সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
Monday, 16 November, 2026

রোহিঙ্গা নির্যাতন তদন্তে আইসিসিকে সহযোগিতার আশ্বাস পররাষ্ট্রমন্ত্রীর

কূটনৈতিক প্রতিবেদক
  04 Jul 2023, 20:23

রোহিঙ্গা নির্যাতনের ঘটনা তদন্তে আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) সব ধরনের সহায়তা ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আইসিসির কৌঁসুলি করিম এ. এ. খানের সঙ্গে বৈঠকে তিনি এমন আশ্বাস দিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায় ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে আইসিসির কাজের প্রশংসা করেছেন পররাষ্ট্রমন্ত্রী।

৪ থেকে ৭ জুলাই পর্যন্ত চারদিনের সফরে দ্বিতীয়বারের মতো ঢাকায় এসেছেন করিম খান। এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে পাঁচদিনের সফরে বাংলাদেশে এসেছিলেন করিম।

বুধবার (৫ জুলাই) এবং বৃহস্পতিবার (৬ জুলাই) তিনি কক্সবাজারে থাকবেন। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে কথা বলার পাশাপাশি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মাদ মিজানুর রহমানের সঙ্গে বৈঠক করবেন তিনি।

Comments

  • Latest
  • Popular

দিল্লি চায় হাসিনাকে ফেরতে সামরিক বিমান পাঠানো হোক, এই খবর নিয়ে প্রশ্নে কিছু বললেন না জয়সোয়াল

১

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি দিল্লি যেভাবে দেখছে

২

জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

৩

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার-এর সাক্ষাৎ

৪

তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

৫

ঢাকায় ভিডিও করা চীনা ভ্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ভারত

৬

মানুষজনকে ভ্রমণ করতে হলে ট্রাভেল ডকুমেন্ট লাগে: জয়সোয়াল

৭

শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন

৮

কপ৩১ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী কাল তুরস্ক যাচ্ছেন

৯

নতুন পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী

১০
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে উইনরক ইন্টারন্যাশনাল এর গ্লোবাল প্রেসিডেন্ট ও
কুইন্স কমনওয়েলথ পদক পেলো আনান মুস্তাফিজ
বাংলাদেশের শিক্ষার্থী আনান মুস্তাফিজ কুইন্স কমনওয়েলথ রাইটিং প্রতিযোগিতায় টানা দ্বিতীয়বারের মত অ্যাওয়ার্ড পেয়েছে। রয়্যাল কমনওয়েলথ
আইআইএমএম’র প্রধানের সাক্ষাৎ / রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ মানবিক কারণে লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিলেও বর্তমানে রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে
নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলন / যৌথ ঘোষণাপত্রে একমত ব্রিকস
উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের শীর্ষ সম্মেলন শুরুর কয়েক ঘণ্টা আগেই যৌথ ঘোষণাপত্রের বিষয়ে ঐকমত্যে