রোববার, ০৯ আগস্ট, ২০২৬
Sunday, 09 August, 2026

আট কোচ ও ৪ ইঞ্জিন নিয়ে পৌঁছালো মেট্রোর আরেকটি চালান

  18 Jan 2023, 22:57

মোংলা বন্দরে পৌঁছেছে মেট্রোরেলের আরেকটি চালান। সকালে পানামা পতাকাবাহী জাহাজ এমভি হরিজন-৯ নোঙর করার পর শুরু হয় পণ্য খালাস। এদিকে দুপুরে নির্মাণাধীন খুলনা মোংলা রেললাইনে প্রথমবার পাঁচ কিলোমিটার পথে পরীক্ষামূলক চালানো হয়েছে ইঞ্জিন।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরের পর থেকে জাহাজ থেকে মেট্রোরেলের ৮টি কোচ ও ৪ ইঞ্জিনসহ অন্যান্য মেশিনারিজ খালাস শুরু হয়।

গত ২৭ ডিসেম্বর জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসা পানামা পতাকাবাহী এমভি হরিজন-৯ জাহাজটিতে মেট্রোরেলের ৮টি কোচ, ৪টি ইঞ্জিনসহ মোট ৫০০ মেট্রিক টন মেশিনারিজ পণ্য রয়েছে। বুধবার সকালে বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করার পর শুরু হয় খালাস প্রক্রিয়া। খালাস শেষে বৃহস্পতিবার দুটি ছোট বার্জে করে নদীপথে নেয়া হবে ঢাকার উত্তরার দিয়াবাড়ী ডিপোতে যন্ত্রপাতি।

এদিকে খুলনা-মোংলা রেল প্রকল্পের লাইনের ওপর দিয়ে প্রথমবারের মতো ফুলতলা এলাকায় দুপুরে হুইসেল বাজিয়ে নতুন লাইনে প্রবেশ করে ট্রেনের ইঞ্জিন। এটি পরীক্ষামূলকভাবে পাঁচ কিলোমিটার পথ চলে। এ সময় রেলের কর্মকর্তারা মিষ্টি বিতরণ করে কার্যক্রমের সূচনা করেন।

খুলনা-মোংলা রেল প্রকল্পের প্রকল্প কর্মকর্তা আহমেদ মাসুম হোসেন জানান, এই পথের ৯৩ কিলোমিটারের মধ্যে ৭৮ কিলোমিটার নির্মাণ সম্পন্ন হয়েছে। প্রকল্পের মোট অগ্রগতি ৯৬ শতাংশ। আগামী জুনে এ লাইন দিয়ে রেল চলাচল করার কথা রয়েছে।

Comments

  • Latest
  • Popular

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই

মানব পাচারকারীদের প্রতারণার নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

 নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে শাকিব খান সেরা অভিনেতা ও বুবলী সেরা অভিনেত্রী নির্বাচিত

রাজধানীতে গণযোগাযোগ অধিদপ্তরের ভ্রাম্যমান ট্রাক সংগীতের আয়োজন

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রীর সাক্ষাৎ

বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ নিলেন ক্র্যাব সদস্যরা

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম আসরে থাকছে জায়েদ খানের চমক

১০
এনজিও ফোরাম অন এডিবি ও ক্লিনের বিশ্লেষণ / এডিবির বিনিয়োগ করা একাধিক প্রকল্প কাজে আসছে না
কুষ্টিয়ার ভেড়ামারা থেকে খুলনা পর্যন্ত ১৬৫ কিলোমিটারের দীর্ঘ গ্যাস পাইপলাইন প্রকল্পে বিনিয়োগ করেছে এশীয় উন্নয়ন
আইএমএফের পূর্বাভাস / শুল্কযুদ্ধে কমবে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি, প্রভাব পড়বে দেশেও
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতির কারণে বড় ধাক্কা খেয়েছে বৈশ্বিক অর্থনীতি। এতে চলতি বছর
চলতি বছর বাংলাদেশকে এক বিলিয়ন ডলারের ঋণ দেবে এনডিবি
বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকস প্রতিষ্ঠিত সাংহাই ভিত্তিক বহুপাক্ষিক ঋণদাতা প্রতিষ্ঠান নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের
চার দিনের ঢাকা সফরে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন। আজ শনিবার