বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন মাহবুব হাসান সালেহ। তিনি বর্তমানে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশনে কর্মরত আছেন।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিসিএস ফরেন সার্ভিসের ১৫তম ব্যাচের কর্মকর্তা মাহবুব হাসান সালেহ বাংলাদেশের কলকাতা, সিউল ও ক্যানবেরা মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি দিল্লির বাংলাদেশ মিশনে ডেপুটি চিফ অব মিশন হিসেবেও দায়িত্ব পালন করেন।
মাহবুব হাসান সালেহ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এছাড়া অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে কূটনীতি ও বাণিজ্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বক্তা হিসেবেও সুপরিচিত।
Comments
Latest
Popular
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার-এর সাক্ষাৎ
১
তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
২
ঢাকায় ভিডিও করা চীনা ভ্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ভারত
৩
মানুষজনকে ভ্রমণ করতে হলে ট্রাভেল ডকুমেন্ট লাগে: জয়সোয়াল
৪
শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন
৫
কপ৩১ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী কাল তুরস্ক যাচ্ছেন
৬
নতুন পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী
৭
জিয়াউর রহমানই ৭ই নভেম্বর এদেশের অরক্ষিত স্বাধীনতাকে রক্ষা করেছিলেন : স্বরাষ্ট্রমন্ত্রী
৮
বাংলাদেশ কো-অপারেটিভ জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ
৯
৭ নভেম্বর: যে বিপ্লব বদলে দিয়েছিল বাংলাদেশের ইতিহাস