মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
Tuesday, 04 August, 2026

নতুন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোমেটডটকম
  02 Sep 2024, 01:17
মো. জসীম উদ্দিন (ছবি: সংগৃহীত)

নতুন পররাষ্ট্র সচিব হচ্ছেন চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন। সবকিছু ঠিক থাকলে আগামী ৯ সেপ্টেম্বর দায়িত্ব নেবেন তিনি। এর আগে পররাষ্ট্র সচিব হিসেবে মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।

চীনে রাষ্ট্রদূত হিসেবে কর্মরত জসিম উদ্দিনকে গত ২০ আগস্ট ঢাকায় বদলির সিদ্ধান্ত নিয়ে অবিলম্বে দায়িত্বভার ত্যাগ করে তাকে ফেরত আসার নির্দেশ দিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।

১৩ ব্যাচের কর্মকর্তা জসিম উদ্দিন বিসিএস পরীক্ষায় পররাষ্ট্র ক্যাডারে তৃতীয় স্থান অধিকার করেন। ১৯৯৩ সালে চাকরিতে যোগ দেওয়ার পর টোকিও, দিল্লি, ওয়াশিংটন ও ইসলামাবাদে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ার অনুবিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৫ সালে রাষ্ট্রদূত হিসেবে গ্রিস এবং পরবর্তী সময়ে কাতারে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

এদিকে বর্তমান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে এবং ২ সেপ্টেম্বর থেকে তিনি অবসোরত্তর ছুটিতে যাচ্ছেন। তিনি ২০২০ সালের জানুয়ারিতে দায়িত্ব নেন এবং স্বাভাবিক নিয়মে ২০২২ সালের ডিসেম্বরে তার অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা ছিল। কিন্তু ওই সময়ে দুই বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। সেই হিসাবে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা এ বছরের ৫ ডিসেম্বর।

অতীতের পরিবর্তন
২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণের সময় পররাষ্ট্র সচিব ছিলেন সৈয়দ মোয়াজ্জেম আলি। লতিফুর রহমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করার দিনই মোয়াজ্জেম আলির চাকরি বাতিল করেন। 

এরপর ২০০৭ সালে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠনের ঠিক আগে পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেন বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ২০০৮ সালে দায়িত্ব গ্রহণের পর আওয়ামী লীগ পররাষ্ট্র সচিব পদে পরিবর্তন আনে।

Comments

  • Latest
  • Popular

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রীর সাক্ষাৎ

বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ নিলেন ক্র্যাব সদস্যরা

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম আসরে থাকছে জায়েদ খানের চমক

মানবপাচার ও অনলাইন স্ক্যাম স্বরাষ্ট্রমন্ত্রী কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

চিতলমারী থানা প্রেস ক্লাবের নতুন কমিটির সভাপতি টিপু, সম্পাদক অরুণ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

এক যুগ পর নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে স্টেজ মাতাবেন কাজী মারুফ

১০
রাষ্ট্রদূত হলেন দুই সেনা কর্মকর্তা
বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল কবীর আহাম্মদ ও বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো.
অফিসার পদে চাকরি দেবে সীমান্ত ব্যাংক
সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সীমান্ত ব্যাংক পিএলসি। ‘অফিসার (অফিসার-সিনিয়র অফিসার)’ পদে কর্মী নিয়োগ
বাংলাদেশ থেকে বৈধ পথে আরও কর্মী নিতে আগ্রহী ইতালি- স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশ থেকে বৈধ পথে আরও দক্ষ ও প্রশিক্ষিত কর্মী নিতে আগ্রহী ইতালি। আজ বিকালে বাংলাদেশ সচিবালয়ে
৪৮ জনকে নিয়োগ দেবে বুয়েট
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগে