শনিবার, ১১ জুলাই, ২০২৬
Saturday, 11 July, 2026

‘বিপিএল’ উদ্বোধন করলেন আসিফ মাহমুদ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা ডিপ্লোমেট ডটকম:
  23 Dec 2024, 22:10
‘বিপিএল’ উদ্বোধন করলেন আসিফ মাহমুদ...................................ছবি: সংগৃহীত

রোমাঞ্চ ছড়িয়ে পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বল। মিরপুরে চলছে বিপিএল মিউজিক ফেস্ট। অনুষ্ঠান শুরুর আগে মঞ্চ থেকে বিপিএলের উদ্বোধন ঘোষণা দেয়া হয়।

সোমবার (২৩ ডিসেম্বর) বিপিএলের উদ্বোধন ঘোষণা করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

উদ্বোধন ঘোষণা করতে গিয়ে আসিফ মাহমুদ বলেন, একটা দীর্ঘ লড়াইয়ের পর আমরা আজকের এ বাংলাদেশে আছি। আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। সে নতুন বাংলাদেশের অংশ হিসেবে আমরা দেশের প্রতিটি সেক্টরে সংস্কারের উদ্যোগ নিয়েছি। তারই অংশ হিসেবে বিপিএলটাকেও নতুন করে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে।

নতুন প্রেক্ষাপটে বিপিএলে কিছু পরিবর্তন, সংযোজনও করেছে বিসিবি।

ক্রীড়া উপদেষ্টা বলেন, এবার বিপিএলে থিম সং ও মাস্কটসহ কিছু নতুন নতুন উদ্যোগ নেয়া হয়েছে। মাঠের খেলাও যেন উপভোগ্য হয়। সেজন্য বিসিবি অনেক কাজ করেছে। আজকের এ আয়োজনকে সফল করার জন্য ও একটি সুন্দর বিপিএল সবাইকে উপহার দেয়ার উদ্যোগ নেয়ার জন্য বিসিবিকে ধন্যবাদ জানাই। আমাদের এ উদ্যোগের সঙ্গে প্রধান উপদেষ্টা নিজেও সরাসরি যুক্ত ছিলেন। আশা করি এবারের বিপিএল সবার কাছে উপভোগ্য হবে।

বিপিএল ফেস্টে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, আজ মিউজিক ফেস্ট শুরু হলো। যারা আসছেন, সবাইকে ধন্যবাদ। খুব ভালো লাগছে আমার। আপনারা এর মধ্যে জেনে গেছেন, প্রধান উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টার নির্দেশনায় আমরা থিম সং ও গ্রাফিতি উন্মোচন করেছি।

বিপিএলের এ মিউজিক ফেস্ট মাতাবেন পাকিস্তানি শিল্পী রাহাত ফতেহ আলী খান। সঙ্গে থাকছে দেশি বেশ কিছু ব্যান্ড ও সংগীত শিল্পীও। রাহাত ফতেহ আলী খান বিপিএল কনসার্টে পারফর্ম করার জন্য প্রায় ৩ কোটি ৪০ লাখ টাকা অর্থাৎ মার্কিন মুদ্রায় প্রায় ২ লাখ ৮৬ হাজার ডলার পারিশ্রমিক পাবেন। গত শনিবার (২১ ডিসেম্বর) বিসিবির পরিচালনা পর্ষদ সভায় এ অর্থ অনুমোদন হয়।

ফারুক আহমেদ জানিয়েছেন, মিউজিক ফেস্ট আয়োজনের জন্য টাইটেল স্পনসর মধুমতি ব্যাংক ৪ কোটি টাকা দেবে, যার প্রায় পুরোটাই রাহাত ফতেহ আলীর পারিশ্রমিকে ব্যয় হবে।

Comments

  • Latest
  • Popular

ব্রাজিল আবার ঘুরে দাঁড়াবে, ঝলমল করবে হলুদ জার্সি

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত

ফিলিস্তিনি শিক্ষার্থীদের বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা চাইলেন রাষ্ট্রদূত

সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখলেন সুপ্রিম কোর্ট, বড় ধাক্কা খেলেন ট্রাম্প

বাংলাদেশিদের জন্য আবার চালু হচ্ছে ভারতের পর্যটন ভিসা, শুরু ২৮ জুন

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে ১ কোটি ২৭ লাখ শিশুর শিক্ষায় ক্ষতি

রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

১০
বাংলাদেশি সমর্থকদের প্রতি রাষ্ট্রদূতের কৃতজ্ঞতা / ব্রাজিল আবার ঘুরে দাঁড়াবে, ঝলমল করবে হলুদ জার্সি
বাংলাদেশে ব্রাজিলের ফুটবল সমর্থকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত পাওলো এফ ডি ফেরেস।
পিএসএলে দলে যোগ দিয়েছেন সাকিব আল হাসান
লাহোর কালান্দার্সের জন্য ডু অর ডাই ম্যাচ। পেশোয়ার জালমির কাছে কালকের ম্যাচটি হেরে গেলে টুর্নামেন্ট
বিশ্বকাপের রেকর্ড সপ্তম শিরোপা জয় ব্রাজিলের
কাতার বিশ্বকাপের পর থেকে সময়টা ভালো যাচ্ছে লাতিন আমেরিকার অন্যতম ফুটবল পরাশক্তি ব্রাজিলের। তবে বিচ
বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র পেলেন সামিত সোম
অবশেষে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেলেন কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম। মঙ্গলবার (০৬ মে) তাকে