শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
Friday, 13 November, 2026

‘অন্তর্বাসে নজরদারি চালাবে যুক্তরাষ্ট্র’

ঢাকা ডিপ্লোমেট সংবাদদাতা:
  05 Sep 2023, 20:44
অন্তর্বাসে নজরদারি চালাবে যুক্তরাষ্ট্র...........ছবি: সংগৃহীত

প্যান্ট নিয়ে বাহাদুরীর দিন শেষ, শখ করে পছন্দের প্যান্ট পরলেও তাতে বিশেষ কোনও লাভ হবে না। কারণ ওই প্যান্টের প্রাইভেসি আর সরকারের নজরদারির মধ্যে দূরত্ব ঠিক ততটাই পুরু যতটা প্যান্টের ফ্যাবরিক। আন্ডারউইয়ার তথা প্যান্টে এবার বসছে চিপ। মার্কিন গুপ্তচর সংস্থা এমনই স্মার্ট প্যান্ট আনতে চলেছে।

নাগরিকদের ট্র্যাক করতে এবার প্যান্টে বসানো হবে চিপ, কিন্তু তার টের আপনি পাবেন না। অত্যাধুনিক উপায়ে প্যান্টগুলিতে এই স্মার্ট ইন্টেলিজেন্স সিস্টেম বসাতে চলেছে মার্কিন প্রশাসন। এই স্মার্ট প্যান্টগুলি তৈরি করার জন্য 22 মিলিয়ন ডলার ফেডেরাল মানি ফান্ড তৈরি করা হয়েছে মার্কিন প্রশাসনের তরফে।

অন্তর্বাসে বসছে চিপ
মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টেলিজেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রোজেক্টস অ্যাক্টিভিটির (IARPA) উপর এই পরিকল্পনা সফল করার দায়িত্ব দেওয়া হয়েছে। তারা এমন একটি কাপড়ের উপর কাজ করছে যা অডিও, ভিডিয়ো এমনকি ইউজারের লোকেশন ট্র্যাক করতে পারবে। সেই তথ্য লক্ষ কিলোমিটার দুর থেকে মনিটর করতে পারবে মার্কিন গুপ্তচরেরা।

গোয়েন্দা সংস্থাগুলির জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ চ্যালেঞ্জগুলি মোকাবিলা করতে এই ফেডারেল তহবিলে বিনিয়োগ করে ইন্টেলিজেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রোজেক্টস অ্যাক্টিভিটি। এই সংস্থার বিনিয়োগের উপর ভর করে কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে গবেষণার জন্য নোবেল পান পদার্থবিদ ডেভিড ওয়াইনল্যান্ড।

শুধু অন্তর্বাস নয় শার্ট-মোজাতেও ট্র্যাকিং ফিচার
সংবাদ সংস্থার রিপোর্ট অনুসারে, অন্তর্বাস ছাড়া জিন্সের প্যান্ট, শার্ট, মজা সহ একাধিক গার্মেন্টে এই চিপ বসানোর ভাবনা রয়েছে মার্কিন সরকারের। এই পরিকল্পনা বাস্তবায়ন করার লক্ষ্য শুধু IARPA নয়, আরও অনেক প্রতিষ্ঠানকে সঙ্গে নেওয়া হয়েছে যেমন নটিলাস ডিফেন্স এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি।

এই প্রতিষ্ঠানগুলির দক্ষতার উপর ভর করে এই অভিনব স্মার্ট ই- প্যান্ট বানাতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার থেকে স্মার্টফোনের থেকেও স্মার্ট হতে চলেছে আপনার প্যান্ট বা আন্ডারউইয়ার। স্মার্ট ইলেকট্রিক চালিত নেটওয়ার্ক টেক্সটাইল সিস্টেম তৈরি করাই লক্ষ্য এই সংস্থাগুলির।

এই ধরনের স্মার্ট ই প্যান্ট কি খোলা বাজারেও বিক্রি হবে নাকি শুধুমাত্র গুপ্তচরবৃত্তির জন্য আনা হচ্ছে তা খোলসা করেনি মার্কিন সেনাবাহিনী। সবমিলিয়ে আপনি বাড়ি থেকে বেরোনোর সময় ফোন ভুলে গেলেও চিন্তা নেই, কারণ আপানর সমস্ত তথ্য বহন করবে আপনার প্যান্ট এবং আপনাকে ট্র্যাক করতে সরকারকেও সাহায্য করবে। এই সময়

Comments

  • Latest
  • Popular

জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

১

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার-এর সাক্ষাৎ

২

তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

৩

ঢাকায় ভিডিও করা চীনা ভ্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ভারত

৪

মানুষজনকে ভ্রমণ করতে হলে ট্রাভেল ডকুমেন্ট লাগে: জয়সোয়াল

৫

শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন

৬

কপ৩১ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী কাল তুরস্ক যাচ্ছেন

৭

নতুন পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী

৮

জিয়াউর রহমানই ৭ই নভেম্বর এদেশের অরক্ষিত স্বাধীনতাকে রক্ষা করেছিলেন : স্বরাষ্ট্রমন্ত্রী

৯

বাংলাদেশ কো-অপারেটিভ জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ

১০
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আলজেরিয়া হঠাৎ করেই সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। আবুধাবির ধারাবাহিক ‘উসকানিমূলক
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই
মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ও সংঘাতের মধ্যেই সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক আজ শুক্রবার একটি যৌথ
যুক্তরাজ্যে স্টারমারের পদত্যাগ, নতুন প্রধানমন্ত্রী বার্নহ্যাম
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন লেবার পার্টির নবনির্বাচিত নেতা অ্যান্ডি বার্নহ্যাম। আজ সোমবার রাজা তৃতীয় চার্লসের
নয়াদিল্লিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের সফরে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। দেশটির