বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬
Wednesday, 04 February, 2026

উত্তেজনা না বাড়াতে ভারত-পাকিস্তানের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান 

ঢাকা ডিপ্লোমেট আর্ন্তজাতিক ডেস্ক:
  30 Apr 2025, 12:27
উত্তেজনা না বাড়াতে ভারত-পাকিস্তানের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান ...................................ছবি: সংগৃহীত

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শিগগিরই কথা বলবেন। খবর রয়টার্সের।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রুবিও ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে মঙ্গলবার (গতকাল) বা বুধবার (আজ) কথা বলবেন বলে আশা করা হচ্ছে। একই কাজ করতে অন্য পররাষ্ট্রমন্ত্রীদেরও উৎসাহ দিয়েছেন তিনি।

এর আগে রোববার ওয়াশিংটন জানায়, পারমাণবিক শক্তিধর দুই দেশ—ভারত ও পাকিস্তানের সঙ্গে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করছে তারা। পাশাপাশি চলতি সংকটে ‘দায়িত্বশীল সমাধানের’ পথে কাজ করতে উভয় দেশকে তারা আহ্বান জানায়।

রুবিওর বক্তব্যের বরাতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র সাংবাদিকদের বলেন, ‘আমরা উভয় পক্ষের সঙ্গে যোগাযাগ রাখছি। তাদের বলছি উত্তেজনা না বাড়াতে।’

কাশ্মীরে হামলার পর ওয়াশিংটন প্রকাশ্যে ভারতের প্রতি সমর্থন ব্যক্ত করেছে। হামলার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তবে ওয়াশিংটন পাকিস্তানের সমালোচনা করেনি।

গত ২২ এপ্রিলের ওই হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করেছে ভারত। তবে পাকিস্তান তা নাকচ করে দিয়েছে, আহ্বান জানিয়েছেন নিরপেক্ষ তদন্ত করতে।

Comments

  • Latest
  • Popular

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য অনুদান ৬০ কোটি রুপি

প্রধান উপদেষ্টার সঙ্গে চীন-বাংলাদেশ অংশীদারত্ব ফোরাম প্রতিনিধিদলের বৈঠক

খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত

রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া মানে তারা বাংলাদেশের নাগরিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা

কে কী মনে করে, তাতে কিছু আসে যায় না: পররাষ্ট্র উপদেষ্টা

সংকেত যে কী, তা একেবারেই বুঝতে পারছি না: পররাষ্ট্র উপদেষ্টা

আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র

ওমানের শ্রমমন্ত্রীর সাথে ফলপ্রসূ আলোচনা: শিগগিরই উন্মুক্ত হচ্ছে ওয়ার্ক ভিসা

আমরা সবাই মিলেমিশে কাজ করব, একে অপরের থেকে শিখব

‘ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল ঢাকার মার্কিন দূতাবাস

১০
সংবাদ সম্মেলনে লুৎফে সিদ্দিকী / আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চলতি সপ্তাহের শেষ দিকে কিংবা আগামী সপ্তাহের শুরুর দিকে বাংলাদেশের ওপর আরোপিত
ভিডিও বার্তায় মার্কিন রাষ্ট্রদূত / আমরা সবাই মিলেমিশে কাজ করব, একে অপরের থেকে শিখব
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, ‘আমরা সবাই মিলেমিশে কাজ করব। একে অপরের থেকে
‘ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল ঢাকার মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম কীভাবে কাজ করে, তা আজ সোমবার এক ফেসবুক পোস্টে জানিয়েছে
ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ভবিষ্যতের সব নির্বাচনের জন্য একটি মানদণ্ড স্থাপন করবে
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'