রোববার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
Sunday, 08 February, 2026

শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করছে জাতি

ইউএনবি, ঢাকা
  14 Dec 2025, 12:09
ছবি সৌজন্য: প্রধান উপদেষ্টার প্রেস উইং

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শেষ সময়ে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নির্মমভাবে নিহত জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে আজ পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় জাতি আজ স্মরণ করছে শহীদ বুদ্ধিজীবীদের।
দিবসের শুরুতে আজ সকাল ৭টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পুষ্পস্তবক অর্পণের পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন।
এরপর সেখানে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনিও সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধ এলাকা সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সাধারণ মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে শুরু করেন।
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বিজয়ের ঠিক আগমুহূর্তে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর আলবদর, আলশামস ও রাজাকাররা জাতিকে মেধাশূন্য করতে পরিকল্পিতভাবে এই নারকীয় হত্যাযজ্ঞ চালায়। শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, সাহিত্যিক ও শিল্পীসহ বরেণ্য ব্যক্তিদের বাসা থেকে চোখ বেঁধে ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। পরে রায়েরবাজার ও মিরপুরসহ রাজধানীর বিভিন্ন বধ্যভূমিতে তাদের ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায়।
শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে রয়েছেন অধ্যাপক মুনীর চৌধুরী, ডা. আলীম চৌধুরী, অধ্যাপক মনিরুজ্জামান, ডা. ফজলে রাব্বী, সিরাজুদ্দীন হোসেন, শহীদুল্লা কায়সার, অধ্যাপক গোবিন্দ চন্দ্র দেব, জ্যোতির্ময় গুহঠাকুরতা, অধ্যাপক সন্তোষ ভট্টাচার্য, মোফাজ্জল হায়দার চৌধুরী, সাংবাদিক খন্দকার আবু তালেব, নিজামুদ্দিন আহমেদ, এস এ মান্নান (লাডু ভাই), আ ন ম গোলাম মোস্তফা, সৈয়দ নাজমুল হক, সেলিনা পারভীনসহ আরও অনেকে।
দিবসটি উপলক্ষে অন্তর্বর্তী সরকার নানা কর্মসূচির আয়োজন করেছে। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দিনভর শ্রদ্ধা জানাচ্ছেন শহীদদের পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধারা।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের আদর্শ সমুন্নত রাখার আহ্বান জানান।

Comments

  • Latest
  • Popular

পবিত্র শবে বরাত পালিত

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য অনুদান ৬০ কোটি রুপি

প্রধান উপদেষ্টার সঙ্গে চীন-বাংলাদেশ অংশীদারত্ব ফোরাম প্রতিনিধিদলের বৈঠক

খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত

রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া মানে তারা বাংলাদেশের নাগরিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা

কে কী মনে করে, তাতে কিছু আসে যায় না: পররাষ্ট্র উপদেষ্টা

সংকেত যে কী, তা একেবারেই বুঝতে পারছি না: পররাষ্ট্র উপদেষ্টা

আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র

ওমানের শ্রমমন্ত্রীর সাথে ফলপ্রসূ আলোচনা: শিগগিরই উন্মুক্ত হচ্ছে ওয়ার্ক ভিসা

আমরা সবাই মিলেমিশে কাজ করব, একে অপরের থেকে শিখব

১০
পবিত্র শবে বরাত পালিত
যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবে
ঢাকার সাত কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের খসড়া অনুমোদন
ঢাকার সাতটি বড় সরকারি কলেজের জন্য প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ স্থাপনের জন্য অধ্যাদেশের খসড়া অনুমোদন
২ বছরের আগে ভাড়া বাড়ানো যাবে না, বাড়ির বাজারমূল্যের ১৫ শতাংশের বেশি হবে না: ডিএনসিসি
রাজধানী ঢাকার বাড়িভাড়া–সংক্রান্ত নির্দেশিকা প্রণয়ন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার দুপুরে
পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি
বাংলাদেশের আকাশে আজ সোমবার কোথাও ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'