সোমবার, ২৯ জুন, ২০২৬
Monday, 29 June, 2026

এপিবিএন নিয়ে এইচআরডব্লিউ’র প্রতিবেদন তথ্যভিত্তিক নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

  19 Jan 2023, 23:43
পুলিশের বিশেষ শাখা এপিবিএনের বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচ’র দেয়া তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।
আজ দুপুরে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে 'একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি'র প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএনের বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচ যেসব কথা বলেছে, আমার মনে হয় তা তথ্যভিত্তিক নয়। তাদের আরও ভালোভাবে খোঁজখবর নিয়ে এসব প্রতিবেদন করা উচিত।
আশ্রিত রোহিঙ্গাদের অপকর্মের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, তারা ক্যাম্পের ভেতরে ইয়াবার ব্যবসা করে। বিভিন্ন সাব গ্রুপে বিভক্ত হয়ে নিজেরা নিজেরা গোলাগুলি করছে। প্রতিদিন তারা মারামারি করছে। 
তিনি বলেন, রোহিঙ্গারা তমব্রু ক্যাম্পে ডিজিএফআইয়ের এক কর্মকর্তাকে নৃশংসভাবে হত্যা করেছে। গতকালও সেখানে গোলাগুলি হয়েছে। বাড়িঘর পুড়িয়ে দিয়েছে।
রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশের জন্য 'বিষফোঁড়া' উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা সবকিছু ফেলে এখানে এসেছে এবং তারা যে কোনো প্রলোভনে প্রলুব্ধ হয়ে যে কোনো কিছু করতে পারে।
আসাদুজ্জামান খান আরও বলেন, রোহিঙ্গারা বিভিন্ন গ্রুপ-সাবগ্রুপে বিভক্ত হয়ে অপরাধ সংঘটিত করছে। তারা কাঁটাতারের বেষ্টনী কেটে মিয়ানমারে গিয়ে ইয়াবা নিয়ে আসছে। 
তিনি বলেন, কাজেই সেখানে আমাদের নিয়মিত পুলিশের পাশাপাশি এপিবিএন দেওয়া হয়েছে। 
এপিবিএন সম্পর্কে হিউম্যান ওয়াচকে আরও বেশি সরজমিনে তথ্য নিয়ে  রিপোর্ট করার কথা বলেন মন্ত্রী কামাল।
কক্সবাজারের আশ্রয় শিবিরগুলোয় মিয়ানমার থেকে আসা প্রায় ১০ লাখ রোহিঙ্গা বসবাস করছে। তাদের নিরাপত্তায় আশ্রয়শিবিরে রয়েছে পুলিশের বিশেষ শাখা এপিবিএনের ক্যাম্প। 
আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, যে দল যখনই সভা-সমাবেশ করতে চাইছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তাদের অনুমতি দিচ্ছে।
আমরা শুধু এটুকু বলি রাস্তাঘাট বন্ধ করতে পারবেন না, ভাংচুর করতে পারবেন না, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালন করুন, যাতে জনগণের দুর্ভোগ না বাড়ে। এর বাইরে আমরা তাদের কোনো বাধা দিচ্ছি না।
স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, তারা ইচ্ছেমতো প্রোপাগান্ডা চালাচ্ছে। প্রধানমন্ত্রী কোনো রাজনৈতিক দলকে তাদের মতাদর্শ প্রচার বা সভা-সমাবেশে বাধা দেননি।

Comments

  • Latest
  • Popular

বাংলাদেশিদের জন্য আবার চালু হচ্ছে ভারতের পর্যটন ভিসা, শুরু ২৮ জুন

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে ১ কোটি ২৭ লাখ শিশুর শিক্ষায় ক্ষতি

রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৫-১৭টি দ্বিপক্ষীয় দলিল

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

ডিক্যাব ও বাংলাদেশ চীন আপন মিডিয়া ক্লাবের মধ্যে সমঝোতা স্মারক সই

জাতিসংঘে পররাষ্ট্র প্রতিমন্ত্রী:আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

ওয়াইটিবি'র-এর প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১০
আইএলও মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রীর সাক্ষাৎ / বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)’র মহাপরিচালক জিলবার্ট হোংবো সরকারের অগ্রাধিকারের সাথে সংহতি রেখে বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে
নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চান প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য
শেখ হাসিনার দেশত্যাগের এক বছর পরও মানবাধিকার সংকট প্রকট: এইচআরডব্লিউ
হাজার হাজার মানুষ গত বছর রাজপথে নেমে বাংলাদেশের কর্তৃত্ববাদী সরকারকে উৎখাত করেছিল। এরপর অধ্যাপক মুহাম্মদ
বাংলাদেশি বংশোদ্ভূত সুমাইয়ার কৃতিত্ব, ব্যাংকিং খাতে নতুন দিগন্ত
বর্তমান যুগে আর্থিক প্রযুক্তির অগ্রগতি কেবল সুবিধা নয়—এটি একটি প্রয়োজন। এই পরিবর্তনের কেন্দ্রে উঠে এসেছেন