রোববার, ২৫ অক্টোবর, ২০২৬
Sunday, 25 October, 2026

ভূমি মন্ত্রণালয়ে চাকরি

ঢাকা ডিপ্লোমেট ডেস্ক:
  03 Feb 2024, 14:22
ভূমি মন্ত্রণালয়ে চাকরি................................ছবি: সংগৃহীত

ভূমি মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন ‘মৌজা ও প্লট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং’ প্রকল্পের অধীনে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ব্যক্তিভিত্তিক পরামর্শক হিসাবে প্রতিষ্ঠানটি লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ডাকযোগে আবেদন করতে পারবেন।

যা যা প্রয়োজন-
প্রতিষ্ঠানের নাম: ভূমি মন্ত্রণালয়

পদসংখ্যা: ১১টি
১. পদের নাম: সিনিয়র ল্যান্ড ইউজ প্ল্যানার

পদ সংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞান/কৃষি বিজ্ঞান/ভূগোল/সংশ্লিষ্ট ও সামঞ্জস্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে কমপক্ষে ১০ (দশ) বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: প্রাসঙ্গিক কম্পিউটার সফটওয়্যার যথা- এমএসওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদিতে পারদর্শিতা থাকা বাধ্যতামূলক।

২. পদের নাম: কৃষি অর্থনীতিবিদ

পদ সংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষি অর্থনীতি/উন্নয়ন অর্থনীতি/অর্থনীতি/সংশ্লিষ্ট ও সামঞ্জস্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৭ (সাত) বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: এমএসওয়ার্ড, এক্সএল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি ক্ষেত্রে বাধ্যতামূলক পারদর্শিতা থাকতে হবে।

৩. পদের নাম: ল্যান্ড ইউজ প্ল্যানার

পদ সংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞান/কৃষি বিজ্ঞান/ভূগোল/সংশ্লিষ্ট ও সামঞ্জস্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ভূমি সংক্রান্ত কাজে কমপক্ষে ৭ (সাত) বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: এমএসওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি বিষয়ে পারদর্শিতা বাধ্যতামূলক।

৪. পদের নাম: কৃষি বিশেষজ্ঞ

পদ সংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষি বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৭ (সাত) বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: এমএসওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টে পারদর্শিতা বাধ্যতামূলক।

৫. পদের নাম: মৎস্য স্পেশালিষ্ট

পদ সংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মৎস্য/সংশ্লিষ্ট ও সামঞ্জস্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৭ (সাত) বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: এমএসওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টে ব্যবহারে পারদর্শিতা বাধ্যতামূলক।

৬. পদের নাম: বন স্পেশালিষ্ট

পদ সংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বন বিদ্যা/উদ্ভিদবিদ্যা/ সংশ্লিষ্ট ও সামঞ্জস্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৭ (সাত) বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: এমএসওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট ব্যবহারে পারদর্শিতা বাধ্যতামূলক।

৭. পদের নাম: পরিবেশ স্পেশালিষ্ট

পদ সংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিবেশ বিজ্ঞান/মৃত্তিকা, পানি ও পরিবেশ/ ভূগোল/ সংশ্লিষ্ট ও সামঞ্জস্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৭ (সাত) বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: এমএসওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট বিষয়ে পারদর্শিতা বাধ্যতামূলক।

৮. পদের নাম: সামাজিক ও প্রাতিষ্ঠানিক স্পেশালিষ্ট

পদ সংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজতত্ত্ব/সমাজ কল্যাণ/সামাজিক বিজ্ঞান/সংশ্লিষ্ট ও সামঞ্জস্য বিষয়ে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৭ (সাত) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: এমএসওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট পরিচালনায় পারদর্শিতা বাধ্যতামূলক।

৯. পদের নাম: নগর পরিকল্পনাবিদ

পদ সংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নগর ও অঞ্চল পরিকল্পনা/নগর ও গ্রামীণ পরিকল্পনা/ভূগোল বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৭ (সাত) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: এমএসওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট পরিচালনায় পারদর্শিতা বাধ্যতামূলক।

১০. পদের নাম: জিআইএস এবং রিমোট সেন্সিং এনালিস্ট

পদ সংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জিআইএস/ভূগোল/পুর কৌশলে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। জিআইএস ও রিমোট সেন্সিং ভূমি ব্যবহার ও জোনিং মানচিত্র প্রণয়ন, ArcGIS এবং অন্যান্য প্রাসঙ্গিক সফটওয়্যার পরিচালনার ক্ষেত্রে কমপক্ষে ৫ (পাঁচ) বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: এমএসওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট পরিচালনায় পারদর্শিতা বাধ্যতামূলক।

১১. পদের নাম: ডাটা প্রসেসর (উপাত্ত প্রক্রিয়াকারী)

পদ সংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়/কলেজ থেকে যে কোন বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় কমপক্ষে ৫ (পাঁচ) বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: এমএসওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট পরিচালনায় পারদর্শিতা বাধ্যতামূলক।

বয়সসীমা: আবেদনপত্র প্রকাশের সর্বশেষ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৬৭ বছর পর্যন্ত গ্রহণযোগ্য হবে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই

চাকরির আবেদন: ভূমি মন্ত্রণালয় চাকরির বিস্তারিত http://minland.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাবে।

আবেদনের মাধ্যম: ডাকযোগ
আবেদনের ঠিকানা: আগামী ১৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখের মধ্যে সচিব, ভূমি মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-কে সম্বোধন করে আবেদনটি প্রকল্প পরিচালক, মৌজা ও প্লট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প, ভূমি মন্ত্রণালয়, ভূমি ভবন, ১৩ তলা, ৯৮ শহীদ তাজউদ্দীন আহমেদ সরণি, তেজগাঁও, ঢাকা-১২০৮ এর কার্যালয়ে ডাকযোগে পৌঁছাতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত।

Comments

  • Latest
  • Popular

কুইন্স কমনওয়েলথ পদক পেলো আনান মুস্তাফিজ

১

‘আমার তিন বোনের পাঁচ–ছেলে মেয়ে মারা গেছে, ওরা ৯ জন বেড়াতে এসেছিল’

২

সচিব হলেন ৩ নারী হাই কমিশনার ও রাষ্ট্রদূত

৩

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ

৪

ঢাকায় রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন

৫

দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’রনেতা পরিচয়ে ব্যাংকারের জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকি

৬

নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি

৭

যে বাতাস আমাদের আয়ু কেড়ে নিচ্ছে – বাংলাদেশের বায়ুদূষণ, জনস্বাস্থ্য ও মানুষের আয়ু

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৯

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০
সচিব হলেন ৩ নারী হাই কমিশনার ও রাষ্ট্রদূত
সচিব হিসেবে একযোগে পদোন্নতি পেয়েছেন বিদেশে বাংলাদেশ মিশনে নেতৃত্ব দিয়ে আসা তিন নারী হাই কমিশনার
রাষ্ট্রদূত হলেন দুই সেনা কর্মকর্তা
বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল কবীর আহাম্মদ ও বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো.
অফিসার পদে চাকরি দেবে সীমান্ত ব্যাংক
সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সীমান্ত ব্যাংক পিএলসি। ‘অফিসার (অফিসার-সিনিয়র অফিসার)’ পদে কর্মী নিয়োগ
বাংলাদেশ থেকে বৈধ পথে আরও কর্মী নিতে আগ্রহী ইতালি- স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশ থেকে বৈধ পথে আরও দক্ষ ও প্রশিক্ষিত কর্মী নিতে আগ্রহী ইতালি। আজ বিকালে বাংলাদেশ সচিবালয়ে