রোববার, ২৩ আগস্ট, ২০২৬
Sunday, 23 August, 2026

দেশে তৈরি হয়না এমন কাগজ আমদানিতে শুল্কহ্রাসের দাবি স্ট্যান্ডিং কমিটির

নিজস্ব প্রতিবেদক
  05 Jun 2022, 14:06
এফবিসিআইয়ের বৈঠক থেকে তোলা ছবি।

দেশীয় প্রস্ততকারকরা যেসব কাগজ উৎপাদন করেন না সেসব কাগজ আমদানিতে শুল্ক কমানোর দাবি জানিয়েছেন কাগজ আমদানিকারক, প্রিন্টিং ও প্যাকেজিং ব্যবসায়ীরা।

শনিবার এফবিসিসিআইতে আয়োজিত পেপার, পেপার প্রডাক্টস ও প্যাকেজিং ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট বিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রথম বৈঠকে এ দাবি জানানো হয়।

বক্তারা বলেন দেশে মাত্র ১১ ধরনের কাগজ উৎপাদন হয়। বাকি কাগজের যোগান আমদানি নির্ভর। কিন্তু এসব কাগজ আমদানিতে ৪৭% শুল্ক পরিশোধ করতে হয়। অথচ কাগজ উৎপাদনে প্রায় স্বয়ংসম্পূর্ণ হয়েও ভারতে আমদানি শুল্ক ১৮ শতাংশ, ইন্দোনেশিয়ায় ১৯ শতাংশ এবং চীনে এ হার মাত্র ১৭ শতাংশ। আমদানি নির্ভরতার কারণে বাংলাদেশে এই হার ৩ থেকে ৫ শতাংশ করার জোর দাবি জানান ব্যবসায়ীরা। একই সঙ্গে জাতীয় পাঠ্যক্রমের বইয়ে ব্যবহৃত কাগজ শুল্কমুক্ত করার আহ্বান জানান তারা।

কার্টন প্রস্তুতকারক ব্যবসায়ীরা অভিযোগ করেন, কাগজসহ অন্যান্য কাঁচামালের দাম বাড়ানোর ক্ষেত্রে কোন নিয়মনীতি মানা হয়না। তাই বেশিদামে পণ্য কিনে কম দামে কার্টন বিক্রি করে লোকসান দিতে বাধ্য হন তারা। এ কারণে প্রতি বছরই এই ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন উদ্যোক্তারা। এছাড়াও কাঁচামাল ক্রয়ের সময় ৫ শতাংশ অগ্রিম আয়করের পাশাপাশি উৎপাদিত পণ্যের ওপর ৭ শতাংশ টিডিএস দিতে

তারা জানান এ বছরের এপ্রিলে রপ্তানিতে আগ্রহী করে তুলতে আংশিক রপ্তানিতব্য পণ্যের আমদানিকৃত কাঁচামাল ও প্রয়োজনীয় উপকরণ শতভাগ ব্যাংক গ্যারান্টির বিপরীতে ইউডি ও ইউপির ভিত্তিতে কাস্টমস কর্তৃপক্ষ ছাড় প্রদান করার নির্দেশনা দিয়ে গেজেট প্রকাশ করে বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু এ ব্যাপারে চট্টগ্রাম কাস্টমসের কোন সহযোগিতা মিলছে না বলে অভিযোগ করেন তারা।

বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআইর সহ-সভাপতি মোঃ আমিন হেলালী জানান, বিশ্বে প্রিন্টিং ও প্যাকেজিং পণ্যের আউটসোর্সিং বাজারের আকার ২ ট্রিলিয়ন মার্কিন ডলার। এ বাজার ধরার জন্য বাংলাদেশী উদ্যোক্তাদের চেষ্টা করা উচিৎ। এছাড়াও প্রায় প্রতিটি প্যণ্যের উৎপাদন খরচের ১৫ শতাংশ ব্যয় হয় প্যাকেজিং খাতে। সে হিসেবে এ খাতের পরোক্ষ রপ্তানি প্রায় ৬ বিলিয়ন ডলার। তাই দেশের অর্থনীতিতে প্রিন্টিং ও প্যাকেজিং খাতের অবদান অনেক। কিন্তু সে অনুযায়ী সরকারের নীতি নির্ধারণে পর্যাপ্ত মনোযোগ পাচ্ছে না। এ খাতের উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একটি সমন্বিত নীতিমালা প্রণয়নের ওপর জোর দেন তিনি।  

স্ট্যান্ডিং কমিটির ডিরেক্টর ইন চার্জ মোঃ শফিকুল ইসলাম ভরসা বলেন, কাগজ ও কাগজজাত পণ্যখাতের উন্নয়নের উৎপাদক ও আমদানিকারকদের মধ্যে সহযোগিতামূলক সমন্বয় প্রয়োজন। এসময় দেশীয় কাগজজাত পণ্য উৎপাদকদের বিদেশী বাজার বিশেষ করে ভারতের সেভেন সিস্টার্সের বাজার ধরার জন্য আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে কমিটির চেয়ারম্যান মোঃ এশারত হোসেন বলেন, সরকারি নীতি সহায়তা পেলে প্রিন্টিং খাত তৈরি পোশাকের মতোই অর্থনীতিতে অবদান রাখতে পারবে।

সভায় আরো উপস্থিত ছিলেন, এফবিসিসিআইর পরিচালক বিজয় কুমার কেজরিওয়াল, আবু মোতালেব, হারুন অর রশীদ, রেজাউল ইসলাম মিলন ও এফবিসিসিআইর মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হকসহ অন্যান্যরা।

Comments

  • Latest
  • Popular

অপরাধীদের গ্রেফতারে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নেয়া হবে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলার অজানা ইতিহাস নিয়ে ‘স্বর্গভূমি বাংলা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত

তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী: সাধারণ মানুষের সেবা নিশ্চিতকরণে কঠোর নির্দেশ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে স্বরাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে কাজ করবো: নতুন চেয়ারম্যান

বিগত সরকারের মত মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেটের আলামত দেখতে পাচ্ছি : ফখরুল ইসলাম

কলকাতার আবাসিক হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু

১০
কুনমিংয়ে ত্রিপক্ষীয় বৈঠক / আমরা কোনো জোট করছি না: পররাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশ, চীন ও পাকিস্তান নিয়ে ত্রিপক্ষীয় জোট গঠন হয়েছে কি না, সে প্রশ্নের জবাবে পররাষ্ট্র
বাংলাদেশের জন্য আর্থিক সহায়তা বাড়াতে প্রস্তুত এডিবি
বাংলাদেশের মূল উন্নয়নের জন্য আর্থিক সহায়তা বাড়াতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) প্রস্তুত বলে জানিয়েছেন সংস্থাটির
১৯৭১ এর জেনোসাইডের বিষয়ে নতুন প্রজন্মকে সচেতন করা জরুরী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তান বাহিনী কর্তৃক বাংলাদেশে যে
ন্যাশনাল ডিফেন্স কোর্সে অংশগ্রহণকারীদের পররাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন
ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) কর্তৃক পরিচালিত ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২২ এ অংশগ্রহণকারী দেশি-বিদেশি প্রশিক্ষণার্থী অফিসারবৃন্দ তাঁদের