বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
Thursday, 26 March, 2026
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ

চরমপন্থীরা ওই এলাকার মধ‍্যে আসতে পারবে কেন: পররাষ্ট্র উপদেষ্টা

প্রথম আলো
  21 Dec 2025, 19:10
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আজ সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছবি: প্রথম আলো

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে চরমপন্থী হিন্দু সংগঠনের সদস্যদের আসতে দেওয়া হয়েছে কেন, সে প্রশ্ন তুলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ ঘটনার পর থেকে দিল্লিতে নিয়োজিত বাংলাদেশের হাইকমিশনারের পরিবার ঝুঁকি অনুভব করছে বলে জানিয়েছেন তিনি।
শনিবার রাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে সংঘটিত বিক্ষোভের প্রতিক্রিয়ায় আজ রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন উপদেষ্টা তৌহিদ হোসেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দিল্লিতে কূটনৈতিক এলাকার ভেতরে বাংলাদেশ মিশনের অবস্থান খুবই নিরাপদ স্থানে, সেখানে হিন্দু চরমপন্থীরা ওই এলাকার মধ‍্যে আসতে পারবে কেন? তাহলে তাদের আসতে দেওয়া হয়েছে, এমন ঘটনা প্রত‍্যশিত নয়।
গতকাল রাতে ভারতের রাজধানী দিল্লিতে ‘অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’র ব্যানারে বাংলাদেশের হাইকমিশনের সামনে এসে বিক্ষোভ করেছে একদল লোক। তারা প্রায় ২০ মিনিট ব্যানার নিয়ে বাংলাদেশ হাউসের সামনে অবস্থান করে এবং বাংলাদেশের বিরুদ্ধে নানা স্লোগান দেয়। এ সময় ২০ থেকে ২৫ জনের ওই বিক্ষোভকারীরা ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকিও দেয়।
তৌহিদ হোসেন বলেন, ‘তারা বলছে ২০-২৫ জনের দল। হিন্দু চরমপন্থী ২৫ বা ৩০ জনের একটা দল এত দূর পর্যন্ত আসতে পারবে কেন এমন একটা সেনসিটিভ (স্পর্শকাতর) এলাকার মধ্যে? তাদের আসতে দেওয়া হয়েছে তাহলে? নরমালি (স্বাভাবিকভাবে) তাদের আসতে পারার কথা না। তারপর তারা হিন্দু নাগরিককে হত্যার প্রতিবাদে স্লোগান দিয়ে চলে গেছে তা কিন্তু নয়। আরও অনেক কিছু বলেছে, সেটা আমরা জানি।’
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমার কাছে প্রমাণ নেই। কিন্তু আমরা শুনেছি যে তাঁকে (বাংলাদেশের হাইকমিশনার) হত্যার হুমকি দেওয়া হয়েছে। সেখানে এসে তাঁকে হুমকি দেবে কেন?’ এ ঘটনার পর থেকে দিল্লিতে হাইকমিশনারের পরিবার ঝুঁকি বোধ করছে এবং হুমকি অনুভব করছে বলে জানান তৌহিদ হোসেন।

Comments

  • Latest
  • Popular

খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ শ্রেণিতে বাংলাদেশ, মধ্যপ্রাচ্য সংকটে কী হবে

একাত্তরে বাংলাদেশে সংঘটিত গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত, অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

তারেক রহমানকে ‘ঈদ মোবারক’ জানালেন নরেন্দ্র মোদি

চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার

বঙ্গবন্ধুর জন্মদিন আজ

ঢাকায় ক্রিমিয়া-রাশিয়া পুনর্মিলনের ১১তম বার্ষিকী পালন

পবিত্র শবে কদর আজ

বইমেলায় সার্ক কৃষি কেন্দ্রের দুই বইয়ের মোড়ক উন্মোচন

১০
ইফতার অনুষ্ঠানে / গণতান্ত্রিক, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে দিল্লি: প্রণয় ভার্মা
ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ভারত সব সময় একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও
খলিলুর রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণ জয়শঙ্করের
নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে সুবিধাজনক সময়ে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গত
খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত
দুই দেশের জনগণের স্বার্থে ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় নানা ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে সম্মত হয়েছে পাকিস্তান ও
ব্রিফিংয়ে জয়সোয়াল / বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে কাজ করবে ভারত
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক উন্নয়নে কাজ করবে ভারত। ঢাকার সঙ্গে উষ্ণ সম্পর্ক
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'