রোববার, ১৮ অক্টোবর, ২০২৬
Sunday, 18 October, 2026

করোনায় প্রকৃত মৃত্যু ঘোষিত সংখ্যার চেয়ে লক্ষাধিক: বিবিসি'র গবেষণা

  19 Jun 2020, 14:34
নিজস্ব প্রতিবেদক বিশ্বজুড়ে করোনাভাইরাসে আনুষ্ঠানিকভাবে মৃত্যুর রেকর্ড সাড়ে চার লাখ ছাড়িয়ে গেছে। তবে বিবিসি'র এক গবেষণা তথ্য বলছে, মৃত্যুর প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আনুষ্ঠানিক রেকর্ডের চেয়েও বিশ্বে করোনাভাইরাস মহামারিতে বিশ্বব্যাপী কমপক্ষে আরও ১ লাখ ৩০ হাজার মানুষ মারা গেছেন বলে বিবিসি রিসার্চের তথ্যে উঠে এসেছে। ২৭টি দেশের প্রাথমিক মৃত্যুর তথ্য পর্যালোচনা করেছে বিবিসি রিসার্চ। এতে দেখা গেছে, অনেক জায়গায় ভাইরাস সংক্রমণে মৃত্যুর সংখ্যা হিসাব রাখা সত্ত্বেও মহামারিজনিত সামগ্রিক মৃত্যুর সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। এই তথাকথিত অতিরিক্ত মৃত্যু, গড়ের চেয়ে বেশি মৃত্যুর সংখ্যা ধারণা দেয় যে মহামারিটির প্রভাব বিশ্বজুড়ে সরকার কর্তৃক প্রকাশিত সরকারি পরিসংখ্যানের চেয়ে অনেক বেশি। এর মধ্যে কোভিড-১৯ সংক্রমণের কিছু মৃত্যু হবে রেকর্ডহীন। আবার কিছু ঘটনায় স্বাস্থ্যসেবা সিস্টেমে চাপ এবং অন্যান্য বিভিন্ন কারণের ফলাফল হতে পারে। সরাসরি বিভিন্ন দেশের মধ্যে মৃত্যুর সংখ্যা তুলনা করা কঠিন। কত লোকের করোনা পরীক্ষা করা হলো এবং সরকার তাদের গণনায় হাসপাতালের বাইরে মৃত্যুর অন্তর্ভুক্ত করে কি না, এর ওপর করোনায় মৃত্যুর তথ্যের নির্ভুলতা নির্ভর করে। ভাইরাসটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ায় বিভিন্ন দেশ বিভিন্ন সময়ে তাদের প্রাদুর্ভাবের বিভিন্ন পর্যায়ে পৌঁছেছে। কিছু জায়গায় ভবিষ্যতে মৃত্যুর হার বাড়বে। আবার কিছু জায়গায় মৃত্যুর ঘটনা স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে। প্রাদুর্ভাব চলাকালে সব কারণ থেকে মৃত্যুর ঘটনা বিশ্লেষণ করা এবং আগের বছরের একই সময়ের মধ্যে মৃত্যুর সংখ্যার সঙ্গে তুলনা করে একটি চিত্র পাওয়া যেতে পারে। এ রকম ২৭টি দেশের মৃত্যুর সংখ্যা পর্যালোচনা করেছে বিবিসি। এতে দেখা গেছে, যুক্তরাজ্যে ৪৩ শতাংশ, অস্ট্রিয়াতে ১১ শতাংশ, বেলজিয়ামে ৩৭ শতাংশ, ব্রাজিলের ছয় শহরে ৩৮ শতাংশ, চিলিতে ১৬ শতাংশ, ডেনমার্কে ৪ শতাংশ, ইকুয়েডরে ১০৮ শতাংশ, ফ্রান্সে ২৫ শতাংশ, জার্মানিতে ৪ শতাংশ, ইন্দোনেশিয়ার জাকার্তায় ৫৫ শতাংশ, ইরানে ৬ শতাংশ, ইতালিতে ৪০ শতাংশ, জাপানে দশমিক ৩ শতাংশ, নেদারল্যান্ডসে ৩০ শতাংশ, নরওয়ে ১ শতাংশ, পেরোয় ৮৭ শতাংশ, পর্তুগালে ১৫ শতাংশ, রাশিয়ার মস্কোয় ৩০ শতাংশ, সার্বিয়ায় ৫ শতাংশ, দক্ষিণ আফ্রিকায় ৯ শতাংশ, দক্ষিণ কোরিয়ায় ৫, স্পেনে ৫০ শতাংশ, সুইডেনে ২৪ শতাংশ, সুইজারল্যান্ডে ১০ শতাংশ, থাইল্যান্ডে ২ শতাংশ, তুরস্কের ইস্তাম্বুলে ৩২ শতাংশ, যুক্তরাষ্ট্রে ১৬ শতাংশ মৃত্যু বেড়েছে।

Comments

  • Latest
  • Popular

‘আমার তিন বোনের পাঁচ–ছেলে মেয়ে মারা গেছে, ওরা ৯ জন বেড়াতে এসেছিল’

১

সচিব হলেন ৩ নারী হাই কমিশনার ও রাষ্ট্রদূত

২

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ

৩

ঢাকায় রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন

৪

দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’রনেতা পরিচয়ে ব্যাংকারের জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকি

৫

নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি

৬

যে বাতাস আমাদের আয়ু কেড়ে নিচ্ছে – বাংলাদেশের বায়ুদূষণ, জনস্বাস্থ্য ও মানুষের আয়ু

৭

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৮

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৯

ঢাকাস্থ রাশিয়ান হাউসে স্পেস ফেস্টিভ্যাল: স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৯ বছর পূর্তি উদযাপন

১০
চার ব্যক্তিকে গ্রেপ্তারে উদ্বেগ / সাইবার আইনের অপব্যবহার আগের সরকারের দমন–পীড়নেরই পুনরাবৃত্তি: এইচআরডব্লিউ
নতুন সরকারের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগে বাংলাদেশে অন্তত চারজনকে গ্রেপ্তারের ঘটনাকে আগের
সিজিএস এবং এফইএস এর যৌথ উদ্যোগ / তরুণ নারী রাজনীতিবিদদের অংশগ্রহণে রাষ্ট্র ও জাতীয়তাবাদ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) এবং ফ্রিডরিখ এবার্ট স্টিফটুং (এফইএস)-এর যৌথ উদ্যোগে “জাতীয়তাবাদ, রাষ্ট্র ও
ট্রাম্পের সঙ্গে ফোনালাপ / যুদ্ধ বন্ধে কাজ করার প্রতিশ্রুতি দিলেন জেলেনস্কি
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের একদিন পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপ করেছেন
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতি / রোহিঙ্গাদের জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান 
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের মাসিক খাবারের বরাদ্দ অর্ধেক কমানোর পরিকল্পনার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে