বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
Wednesday, 02 September, 2026
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতি

রোহিঙ্গাদের জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান 

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোমেটডটকম
  14 Mar 2025, 05:10
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ছবি: ফেসবুক থেকে নেওয়া 

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের মাসিক খাবারের বরাদ্দ অর্ধেক কমানোর পরিকল্পনার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরিভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি বলেছে, বরাদ্দ অর্ধেক কমলে রোহিঙ্গাদের ওপর এর প্রভাব হবে ভয়াবহ। এই পরিস্থিতি এড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে।গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থাটি এ আহ্বান জানায়।

চার দিনের সফরে গতকাল বাংলাদেশে এসেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তাঁর এ সফরের প্রাক্কালে এ আহ্বান জানাল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। জাতিসংঘের সহযোগী সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ৫ মার্চ লিখিতভাবে রোহিঙ্গাদের জন্য খাবারের বরাদ্দ অর্ধেকের বেশি কমানোর পরিকল্পনার কথা বাংলাদেশকে জানায়।

সংস্থাটি বলেছে, জরুরি নতুন তহবিল পাওয়া না গেলে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মাসিক খাবারের বরাদ্দ আগামী এপ্রিল থেকে সাড়ে ১২ ডলার থেকে ৬ ডলারে নামিয়ে আনার পরিকল্পনা করছে তারা।

গতকাল নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে সংস্থাটি বলেছে, বাংলাদেশের বিভিন্ন আশ্রয়শিবিরে প্রায় ১০ লাখ রোহিঙ্গা বসবাস করেন। এপ্রিল থেকে তাঁদের জন্য ডব্লিউএফপির মাসিক বরাদ্দ ব্যাপক হারে কমতে পারে। এটা তাঁদের জীবনে মারাত্মক প্রভাব ফেলবে।

বিষয়টি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা কীভাবে দেখছেন, তা নিয়ে সম্প্রতি কয়েকজন রোহিঙ্গার সঙ্গে কথা বলেছে তারা।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) তথ্যমতে, প্রায় ৯৫ শতাংশ রোহিঙ্গা পরিবার মানবিক সহায়তার ওপর নির্ভরশীল। কিন্তু ডব্লিউএফপি তাঁদের মাসিক খাবারের বরাদ্দ অর্ধেক করার পরিকল্পনা করছে। এমন সময়ে এই ঘোষণা এল, যখন তহবিল স্বল্পতায় রোহিঙ্গাদের জীবনে টানাপোড়েন চলছে। তাই এই পরিস্থিতিতে বরাদ্দ কমলে তাঁদের জীবন ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে।

একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ডব্লিউএফপি বলেছে, দাতাদের পক্ষ থেকে সার্বিক তহবিল বরাদ্দ কমায় রোহিঙ্গাদের মাসিক খাবারের বরাদ্দ কাটছাঁট করার পরিকল্পনা করতে হচ্ছে তাদের। এর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দেশটির আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) অর্থ অবরুদ্ধের নির্দেশ দেন তা সরাসরি যুক্ত নয়।

এ বিষয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়াবিষয়ক আঞ্চলিক পরিচালক স্মৃতি সিং বিবৃতিতে বলেছেন, ‘রোহিঙ্গা শিবিরে প্রয়োজনীয় জিনিসপত্র ও পরিষেবায় এরই মধ্যে যে ভয়াবহ স্বল্পতা চলছে, তহবিল ঘাটতি সেই সংকটে আরও বাড়িয়ে তুলবে। শরণার্থীদের মধ্যে যাঁরা বৈষম্যের শিকার ও যাঁরা আরও প্রান্তিক হওয়ার ঝুঁকিতে আছেন, তাঁরা আরও ঝুঁকির মুখে পড়বেন। বিশেষ করে শিশু, অন্তঃসত্ত্বা ও প্রবীণ ব্যক্তিদের আরও ঝুঁকিতে ফেলবে।’

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান আরও, ‘কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ডব্লিউএফপির (সহায়তার) ওপর নির্ভর করা ছাড়া তেমন কোনো বিকল্প নেই। বাংলাদেশ সরকার তাদের চাকরি করার বিষয়টি কঠোরভাবে সীমিত করে রেখেছে। আশ্রয়শিবিরের বাইরে তাঁরা চলাচলও করতে পারেন না।’ ‘আমাদের খাওয়া কমাতে হবে’ ডব্লিউএফপি খাবারের বরাদ্দ অর্ধেক কমানোর পরিকল্পনার কথা জানানোর পর কক্সবাজারের ছয় রোহিঙ্গা তরুণের সঙ্গে কথা বলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

তাঁদের একজন ১৮ বছর বয়সী মোহাম্মদ আয়েস। মিয়ানমার সেনাবাহিনীর নৃশংসতার মুখে ২০১৭ সালে কক্সবাজারে আশ্রয় নেওয়া ৭ লাখ ৪০ হাজারের বেশি রোহিঙ্গার মধ্যে একজন তিনি। এই শিক্ষার্থী বলেন, ‘বরাদ্দ কমিয়ে যে খাদ্যসহায়তা দেওয়ার কথা বলা হচ্ছে, তা দৈনিক তিনবেলা খাবারের জন্য অপর্যাপ্ত। এমনটা হলে কিছু মানুষকে দৈনিক খাবার খাওয়া কমিয়ে দিতে হবে।’

Comments

  • Latest
  • Popular

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ইরানের রাষ্ট্রদূতের, মধ্যপ্রাচ্য উত্তেজনার অবসান প্রত্যাশা ঢাকার

হরমুজ দিয়ে বাংলাদেশের এলএনজিবাহী জাহাজ চলাচলে অসুবিধা হবে না: ইরানের রাষ্ট্রদূত

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

বকেয়া ভাড়া চাইতে গিয়ে হয়রানির শিকার ভবন মালিক

আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার দুর্গম সীমান্তে নিরাপত্তা ও নজরদারি সহজতর করবে-স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বেতনকাঠামো: কোন গ্রেডে কত বেতন হচ্ছে

নতুন বেতনকাঠামো মন্ত্রিসভায় অনুমোদন

বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

রিপ্যাট্রিয়েশন ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত

১০
চার ব্যক্তিকে গ্রেপ্তারে উদ্বেগ / সাইবার আইনের অপব্যবহার আগের সরকারের দমন–পীড়নেরই পুনরাবৃত্তি: এইচআরডব্লিউ
নতুন সরকারের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগে বাংলাদেশে অন্তত চারজনকে গ্রেপ্তারের ঘটনাকে আগের
সিজিএস এবং এফইএস এর যৌথ উদ্যোগ / তরুণ নারী রাজনীতিবিদদের অংশগ্রহণে রাষ্ট্র ও জাতীয়তাবাদ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) এবং ফ্রিডরিখ এবার্ট স্টিফটুং (এফইএস)-এর যৌথ উদ্যোগে “জাতীয়তাবাদ, রাষ্ট্র ও
ট্রাম্পের সঙ্গে ফোনালাপ / যুদ্ধ বন্ধে কাজ করার প্রতিশ্রুতি দিলেন জেলেনস্কি
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের একদিন পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপ করেছেন
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিবেদন / গণতন্ত্র সূচকে এবার সবচেয়ে খারাপ করেছে বাংলাদেশ
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) গণতন্ত্র সূচকে সবচেয়ে বেশি অবনমন হয়েছে বাংলাদেশের। ২০২৩ সালের তুলনায় ২০২৪