সোমবার, ২৯ জুন, ২০২৬
Monday, 29 June, 2026

জিডিপি প্রবৃদ্ধিতে যুক্তরাষ্ট্রকেও টপকে যাবে বাংলাদেশ

  13 Jan 2023, 23:16

চলতি ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি হবে পাঁচ দশমিক দুই শতাংশ। এই প্রবৃদ্ধি সৌদি আরব, জাপান ও যুক্তরাষ্ট্রের মতো বড় বড় অর্থনীতির চেয়ে যা বেশি। বিশ্বব্যাংকের ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস জানুয়ারি ২০২৩’ শীর্ষক প্রতিবেদনে এই বিষয়টি তুলে ধরা হয়েছে।

সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানটির সদরদপ্তর থেকে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়, চলতি অর্থবছরে জাপানে এক, ইউরোপে শূন্য দশমিক শূন্য এক, চীনে চার দশমিক চার, ইন্দোনেশিয়ায় চার দশমিক আট এবং থাইল্যান্ডে তিন দশমিক ছয় শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হবে।

এছাড়া সৌদি আরব তিন দশমিক ৭, ইরান দুই দশমিক দুই, মিশর এক দশমিক ৯, পাকিস্তান দুই শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে। তবে ভারতে ছয় দশমিক ছয় শতাংশ প্রবৃদ্ধি হবে। আর যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি হবে শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ।

প্রতিবেদন বলা হয়, এ বছর সামগ্রিকভাবে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি হতে পারে ১ দশমিক ৭ শতাংশ। যা গত তিন দশকের মধ্যে সবচেয়ে কম।

গত ২০২১-২২ অর্থবছর বাংলাদেশের প্রবৃদ্ধি হয় সাত দশমিক দুই শতাংশ। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক সংকটের ধাক্কা সামলাতে হচ্ছে বাংলাদেশকে। তবে এই পরিস্থিতি কাটিয়ে ২০২৩-২৪ অর্থবছরে এদেশের অর্থনীতি আগের ধারার ফিরবে।

ওই অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ছয় দশমিক দুই শতাংশ হবে।

সূত্র: বাসস

Comments

  • Latest
  • Popular

বাংলাদেশিদের জন্য আবার চালু হচ্ছে ভারতের পর্যটন ভিসা, শুরু ২৮ জুন

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে ১ কোটি ২৭ লাখ শিশুর শিক্ষায় ক্ষতি

রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৫-১৭টি দ্বিপক্ষীয় দলিল

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

ডিক্যাব ও বাংলাদেশ চীন আপন মিডিয়া ক্লাবের মধ্যে সমঝোতা স্মারক সই

জাতিসংঘে পররাষ্ট্র প্রতিমন্ত্রী:আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

ওয়াইটিবি'র-এর প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১০
আইএলও মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রীর সাক্ষাৎ / বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)’র মহাপরিচালক জিলবার্ট হোংবো সরকারের অগ্রাধিকারের সাথে সংহতি রেখে বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে
নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চান প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য
শেখ হাসিনার দেশত্যাগের এক বছর পরও মানবাধিকার সংকট প্রকট: এইচআরডব্লিউ
হাজার হাজার মানুষ গত বছর রাজপথে নেমে বাংলাদেশের কর্তৃত্ববাদী সরকারকে উৎখাত করেছিল। এরপর অধ্যাপক মুহাম্মদ
বাংলাদেশি বংশোদ্ভূত সুমাইয়ার কৃতিত্ব, ব্যাংকিং খাতে নতুন দিগন্ত
বর্তমান যুগে আর্থিক প্রযুক্তির অগ্রগতি কেবল সুবিধা নয়—এটি একটি প্রয়োজন। এই পরিবর্তনের কেন্দ্রে উঠে এসেছেন