বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
Wednesday, 26 August, 2026

ভারতকে হারিয়ে দ্বিতীয় এশিয়া কাপ জয় বাংলাদেশের

ঢাকা ডিপ্লোমেট ডেস্ক:
  08 Dec 2024, 20:21
ভারতকে হারিয়ে দ্বিতীয় এশিয়া কাপ জয় বাংলাদেশের...................................ছবি: সংগৃহীত

ছবি: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ

দুবাইয়ের উজ্জ্বল আকাশের নিচে আজ এক চমৎকার ক্রিকেট বিকেল। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ইতিহাসের নতুন অধ্যায় রচনা করল। যখন তারা ভারতকে ৫০ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের শিরোপা জয় করল। গত আসরের আনন্দের স্মৃতি আবারো জীবন্ত হয়ে ওঠে। যখন দলটি সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথম শিরোপা জিতেছিল।

বাংলাদেশের ব্যাটিং ইনিংস দেখে শিরোপা জয়ের কোনো আভাস মেলেনি। উইকেট দেখে যেখানে মনে হয়েছিল ২৩০-২৪০ রানের সংগ্রহ দাঁড় করালে লড়াইটা হবে হাড্ডাহাড্ডির। কিন্তু বাংলাদেশি ব্যাটসম্যানরা ১৯৮ রানে গুটিয়ে যায়। স্কোর বড় রা হওয়ার সম্ভাবনা ছেড়ে দিয়েছিলেন সমর্থকরা। কিন্তু জুনিয়র টাইগারদের বোলারদের তোপের মুখে দাঁড়াতেই পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা। হতাশার সঙ্গে হার মেনে মাঠ ছাড়েন তারা।

বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে ভারতীয়রা ১৪৮ রানে থেমে যায়। এতে বাংলাদেশের উজ্জ্বল শিরোপা জয় নিশ্চিত হয়।

এর আগে দুবাইয়ে টস জিতে শুরুতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। শুরুটা খারাপও ছিল না। ৬৬ রানে ৩ উইকেট হারালে চতুর্থ উইকেটে জুটি গড়ে দলকে ভালো পর্যায়ে নিয়ে গিয়েছিলেন শিহাব জেমস ও রিজান হাসান। ৬২ রানের জুটি গড়েন তারা।

জেমস ৬৭ বলে ৩ চার ও ১ ছক্কায় ৪০ রানে ফিরতেই ঘটে ছন্দপতন। দ্রুত সময়ে উইকেট হারাতে থাকলে ১৬৭ রানেই পতন হয় অষ্টম উইকেটের। রিজান হাসান ষষ্ঠ উইকেট হিসেবে ৬৫ বলে ৩ চারে সর্বোচ্চ ৪৭ রানে ফিরেছেন। তখন দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে বাংলাদেশ। 

কিন্তু নবম উইকেটে ফরিদ হাসান ও মারুফ মৃধার ৩১ রানের জুটিতে স্কোর দুইশর কাছাকাছি গেছে। ফরিদ ৪৯ বলে ৩ চারে ৩৯ রানে ফিরতেই ১৯৮ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। মারুফ ১১ রানে অপরাজিত ছিলেন।   

ভারতের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন যুদ্ধজিৎ গুহ, চেতন শর্মা ও হার্দিক রাজ। একটি করে নিয়েছেন কিরন, কার্থিকেয়া ও মাত্রে।   

তবে বাংলাদেশের ফিল্ডিংয়ের সময় একের পর এক জোরালো আবেদনে সাড়া মিলছে না আম্পায়ারের কাছ থেকে। সফট সিগন্যাল যাচ্ছিলো বাংলাদেশের বিপক্ষে। এমন সময় দায়িত্বটা যেন নিজের কাঁধে তুলে নিলেন ইকবাল হোসেন ইমন। পুরো আসরে দুর্দান্ত বোলিং করা ইমনের কাছ থেকে এলো লাইফলাইন পাওয়া এক ওভার। 

বিপজ্জনক হয়ে ওঠা কেপি কার্তিকেয়া আর নিখিল কুমারকে একই ওভারে ফিরিয়ে ম্যাচে বাংলাদেশকে ফিরিয়েছেন ফর্মে থাকা এই পেসার। তিন বলের ব্যবধানে ইকবালের জোড়া ব্রেকথ্রু। ভারতের স্কোরবোর্ডে এই মুহূর্তে ৮৪ রান। উইকেট তারা হারিয়েছে ৭টি। 

১৯৮ রানের ছোট পুঁজি। বাংলাদেশের দরকার ছিল ভাল একটা শুরু। দলীয় ৪ রানেই ফিরে গিয়েছেন আয়ুশ মহাত্রে। আল ফাহাদের দুর্দান্ত একটা ইনসুইংয়ে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন এই অলরাউন্ডার। আলোচিত বৈভব সুরিয়াবংশীকে খুব একটা বাড়তে দেননি মারুফ মৃধা। কাভারে শিহাব জেমসের কাছে ক্যাচ দিয়েছেন এই ব্যাটার। খানিক পরেই রিজান ফেরান ভারতীয় অধিনায়ক আন্দ্রে সিদ্ধার্থকে। 

এরপরেই মূলত ম্যাচে ফেরার চেষ্টায় ভারত। কেপি কার্তিকেয়া আর মোহাম্মদ আমানের ২৯ রানের জুটি বেশ অনেকটাই এগিয়ে দেয় ভারতকে। আম্পায়ারের পক্ষ থেকে একাধিক সফট সিগন্যাল গিয়েছে বাংলাদেশের বিপক্ষে। যা নিয়ে মাঠে উত্তাপও ছড়িয়েছে বেশ। 

এরপরেই ইকবাল ইমনের দুর্দান্ত এক স্পেল। একই ওভারে প্রায় একইরকমের ডেলিভারিতে ফেরান কার্তিকেয়া ও নিখিলকে। দুজনেই ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। এক ওভার পরেই ফের তার আঘাত। এ দফায় আউট হলেন হারভানশ পানগালিয়া। এ দফায়ও উইকেটের পেছনেই গিয়েছে ক্যাচ। বাংলাদেশও তাতে ম্যাচে ফিরেছে দারুণভাবে। 

অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।  

Comments

  • Latest
  • Popular

বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি

মালয়েশিয়া শ্রমবাজারে ২৫ এজেন্সির তালিকা প্রকাশে বায়রা সদস্যদের গভীর উদ্বেগ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ

অপরাধীদের গ্রেফতারে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নেয়া হবে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলার অজানা ইতিহাস নিয়ে ‘স্বর্গভূমি বাংলা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত

তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী: সাধারণ মানুষের সেবা নিশ্চিতকরণে কঠোর নির্দেশ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে স্বরাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

১০
বাংলাদেশি সমর্থকদের প্রতি রাষ্ট্রদূতের কৃতজ্ঞতা / ব্রাজিল আবার ঘুরে দাঁড়াবে, ঝলমল করবে হলুদ জার্সি
বাংলাদেশে ব্রাজিলের ফুটবল সমর্থকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত পাওলো এফ ডি ফেরেস।
পিএসএলে দলে যোগ দিয়েছেন সাকিব আল হাসান
লাহোর কালান্দার্সের জন্য ডু অর ডাই ম্যাচ। পেশোয়ার জালমির কাছে কালকের ম্যাচটি হেরে গেলে টুর্নামেন্ট
বিশ্বকাপের রেকর্ড সপ্তম শিরোপা জয় ব্রাজিলের
কাতার বিশ্বকাপের পর থেকে সময়টা ভালো যাচ্ছে লাতিন আমেরিকার অন্যতম ফুটবল পরাশক্তি ব্রাজিলের। তবে বিচ
বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র পেলেন সামিত সোম
অবশেষে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেলেন কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম। মঙ্গলবার (০৬ মে) তাকে