মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
Tuesday, 22 September, 2026

নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জানতে চেয়েছে ইইউ প্রতিনিধি দল

কূটনৈতিক প্রতিবেদক
  11 Jul 2023, 15:51
আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জানতে চেয়েছে বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। মঙ্গলবার (১১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকের পর অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এ তথ্য জানান।
 
ইইউ প্রতিনিধি দল বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছিল উল্লেখ করে অশোক কুমার বলেন, ‘তারা আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে জানতে চেয়েছেন। আমাদের ভোটার, ভোটকেন্দ্র, পর্যবেক্ষক পাঠানোর বিষয় ও সিসি ক্যামেরার বিষয়েও তারা জানতে চেয়েছেন। তাদের একটা টেকনিক্যাল টিম আমাদের সঙ্গে ১৮ অথবা ১৯ তারিখ বৈঠক করবেন। আমাদের নির্বাচন ব্যবস্থাপনার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তাদের যে জিজ্ঞাসা ছিল—(জবাবে) কমিশন তাদের সন্তুষ্ট করেছে, তারা সন্তুষ্ট।’
 
পর্যবেক্ষক পাঠানোর প্রসঙ্গে অশোক কুমার দেবনাথ বলেন, ‘সেপ্টেম্বরের মধ্যে আবেদনগুলো এলে ভালো হয়। আরও কিছু ফর্মালিটিস আছে। সেক্ষেত্রে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স দরকার হবে। সেক্ষেত্রে তারা যদি নিরপেক্ষ পর্যবেক্ষক পাঠায় যত খুশি তত, তাতে কোনও আপত্তি নেই নির্বাচন কমিশনের।’
 
ইইউ প্রতিনিধি দল কোনও শর্ত দেয়নি জানিয়ে তিনি বলেন, ‘তারা আমাদের পরিস্থিতি দেখেছে। আমাদের প্রস্তুতি দেখেছে। যত খুশি পর্যবেক্ষক পাঠাতে পারবে, তাতে কোনও লিমিটেশন নাই।’
 
তিনি জানান, ‘নির্বাচন কমিশন বলেছে, ৯১১টা নির্বাচন করেছে। সেক্ষেত্রে তারা সন্তুষ্ট। পরিবেশ নিয়ে সন্তুষ্ট। তারা আরও বিস্তারিত আলোচনা করবে।’
 
নির্বাচনকালীন সরকার নিয়ে কোনও কথা হয়নি জানিয়ে তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আনা নিয়ে তারা আমাদের কাছে কিছু জানতে চায়নি। তারা জানতে চেয়েছে ভোটার সংখ্যা কত।’
 
কমিশনের সক্ষমতা নিয়ে প্রতিনিধি দল সন্তুষ্টি-অসন্তুষ্টি কিছুই প্রকাশ করেনি বলে জানান অশোক কুমার। তিনি বলেন, ‘আমাদের দ্বাদশ ভোটের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন। কমিশন ফেয়ারলি নির্বাচন করতে সক্ষম কিনা তা জানতে চেয়েছেন। তারা সন্তুষ্ট হয়েছেন।’
 
বৈঠকে ইইউ প্রতিনিধি দলের ৫ সদস্যসহ, সিইসি'র সঙ্গে অন্য নির্বাচন কমিশনার এবং ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

  • Latest
  • Popular

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আরামবাগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের প্রজ্ঞাপন হলো, জুলাই থেকে বাড়তি বেতন পাবেন

সাভারে এসআই আলতাফ হোসেন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নেপাল ঘুরে দাঁড়াচ্ছে, বাংলাদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত

ঢাকার যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা- স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই ভারতে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

যৌথ ঘোষণাপত্রে একমত ব্রিকস

বরিশালে সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০
নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলন / যৌথ ঘোষণাপত্রে একমত ব্রিকস
উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের শীর্ষ সম্মেলন শুরুর কয়েক ঘণ্টা আগেই যৌথ ঘোষণাপত্রের বিষয়ে ঐকমত্যে
ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, কোনো প্রতিনিধিও যাবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনো প্রতিনিধি অংশ নেবেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন
মানব পাচারকারীদের প্রতারণার নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
ডিজিটাল প্ল্যাটফর্ম ও অনলাইনের ভুয়া প্রলোভনকে কাজে লাগিয়ে গড়ে ওঠা আন্তর্জাতিক পাচারকারী চক্রগুলোর বিরুদ্ধে কঠোর
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর বাংলাদেশে