পাকিস্তানে বাংলাদেশের নতুন হাইকমিশনার রুহুল আলম সিদ্দিক
কূটনৈতিক প্রতিবেদক
21 Jul 2020, 14:28
পাকিস্তানে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন রুহুল আলম সিদ্দিক। তিনি এর আগে পতুর্গালের লিসবনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণায়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রুহুল আলম সিদ্দিক বিসিএস পররাষ্ট্র ক্যাডারের একাদশ ব্যাচের কর্মকর্তা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে স্নাতকোত্তর তিনি।
২০১৬ সাল থেকে পর্তুগালের লিসবনে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন রুহুল আলম সিদ্দিক। এর আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অনুবিভাগ) ছিলেন।
দিল্লী, করাচি, বার্লিন ও সিঙ্গাপুরে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন এই কূটনীতিক।
Comments
Latest
Popular
সচিব হলেন ৩ নারী হাই কমিশনার ও রাষ্ট্রদূত
১
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ
২
ঢাকায় রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উদ্যাপন
৩
দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’রনেতা পরিচয়ে ব্যাংকারের জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকি
৪
নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি
৫
যে বাতাস আমাদের আয়ু কেড়ে নিচ্ছে – বাংলাদেশের বায়ুদূষণ, জনস্বাস্থ্য ও মানুষের আয়ু
৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
৭
রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী