রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
Sunday, 27 September, 2026

বাংলাদেশে সহিংসতা বন্ধের আহ্বান জাতিসংঘ মানবাধিকার কমিশনারের

ঢাকা ডিপ্লোমেট আন্তর্জাতিক ডেস্ক:
  05 Aug 2024, 14:49
জাতিসংঘের মানবাধিকার কমিশনার ফলকার তার্ক....................................ছবি: সংগৃহীত

বাংলাদেশে মর্মান্তিক সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার ফলকার তার্ক। সেই সঙ্গে সিরাজগঞ্জে ১৩ পুলিশসহ রোববারের প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তিনি।

জেনেভা থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, ঢাকায় আজ (রোববার) যে গণমিছিলের পরিকল্পনা করা হয়েছে এবং ক্ষমতাসীন দলের যুব শাখা বিক্ষোভকারীদের বিরুদ্ধে ডাক দিয়েছে, তাতে ফলকার তার্ক গভীরভাবে উদ্বিগ্ন যে, আরও প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ হবে। তাই তিনি রাজনৈতিক নেতৃত্ব এবং নিরাপত্তা বাহিনীকে তাদের জীবনের অধিকার এবং শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় নিজ দায়িত্ব পালনের জন্য জরুরিভাবে আবেদন জানিয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা উচ্চতর এবং কমান্ডের দায়িত্বসহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আন্তর্জাতিক সম্প্রদায় যেন মনে করিয়ে দেয় এই গুরুত্বপূর্ণ সময়ে কোনো দায়মুক্তি থাকবে না। সরকারকে অবশ্যই প্রতিবাদ আন্দোলনে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণকারীদের টার্গেট করা বন্ধ করতে হবে, নির্বিচারে আটককৃতদের অবিলম্বে মুক্তি দিতে হবে, সম্পূর্ণ ইন্টারনেট অ্যাক্সেস পুনরুদ্ধার করতে হবে এবং অর্থপূর্ণ সংলাপের জন্য শর্ত তৈরি করতে হবে।

বিবৃতিতে জনগণের অসন্তোষ দমনের অব্যাহত প্রচেষ্টা, অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং ইচ্ছাকৃতভাবে ভুল তথ্যের বিস্তার ও সহিংসতার জন্য উসকানি অবিলম্বে বন্ধ করারও আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার।

Comments

  • Latest
  • Popular

অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা

১

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

২

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৩

ডিআইজিসহ পুলিশে ৩১ পদে রদবদল

৪

মালয়েশিয়ার শ্রমাবাজার নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে

৫

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৬

আরামবাগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

৭

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের প্রজ্ঞাপন হলো, জুলাই থেকে বাড়তি বেতন পাবেন

৮

সাভারে এসআই আলতাফ হোসেন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

৯

নেপাল ঘুরে দাঁড়াচ্ছে, বাংলাদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত

১০
সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
নিউইয়র্ক, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত
বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠানের আহ্বান ফলকার টুর্কের
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারির জন্য একটি শক্তিশালী ও স্বাধীন
ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং যুক্তরাষ্ট্রের জ্বালানমন্ত্রী ক্রিস রাইট (Chris Wright)-এর মধ্যে
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব গ্রহণ করলেন আইরিন খান
আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার ব্যক্তিত্ব আইরিন জুবাইদা খান জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ