বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
Thursday, 12 February, 2026

তরুণ প্রজন্মকে দক্ষ করে তুলতে গ্রিন এইচআর প্রফেশনালসের কর্মশালা

  07 Jan 2023, 23:18

গ্রিন এইচআর প্রফেশনালস বাংলাদেশের উদ্যোগে ‘এইচআর ফর ফিউচার বিজনেস’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এ কর্মশালা।

মূলত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাবনা, বিভিন্ন ক্ষেত্রে তরুণদের বিকাশ এবং সামগ্রিক শিল্পখাত বেড়ে ওঠার ক্ষেত্রে চ্যালেঞ্জগুলোই উঠে এসেছে এ কর্মশালায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য প্রফেসর ড. কামরুল আহসান। কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য উপস্থাপন করেন মানবসম্পদ বিশেষজ্ঞ মো. মোশাররফ হোসেন।

সংগঠনটির সদস্য ইমতিয়াজ চৌধুরীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের বিজনেস স্কুলের ডিন ড. বাকী খলীলি, ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, গ্রিন এইচআর প্রফেশনালস বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি রওশন আলী বুলবুল এবং বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের আমন্ত্রিত সিনিয়র কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. কামরুল আহসান টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য তরুণ প্রজন্মকে দক্ষ ও সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি ভবিষ্যতেও গ্রিন এইচআর প্রফেশনালস বাংলাদেশ ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের যৌথ আয়োজনে আরও অনুষ্ঠান আয়োজনের আগ্রহ প্রকাশ করেন।

এ ছাড়া অনুষ্ঠানে গ্রিন এইচআর প্রফেশনালস বাংলাদেশের সভাপতি রওশন আলী বুলবুল সংগঠনটির লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম উপস্থাপন করেন। তিনি বলেন, ‘এ পর্যন্ত আমরা একটানা ১৯২ সপ্তাহ ধরে পাঠচক্র পরিচালনা করে আসছি।’ এ ছাড়া ৫২টি ট্রেনিং, শীতবস্ত্র বিতরণ, পিকনিকের মতো কার্যক্রমের কথাও তিনি তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে গ্রিন এইচআর প্রফেশনালস আয়োজিত পাওয়ার বিআই ট্রেনিংয়ের সনদ তুলে দেয়া হয় অংশগ্রহণকারীদের হাতে।

Comments

  • Latest
  • Popular

নৌবাহিনীর জন্য জরিপ জাহাজ আসছে যুক্তরাজ্য থেকে

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে: মার্কিন রাষ্ট্রদূত

পবিত্র শবে বরাত পালিত

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য অনুদান ৬০ কোটি রুপি

প্রধান উপদেষ্টার সঙ্গে চীন-বাংলাদেশ অংশীদারত্ব ফোরাম প্রতিনিধিদলের বৈঠক

খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত

রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া মানে তারা বাংলাদেশের নাগরিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা

কে কী মনে করে, তাতে কিছু আসে যায় না: পররাষ্ট্র উপদেষ্টা

সংকেত যে কী, তা একেবারেই বুঝতে পারছি না: পররাষ্ট্র উপদেষ্টা

আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র

১০
নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চান প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য
শেখ হাসিনার দেশত্যাগের এক বছর পরও মানবাধিকার সংকট প্রকট: এইচআরডব্লিউ
হাজার হাজার মানুষ গত বছর রাজপথে নেমে বাংলাদেশের কর্তৃত্ববাদী সরকারকে উৎখাত করেছিল। এরপর অধ্যাপক মুহাম্মদ
বাংলাদেশি বংশোদ্ভূত সুমাইয়ার কৃতিত্ব, ব্যাংকিং খাতে নতুন দিগন্ত
বর্তমান যুগে আর্থিক প্রযুক্তির অগ্রগতি কেবল সুবিধা নয়—এটি একটি প্রয়োজন। এই পরিবর্তনের কেন্দ্রে উঠে এসেছেন
বিশেষ ক্ষমতা আইনে মেঘনা আলমকে কারাগারে পাঠানোয় অ্যামনেস্টির উদ্বেগ
বিশেষ ক্ষমতা আইন ব্যবহার করে মডেল মেঘনা আলমকে আটকের পর কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'