিশে কাজ করব, একে অপরের থেকে শিখব

‘ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল ঢাকার মার্কিন দূতাবাস

১০
সংবাদ সম্মেলনে লুৎফে সিদ্দিকী / আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চলতি সপ্তাহের শেষ দিকে কিংবা আগামী সপ্তাহের শুরুর দিকে বাংলাদেশের ওপর আরোপিত
ভিডিও বার্তায় মার্কিন রাষ্ট্রদূত / আমরা সবাই মিলেমিশে কাজ করব, একে অপরের থেকে শিখব
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, ‘আমরা সবাই মিলেমিশে কাজ করব। একে অপরের থেকে
‘ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল ঢাকার মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম কীভাবে কাজ করে, তা আজ সোমবার এক ফেসবুক পোস্টে জানিয়েছে
ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ভবিষ্যতের সব নির্বাচনের জন্য একটি মানদণ্ড স্থাপন করবে
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'