বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
Wednesday, 07 October, 2026

সার্ককে বাঁচাতে বাংলাদেশের হস্তক্ষেপ কামনা

কূটনৈতিক প্রতিবেদক
  08 Jun 2022, 00:54
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং সার্কের মহাসচিব এসালা উইরাকুন বৈঠক করছেন।

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) প্রক্রিয়াকে বিদ্যমান জটিলতা থেকে বাঁচাতে বাংলাদেশের হস্তক্ষেপ কামনা করেছেন সংস্থাটির মহাসচিব এসালা উইরাকুন।

গতকাল মঙ্গলবার (৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা সফররত সার্কের মহাসচিব পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠককালে সার্ককে বাঁচাতে বাংলাদেশের হস্তক্ষেপ কামনা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এসালা উইরাকুনকে স্বাগত জানান। তিনি সার্কের বর্তমান কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে জানতে চান।

বৈঠকে সার্ক মহাসচিব দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও সংযোগ স্থাপনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী ধারণা হিসেবে সার্ক প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশের ভূমিকার কথা স্মরণ করেন।

সার্ক মহাসচিব সার্ক ব্যবস্থার মধ্যে আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন পদ্ধতি সক্রিয় ও অনুপ্রাণিত করতে বাংলাদেশের সদিচ্ছার প্রশংসা করেন।

প্রতিমন্ত্রী সার্কের লক্ষ্য বাস্তবায়নে এবং সহযোগিতার মাধ্যমে এ অঞ্চলে টেকসই ও সমন্বিত উন্নয়ন অর্জনে সম্ভাব্য সব ধরনের সহায়তা করার প্রতিশ্রুতি দেন।

Comments

  • Latest
  • Popular

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

২

ঢাকাস্থ রাশিয়ান হাউসে স্পেস ফেস্টিভ্যাল: স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৯ বছর পূর্তি উদযাপন

৩

আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন

৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

৫

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

৬

অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা

৭

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৮

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৯

ডিআইজিসহ পুলিশে ৩১ পদে রদবদল

১০
সার্ক শক্তিশালী হলেই, শক্তিশালী হবে দক্ষিণ এশিয়ার কৃষি: নজরুল ইসলাম খান
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, সার্ককে শক্তিশালী করার মাধ্যমে
বইমেলায় সার্ক কৃষি কেন্দ্রের দুই বইয়ের মোড়ক উন্মোচন
সার্ক কৃষি কেন্দ্র অমর একুশে বইমেলা ২০২৬–এ কৃষি উন্নয়ন ও টেকসই খাদ্যব্যবস্থা বিষয়ক দুটি গুরুত্বপূর্ণ
দক্ষিণ এশিয়ার কৃষি রূপান্তরে সার্কের উদ্যোগে আঞ্চলিক সভা শুরু
সার্ক কৃষি কেন্দ্র আয়োজিত তিন দিনের “সার্ক সদস্য রাষ্ট্রসমূহে পুনরুজ্জীবিত কৃষি পদ্ধতির প্রসার” শীর্ষক ভার্চুয়াল
দক্ষিণ এশিয়ার কৃষিতে টেকসই পরিবর্তনের ডাক সার্কের
“দক্ষিণ এশিয়ায় কৃষি-খাদ্য ব্যবস্থার টেকসই রূপান্তরের জন্য কৃষিবান্ধব পদ্ধতির প্রসার” শীর্ষক সার্ক আঞ্চলিক কর্মশালার উদ্বোধনী