শুক্রবার, ২৯ মে, ২০২৬
Friday, 29 May, 2026

বিশ্বব্যাংকের প্রেসিডেন্টকে পদ্মাসেতুর ছবি উপহার দিলেন প্রধানমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক
  02 May 2023, 15:48

সোমবার ওয়াশিংটনে বিশ্বব্যাংক সদর দপ্তরে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ডেভিড মালপাসের হাতে উপহার হিসেবে পদ্মা সেতুর একটি বাঁধাই করা ছবি তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুর্নীতির অভিযোগ এনে পদ্মা সেতু নির্মাণে অর্থায়ন থেকে সরে গিয়েছিল বিশ্বব্যাংক। নানা-চড়াই উৎরাই পেরিয়ে শেষ পর্যন্ত নিজস্ব অর্থায়নে বহুল আলোচিত এ সেতু নির্মাণ করে বাংলাদেশ।

বিশ্বব্যাংক সদর দপ্তরে দাঁড়িয়ে সংস্থাটির প্রেসিডেন্টের হাতে পদ্মা সেতুর ছবি তুলে দিয়ে এ যেন মধুর প্রতিশোধ নিলেন শেখ হাসিনা।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের হাতে ছবি তুলে দেওয়া ছাড়াও এই প্রথম বিশ্বব্যাংক সদর দপ্তরে দাঁড়িয়ে শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ মিথ্যা ছিল এবং বাইরের চাপে বিশ্বব্যাংক অর্থায়ন থেকে সরে গিয়েছিল। 

পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ এনে অর্থায়ন থেকে সরে গিয়েছিল বিশ্বব্যাংক। যদিও বিশ্বব্যাংক এ অভিযোগ প্রমাণ করতে পারেনি। পরে কানাডার একটি আদালত রায় দেন পদ্মা সেতুতে কোনো দুর্নীতি হয়নি।

বিশ্বব্যাংকের অর্থায়ন ছাড়া বাংলাদেশ পদ্মা সেতু নির্মাণে সক্ষম নয় বলেও সে সময় অনেকে মন্তব্য করেছিল। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে এবং এখন পর্যন্ত পদ্মা সেতুই সবচেয়ে বড় প্রকল্প, যেটি বাংলাদেশ নিজস্ব অর্থায়নে করেছে।

বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্বের ৫০ বছর উদযাপন উপলক্ষ্যে এদিন সকাল থেকে বিশ্বব্যাংক সদর দপ্তরে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করেন ওয়াশিংটন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রথম কর্মসূচি হিসেবে সোমবার সকালে জাতিসংঘ সদর দপ্তরে একটি ছবি প্রদর্শনী উদ্বোধন করা হয়। এই ছবির প্রদর্শনীটি যৌথভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস।

এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারস্পরিক বিশ্বাসের মনোভাব নিযে উজ্জ্বলতর ভবিষ্যৎ বিনির্মাণে বিশ্বব্যাংককে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান।

Comments

  • Latest
  • Popular

রাশিয়ান হাউস ইন ঢাকায় রুশ ঐতিহ্য আবিষ্কার: মাতরিয়োশকা ডল পেইন্টিং মাস্টার ক্লাস অনুষ্ঠিত

জাপানের সঙ্গে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির অনুসমর্থনের প্রস্তাবে সায় মন্ত্রিসভার

“ফ্রেমস অব মেমোরি” চলচ্চিত্র উৎসবে মুগ্ধ বাংলাদেশের হাজারো শিক্ষার্থী

বাংলাদেশের পাঁচটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে চারটি সেক্টরে কর্মী নেবে কাতার

ইতিহাসের প্রতি শ্রদ্ধা জানাতে রাশিয়ান হাউসের আয়োজনে ঢাকায় চলচ্চিত্র উৎসব শুরু

ঢাকায় রাশিয়ার দূতাবাস ও রাশিয়ান হাউসের মহান বিজয় দিবসের ৮১তম বার্ষিকী উদযাপন

শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, পিঠ চাপড়ে দিলেন মোদি

‘অবৈধ বাংলাদেশিদের’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চায় ভারত

গ্রেপ্তার থাকা সাংবাদিকদের কারো কারো মানবতাবিরোধী অপরাধের দায় আছে: জাহেদ উর রহমান

বাংলাদেশ–ভারতের সম্পর্কের অগ্রগতি ধরে রাখতে শ্রদ্ধা ও বোঝাপড়া জরুরি

১০
চার ব্যক্তিকে গ্রেপ্তারে উদ্বেগ / সাইবার আইনের অপব্যবহার আগের সরকারের দমন–পীড়নেরই পুনরাবৃত্তি: এইচআরডব্লিউ
নতুন সরকারের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগে বাংলাদেশে অন্তত চারজনকে গ্রেপ্তারের ঘটনাকে আগের
সিজিএস এবং এফইএস এর যৌথ উদ্যোগ / তরুণ নারী রাজনীতিবিদদের অংশগ্রহণে রাষ্ট্র ও জাতীয়তাবাদ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) এবং ফ্রিডরিখ এবার্ট স্টিফটুং (এফইএস)-এর যৌথ উদ্যোগে “জাতীয়তাবাদ, রাষ্ট্র ও
ট্রাম্পের সঙ্গে ফোনালাপ / যুদ্ধ বন্ধে কাজ করার প্রতিশ্রুতি দিলেন জেলেনস্কি
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের একদিন পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপ করেছেন
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতি / রোহিঙ্গাদের জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান 
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের মাসিক খাবারের বরাদ্দ অর্ধেক কমানোর পরিকল্পনার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে