শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬
Friday, 09 October, 2026

প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  16 Aug 2026, 16:07

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগে একটি অনুকূল পরিবেশ সৃষ্টির প্রত্যাশা করছে বাংলাদেশ।
আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা বলেন মুখপাত্র এ কে এম শহীদুল করিম।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের সম্ভাবনার বিষয়ে বাংলাদেশ ও ভারত গত কয়েক সপ্তাহ ধরে যোগাযোগ রক্ষা করছে।
তবে, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট ভারতে গণমাধ্যমে কথা বলার ফলে এই প্রক্রিয়াটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
মুখপাত্র বলেন, আমরা এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমাদের অভিমত হলো, এই সফরের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা প্রয়োজন।
তিনি বলেন, এ লক্ষ্যে আমরা ভারতীয় কর্তৃপক্ষকে শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীদের দ্রুত হস্তান্তরের (প্রত্যর্পণ) অনুরোধ জানিয়েছি।
বাংলাদেশ চুক্তি অনুযায়ী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অভিযুক্ত খুনিদের হস্তান্তরের জন্যও ভারতের প্রতি অনুরোধ জানিয়েছে।
মুখপাত্র বলেন, সার্বভৌমত্ব, সমতা, জাতীয় মর্যাদা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে প্রতিবেশী বিভিন্ন দেশসহ অন্যান্য দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে আমরা আমাদের 'ব্যালেন্স ফার্স্ট' (ভারসাম্য রক্ষা) নীতি অনুসরণ করে যাব।

Comments

  • Latest
  • Popular

দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’রনেতা পরিচয়ে ব্যাংকারের জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকি

১

নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি

২

যে বাতাস আমাদের আয়ু কেড়ে নিচ্ছে – বাংলাদেশের বায়ুদূষণ, জনস্বাস্থ্য ও মানুষের আয়ু

৩

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৪

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৫

ঢাকাস্থ রাশিয়ান হাউসে স্পেস ফেস্টিভ্যাল: স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৯ বছর পূর্তি উদযাপন

৬

আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন

৭

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

৮

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

৯

অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা

১০
ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং
ভারত যুদ্ধ নয়, শান্তি চায় উল্লেখ করে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতের শান্তির আকাঙ্ক্ষাকে
নেপালের রাষ্ট্রদূত / নেপাল ঘুরে দাঁড়াচ্ছে, বাংলাদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত
বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বলেছেন, ভয়াবহ আকস্মিক বন্যার ধাক্কা সামলে নেপাল ঘুরে দাঁড়াচ্ছে।
ব্রিফিংয়ে হুমায়ুন কবির / সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই ভারতে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত
বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট (নতুনভাবে শুরু করা) চায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী