বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
Thursday, 26 November, 2026

সিশেলস যাচ্ছেন ১০০ কর্মী, বিমানবন্দরে অভ্যর্থনা

  20 Aug 2021, 15:08

 

বাংলাদেশর নতুন শ্রমবাজার সিশেলস যাচ্ছেন ১০০ কর্মী। শুক্রবার সন্ধ্যা ছয়টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা সিশেলসের উদ্দেশে রওনা হবেন।

 

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো-বিএমইটির মহাপরিচালক মো. শহীদুল আলম এনডিসি একথা জানান।

 

 তিনি জানান, সিশেলস বাংলাদেশের জন্য নতুন শ্রমবাজার। দেশটি খুবই সুন্দর। কর্মপরিবেশও ভাল। সরকারি ব্যবস্থাপনায় এই কর্মীরা সেখানে যাচ্ছেন। নতুন এই শ্রমবাজারে অনেক সম্ভাবনা আছে বলেও মনে করেন তিনি।

 

বিকাল তিনটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিশেলসগামী কর্মীদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো-বিএমইটির মহাপরিচালক মো. শহীদুল আলম এনডিসিসহ কর্মকর্তারা।

 

২০১৯ সালের ২১ অক্টোবর সিশেলসের রাজধানী ভিক্টোরিয়াতে স্থানীয় সময় বেলা ২টায় বাংলাদেশি জনশক্তি পাঠানো নিয়ে দুই দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকে এবিষয়ে একটি চুক্তি সই হয়।

 

বাংলাদেশের পক্ষে চুক্তি সই করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি এবং সিশেলস সরকারের পক্ষে চুক্তিতে সই করেন সিশেলস-এর এমপ্লয়মেন্ট, ইমিগ্রেশন ও সিভিল স্ট্যাটাস মন্ত্রণালয়ের মন্ত্রী মিজ মারিয়াম তেলেমাক।

Comments

  • Latest
  • Popular

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ও তাঁকে প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত

১

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কানাডার অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার এর সাক্ষাৎ

২

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ পাঁচ দেশের কূটনীতিকেরা

৩

ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী

৪

নিরাপদে ও সুশৃঙ্খলভাবে বিজয় দিবস উদযাপনে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

৫

দিল্লি চায় হাসিনাকে ফেরতে সামরিক বিমান পাঠানো হোক, এই খবর নিয়ে প্রশ্নে কিছু বললেন না জয়সোয়াল

৬

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি দিল্লি যেভাবে দেখছে

৭

জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার-এর সাক্ষাৎ

৯

তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১০
সাংবাদিক সম্মেলনে বায়রা নেতারা / মালয়েশিয়ার শ্রমাবাজার নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে
রিক্রুটিং এজেন্সিগুলো স্বার্থকে বিবেচনা না করে দেশ ও কর্মীদের কর্মসংস্থানের স্বার্থে মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত
সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন প্রবাসী বাংলাদেশি নাগরিক
মালয়েশিয়া শ্রমবাজারে ২৫ এজেন্সির তালিকা প্রকাশে বায়রা সদস্যদের গভীর উদ্বেগ
মালয়েশিয়া শ্রমবাজারে ২৫ এজেন্সির তালিকা প্রকাশে বায়রা সদস্যদের গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল
বিগত সরকারের মত মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেটের আলামত দেখতে পাচ্ছি : ফখরুল ইসলাম
সিন্ডিকেট মুক্ত, স্বচ্ছ ও কম খরচে মালয়েশিয়া শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন