সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
Monday, 28 September, 2026

জার্মানিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া

কূটনৈতিক প্রতিবেদক
  17 Aug 2020, 19:50
জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর সাবেক চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়াকে জার্মানিতে রাষ্ট্রদূত পদে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারের সাবেক এই জ্যেষ্ঠ সচিবকে এ পদে নিয়োগের কথা জানানো হয়। এর আগে জুলাই মাসে মোশাররফকে যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য রাষ্ট্রদূত পদে চুক্তিতে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। ২০১০ সালের ৩ ফেব্রুয়ারি সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পাওয়ার পর ওই বছর ২৯ জুলাই পদোন্নতি পেয়ে সচিব হন মোশাররফ। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ উঠলে সে সময় দুর্নীতি দমন কমিশন মামলা করে। তাতে প্রধান আসামি করা হয়েছিল মোশাররফকে। মামলা ও গ্রেপ্তার হওয়ার পর তাকে সাময়িক বরখাস্ত করেছিল সরকার। তবে জামিনে মুক্ত হওয়ার পর চাকরি ফিরে পান তিনি। দুদক ‘অভিযোগের সত্যতা পাওয়া যায়নি’ জানিয়ে প্রতিবেদন দিলে ওই মামলা বাতিল হয়ে যায়।  চাকরিতে ফেরার পর মোশাররফ বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান এবং প্রাইভেটাইজেশন কমিশনের সদস্যের দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের ২৬ অক্টোবর শিল্প সচিবের দায়িত্ব পান তিনি। ২০১৬ সালের ১১ এপ্রিল পদোন্নতি দিয়ে তাকে জ্যেষ্ঠ সচিব করা হয়। ২০১৬ সালের ৩০ জুন অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল মোশাররফের। এর একদিন আগে ২৯ জুন তার পিআরএল বাতিল করে এক বছরের চুক্তিতে তাকে শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের দায়িত্বে রেখে দেয় সরকার। এরপর দুই বছরের চুক্তিতে এনবিআরের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন মোশাররফ হোসেন ভূঁইয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর করা মোশাররফ যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের উইলিয়াম কলেজ থেকে উন্নয়ন অধ্যয়নে আরও একটি স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন।

Comments

  • Latest
  • Popular

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

১

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

২

অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা

৩

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৪

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৫

ডিআইজিসহ পুলিশে ৩১ পদে রদবদল

৬

মালয়েশিয়ার শ্রমাবাজার নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে

৭

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৮

আরামবাগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

৯

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের প্রজ্ঞাপন হলো, জুলাই থেকে বাড়তি বেতন পাবেন

১০
রাষ্ট্রদূত হলেন দুই সেনা কর্মকর্তা
বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল কবীর আহাম্মদ ও বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো.
অফিসার পদে চাকরি দেবে সীমান্ত ব্যাংক
সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সীমান্ত ব্যাংক পিএলসি। ‘অফিসার (অফিসার-সিনিয়র অফিসার)’ পদে কর্মী নিয়োগ
বাংলাদেশ থেকে বৈধ পথে আরও কর্মী নিতে আগ্রহী ইতালি- স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশ থেকে বৈধ পথে আরও দক্ষ ও প্রশিক্ষিত কর্মী নিতে আগ্রহী ইতালি। আজ বিকালে বাংলাদেশ সচিবালয়ে
৪৮ জনকে নিয়োগ দেবে বুয়েট
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগে