বুধবার, ১৮ মার্চ, ২০২৬
Wednesday, 18 March, 2026
ভারতের পররাষ্ট্রসচিব

ট্রাম্পের কাছে বাংলাদেশ নিয়ে ‘উদ্বেগ’ তুলে ধরেছেন নরেন্দ্র মোদি

পিটিআই, ওয়াশিংটন
  15 Feb 2025, 06:03
হোয়াইট হাউসে বৃহস্পতিবার বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছবি: ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরের এক্স অ্যাকাউন্ট থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের সাম্প্রতিক বিষয়াবলি নিয়ে নিজের উদ্বেগ তুলে ধরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে বাংলাদেশ পরিস্থিতিকে ভারত কীভাবে দেখছে, তা–ও তুলে ধরেছেন তিনি। ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এ তথ্য জানিয়েছেন।
ওয়াশিংটনের স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। ওই বৈঠকে দ্বিপক্ষীয় নানা বিষয়ের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়াবলি নিয়েও আলোচনা হয়।
দুই নেতার বৈঠকের পর ওয়াশিংটনে এক প্রেস ব্রিফিং করেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। সেখানে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকে আলোচিত বিষয়গুলোর মধ্যে একটি ছিল বাংলাদেশ পরিস্থিতি। বিক্রম মিশ্রি বলেন, ‘প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) বাংলাদেশের সাম্প্রতিক বিষয়াবলি নিয়ে তাঁর মতামত, বস্তুত তাঁর উদ্বেগগুলো তুলে ধরেছেন। ভারত এই পরিস্থিতিকে কীভাবে দেখছে, তা–ও উল্লেখ করেছেন তিনি।’
ভারতের পররাষ্ট্রসচিব বলেন, ‘আমরা আশা করি যে বাংলাদেশের পরিস্থিতি এমন দিকে এগোবে, যেখানে আমরা তাদের সঙ্গে একটি গঠনমূলক ও স্থিতিশীল উপায়ে সম্পর্ক বজায় রাখতে পারব।’
তবে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে উল্লেখ করে বিক্রম মিশ্রি বলেন, প্রধানমন্ত্রী এসব বিষয় প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে তুলে ধরেছেন।
ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে। ওই দিন তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এর পর থেকে ভারত-বাংলাদেশ সম্পর্কে অবনমন ঘটে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের ওপর হামলা ঠেকাতে ব্যর্থতার অভিযোগ তুলছে নয়াদিল্লি।

Comments

  • Latest
  • Popular

বঙ্গবন্ধুর জন্মদিন আজ

ঢাকায় ক্রিমিয়া-রাশিয়া পুনর্মিলনের ১১তম বার্ষিকী পালন

পবিত্র শবে কদর আজ

বইমেলায় সার্ক কৃষি কেন্দ্রের দুই বইয়ের মোড়ক উন্মোচন

ভিসা নবায়নের সুযোগ পাচ্ছেন মধ্যপ্রাচ্যের প্রবাসীরা

তুরস্কে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক: বিভিন্ন খাতে অংশীদারত্ব বাড়ানোর পরিকল্পনা

অন্তর্বর্তী সরকারের চুক্তিতে নিয়োগ দেওয়া চার রাষ্ট্রদূতকে ঢাকায় প্রত্যাহার

গণতান্ত্রিক, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে দিল্লি: প্রণয় ভার্মা

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার

ঐতিহাসিক ৭ মার্চ আজ: ক্ষোভের বিস্ফোরণ ছড়াল সবখানে

১০
ইফতার অনুষ্ঠানে / গণতান্ত্রিক, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে দিল্লি: প্রণয় ভার্মা
ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ভারত সব সময় একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও
খলিলুর রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণ জয়শঙ্করের
নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে সুবিধাজনক সময়ে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গত
খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত
দুই দেশের জনগণের স্বার্থে ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় নানা ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে সম্মত হয়েছে পাকিস্তান ও
ব্রিফিংয়ে জয়সোয়াল / বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে কাজ করবে ভারত
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক উন্নয়নে কাজ করবে ভারত। ঢাকার সঙ্গে উষ্ণ সম্পর্ক
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'