রোববার, ০৯ আগস্ট, ২০২৬
Sunday, 09 August, 2026

কূটনীতিকদের কাছে দেশের বিস্ময়কর অগ্রগতির কথা তুলে ধরলেন তথ্যমন্ত্রী

  09 Feb 2023, 23:41

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ১৯৭১ সালে স্বাধীনতার পর যে দেশকে অনেকে তলাবিহীন ঝুঁড়ি আখ্যা দিয়েছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই বাংলাদেশ আজ বিশ্বে ‘ইকনোমিক টাইগার’ হিসেবে উঠে এসেছে।
ড. হাছান মাহমুদ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীতে ‘শেরাটন ঢাকা’ হোটেলে ‘ডিপ্লোম্যাটস পাবলিকেশন’ আয়োজিত ‘ডিপ্লোম্যাটস নাইট’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এভাবেই দেশের অগ্রগতি তুলে ধরেন।
একইসাথে তিনি বলেন, ‘ঝড়-ঝঞ্ঝা-জলোচ্ছ্বাস, সাইক্লোন, বন্যা, খরার দুর্যোগের সাথে লড়াই করে আয়তনের দিক থেকে বিশ্বের ৯২তম এই দেশ ধান উৎপাদনে দ্বিতীয়, সবজি উৎপাদনে চতুর্থ, মিঠাপানির মাছ উৎপাদনে দ্বিতীয়-তৃতীয়তে ওঠানামা করে, আলু উৎপাদনে সপ্তম, ইলিশ মাছ উৎপাদনে প্রথম, আম উৎপাদনে দ্বিতীয়। এগুলো কোনো যাদুবলে হয়নি, জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার যাদুকরী নেতৃত্বের ফলে হয়েছে।’
এই উন্নয়নে সাথী হওয়ার জন্য বন্ধুপ্রতিম সকল দেশের প্রতি ধন্যবাদ জানিয়ে ড. হাছান বলেন, ‘আমাদের এই উন্নয়নে বন্ধুপ্রতিম দেশগুলোর অবদান রয়েছে। আমি তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।’
ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সৌদি আরব, কোরিয়া, ব্রুনেই, যুক্তরাজ্যসহ প্রায় বিশটি দেশের কূটনীতিকরা এ সময় উপস্থিত ছিলেন।
সম্প্রচারমন্ত্রী বলেন, ‘যাদের পরাধীনতা থেকে আমরা স্বাধীন হয়েছিলাম সেই পাকিস্তানকে অনেক আগেই বাংলাদেশ মানবিক, অর্থনৈতিক, সামাজিকসহ সব সূচকে অতিক্রম করেছে, মানব উন্নয়নের অনেক সূচকে ভারতকেও ছাড়িয়েছে। এমন কি করোনার সংগ্রামের মধ্যেও আন্তর্জাতিক অর্থ তহবিল-আইএমএফ প্রকাশিত উপাত্ত অনুযায়ী বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়ে গেছে।’
তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুষ্ঠানের আয়োজক সংস্থা প্রকাশিত ডিপ্লোম্যাটস ম্যাগাজিনের প্রশংসা করে বলেন, ম্যাগাজিনটি বাংলাদেশের সাথে বিদেশি কূটনীতিকদের সেতুবন্ধ আরও দৃঢ় করতে ভূমিকা রাখছে।
বাংলাদেশের সাথে বিভিন্ন দেশের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ডিপ্লোম্যাটস পাবলিকেশনের উপদেষ্টা আবুল হাসান চৌধুরী স্বাগত বক্তব্য দেন। নির্বাহী সম্পাদক নাজিনুর রহিমসহ প্রকাশনা সংস্থার সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ‘কালারস অভ বাংলাদেশ’ শিরোনামে ফ্যাশন শো মঞ্চস্থ হয়।

 

Comments

  • Latest
  • Popular

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই

মানব পাচারকারীদের প্রতারণার নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

 নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে শাকিব খান সেরা অভিনেতা ও বুবলী সেরা অভিনেত্রী নির্বাচিত

রাজধানীতে গণযোগাযোগ অধিদপ্তরের ভ্রাম্যমান ট্রাক সংগীতের আয়োজন

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রীর সাক্ষাৎ

বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ নিলেন ক্র্যাব সদস্যরা

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম আসরে থাকছে জায়েদ খানের চমক

১০
এনজিও ফোরাম অন এডিবি ও ক্লিনের বিশ্লেষণ / এডিবির বিনিয়োগ করা একাধিক প্রকল্প কাজে আসছে না
কুষ্টিয়ার ভেড়ামারা থেকে খুলনা পর্যন্ত ১৬৫ কিলোমিটারের দীর্ঘ গ্যাস পাইপলাইন প্রকল্পে বিনিয়োগ করেছে এশীয় উন্নয়ন
আইএমএফের পূর্বাভাস / শুল্কযুদ্ধে কমবে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি, প্রভাব পড়বে দেশেও
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতির কারণে বড় ধাক্কা খেয়েছে বৈশ্বিক অর্থনীতি। এতে চলতি বছর
চলতি বছর বাংলাদেশকে এক বিলিয়ন ডলারের ঋণ দেবে এনডিবি
বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকস প্রতিষ্ঠিত সাংহাই ভিত্তিক বহুপাক্ষিক ঋণদাতা প্রতিষ্ঠান নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের
চার দিনের ঢাকা সফরে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন। আজ শনিবার