সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
Monday, 12 October, 2026

স্পেনে বৈধ হচ্ছেন নথিহীন ১৫ হাজার বাংলাদেশিসহ ৫ লাখ অভিবাসী

ঢাকা ডিপ্লোম্যাট ডেস্ক
  15 Apr 2026, 23:59
নতুন ঘোষণার খবরে স্পেনে অভিবাসীদের উচ্ছ্বাস। ছবি: ভিডিও থেকে নেওয়া

প্রায় ৫ লাখ অনিবন্ধিত অভিবাসীর জন্য বিশেষ বৈধকরণ কর্মসূচি ঘোষণা করেছে স্পেন সরকার। এ সুবিধার আওতায় প্রায় ১৫ হাজার বাংলাদেশিও রয়েছেন।
মঙ্গলবার স্পেনের মন্ত্রিপরিষদ এ সংক্রান্ত একটি রাজকীয় ডিক্রি অনুমোদন দেয়।
সিদ্ধান্ত অনুযায়ী, স্পেনে বসবাসরত নথিবিহীন অভিবাসীরা ১৬ এপ্রিল থেকে আবেদন শুরু করতে পারবেন।
স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর রহমান বুধবার দ্য ডেইলি স্টারকে বলেন, 'স্প্যানিশ কর্তৃপক্ষের এই উদার সিদ্ধান্তে আমরা খুবই আনন্দিত। যারা সঠিক কাগজপত্র ছাড়া এখানে বসবাস করছেন, তাদের এটা উপকারে আসবে।'
তিনি জানান, বাংলাদেশিদের এই নিয়মিতকরণের আবেদনের জন্য প্রয়োজনীয় যেকোনো সহায়তা দিতে দূতাবাস প্রস্তুত।
রাষ্ট্রদূত বলেন, 'আবেদন করতে ইচ্ছুক বাংলাদেশিদের প্রতি আমার পরামর্শ থাকবে—তারা যেন অবশ্যই সঠিক নথিপত্র ও তথ্য দেন।'
তিনি আরও বলেন, 'এই আবেদনের জন্য বাংলাদেশ থেকেও কিছু নথিপত্রের প্রয়োজন হবে, যার মধ্যে আছে পুলিশ ক্লিয়ারেন্স।'
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দক্ষিণ ইউরোপ দেশ স্পেনে আনুমানিক ৭৫ হাজার বাংলাদেশি বসবাস করেন, যাদের মধ্যে ১৫ হাজারই অনিবন্ধিত।
বর্তমানে দেশটির ক্ষমতায় প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নেতৃত্বাধীন উদারপন্থী সরকার।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, স্পেন সরকারের নতুন কর্মসূচির আওতায় যারা নির্দিষ্ট শর্ত পূরণ করবেন, তারা এক বছরের জন্য রেসিডেন্সি বা বসবাস এবং কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিট পাবেন।
দেশটির অভিবাসন মন্ত্রী এলমা সেইজ জানান, অভিবাসীরা আগামী ১৬ এপ্রিল থেকে অনলাইনে এবং ২০ এপ্রিল থেকে সশরীরে আবেদন করতে পারবেন। আবেদনের এই সুযোগ ৩০ জুন পর্যন্ত চলবে।
সাধারণ ক্ষমার জন্য আবেদনকারীদের অবশ্যই ১ জানুয়ারির আগে স্পেনে পৌঁছাতে হবে এবং প্রমাণ করতে হবে যে তারা অন্তত ৫ মাস ধরে দেশটিতে বসবাস করছেন। এছাড়া তাদের কোনো অপরাধের রেকর্ড থাকা চলবে না।
আবেদনের পর অস্থায়ী সুবিধাপ্রাপ্ত অভিবাসীরা এক বছর পর অন্য কাজের বা বসবাসের অনুমতির জন্য আবেদন করার যোগ্য হবেন।
স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ এই সিদ্ধান্তকে ‘ন্যায়বিচার ও প্রয়োজনীয়’ কাজ হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, নতুন মানুষেরা কাজ না করলে সমৃদ্ধি থমকে যায়। অভিবাসীদের গতিশীলতার কারণেই স্পেনের অর্থনীতি বর্তমানে ইউরোপের মধ্যে দ্রুততম বর্ধনশীল।
সাম্প্রতিক বছরগুলোতে স্পেনের জনসংখ্যা দ্রুত বেড়ে প্রায় ৫ কোটিতে পৌঁছেছে। তাদের মধ্যে প্রায় ১ কোটিই অধিবাসী বলে ধারণা করা হয়।
 

Comments

  • Latest
  • Popular

ঢাকায় রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন

১

দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’রনেতা পরিচয়ে ব্যাংকারের জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকি

২

নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি

৩

যে বাতাস আমাদের আয়ু কেড়ে নিচ্ছে – বাংলাদেশের বায়ুদূষণ, জনস্বাস্থ্য ও মানুষের আয়ু

৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৫

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৬

ঢাকাস্থ রাশিয়ান হাউসে স্পেস ফেস্টিভ্যাল: স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৯ বছর পূর্তি উদযাপন

৭

আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

৯

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

১০
সাংবাদিক সম্মেলনে বায়রা নেতারা / মালয়েশিয়ার শ্রমাবাজার নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে
রিক্রুটিং এজেন্সিগুলো স্বার্থকে বিবেচনা না করে দেশ ও কর্মীদের কর্মসংস্থানের স্বার্থে মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত
সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন প্রবাসী বাংলাদেশি নাগরিক
মালয়েশিয়া শ্রমবাজারে ২৫ এজেন্সির তালিকা প্রকাশে বায়রা সদস্যদের গভীর উদ্বেগ
মালয়েশিয়া শ্রমবাজারে ২৫ এজেন্সির তালিকা প্রকাশে বায়রা সদস্যদের গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল
বিগত সরকারের মত মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেটের আলামত দেখতে পাচ্ছি : ফখরুল ইসলাম
সিন্ডিকেট মুক্ত, স্বচ্ছ ও কম খরচে মালয়েশিয়া শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন