শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
Friday, 21 August, 2026
এএফপির প্রতিবেদন

টিউলিপকে মন্ত্রিসভা থেকে সরাতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে চাপ

ঢাকা ডিপ্লোমেট আর্ন্তজাতিক ডেস্ক:
  13 Jan 2025, 21:13
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও তার দলের মন্ত্রী টিউলিপ সিদ্দিক..................................ছবি: সংগৃহীত

বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আলোচনায় যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্য ও বাংলাদেশে বিভিন্ন দুর্নীতির অভিযোগে পদত্যাগের চাপে রয়েছেন তিনি। তাকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিতে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে চেপে ধরেছেন বিরোধীরাও।

টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি)। এ পদে দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন তিনি। টিউলিপ গত আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে।

বাংলাদেশে ৯ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টিউলিপ, তার খালা শেখ হাসিনা, মা শেখ রেহানা ও শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত মাসে এই অনুসন্ধান শুরু হয়েছে।

এ ছাড়া গত শুক্রবার টিউলিপ সিদ্দিককে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল ফিন্যান্সিয়াল টাইমস। তাতে বলা হয়, লন্ডনের কিংস ক্রস এলাকার কাছে টিউলিপের মালিকানায় একটি ফ্ল্যাট রয়েছে। ২০০৪ সালে সেটি আবদুল মোতালিফ নামের একজন আবাসন ব্যবসায়ীর কাছ থেকে বিনা মূল্যে পেয়েছিলেন। আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে সংশ্লিষ্টতা ছিল আবদুল মোতালিফের।

অভিযোগ ওঠার পরপর চলতি মাসের শুরুর দিকে স্টারমারের আদর্শ মানদণ্ড পরামর্শদাতার কাছে নিজেই অভিযোগটি তদন্তের আহ্বান জানান টিউলিপ। এমনকি তার দাবি, তিনি কোনো অন্যায় করেননি।

সোমবার (১৩ জানুয়ারি) যুক্তরাজ্যের মন্ত্রিসভায় টিউলিপের অবস্থান এখনো পাকাপোক্ত আছে কিনা, এমন প্রশ্ন করা হলে জ্যেষ্ঠ ব্রিটিশ মন্ত্রী প্যাট ম্যাকফ্যাডেন স্কাই নিউজকে বলেন, অভিযোগের বিষয়ে নিজ থেকে তদন্তের কথা বলে টিউলিপ ঠিক কাজটি করেছেন। আদর্শ মানদণ্ড পরামর্শদাতার এই ধরনের অভিযোগ তদন্ত করার ক্ষমতা রয়েছে।

ম্যাকফ্যাডেন বলেন, এটাই তিনি করছেন এবং এটি এই পরিস্থিতি মোকাবিলার সঠিক উপায়।

তবে বর্তমান লেবার সরকারের এমন অবস্থানে মোটেই খুশি না যুক্তরাজ্যের বিরোধী রাজনীতিকরা। তারা বারবার টিউলিপকে বরখাস্ত করার দাবি তুলেছেন।

প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির অর্থবিষয়ক মুখপাত্র মেল স্ট্রাইড রোববার টাইমস রেডিওকে বলেন, আমি মনে করি তার এই দায়িত্ব পালন করা আর সম্ভব নয়। টিউলিপের বর্তমান পদে থাকা অনুচিত। অথচ তিনি সরকারের দুর্নীতিবিরোধী মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
 

Comments

  • Latest
  • Popular

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে স্বরাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে কাজ করবো: নতুন চেয়ারম্যান

বিগত সরকারের মত মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেটের আলামত দেখতে পাচ্ছি : ফখরুল ইসলাম

কলকাতার আবাসিক হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধিতে বিটুবি টাস্কফোর্স গঠনের প্রস্তাব ভারতীয় ব্যবসায়ীদের

বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে বাণিজ্য সম্প্রসারণে আইসিটি, সাইবার নিরাপত্তা ও ফিনটেকে নতুন সম্ভাবনা

প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়

 স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়  স্থায়ী কমিটির    বৈঠকে মাদক নির্মূল  ও জুয়া বন্ধের আহবান

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর

১০
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই
মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ও সংঘাতের মধ্যেই সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক আজ শুক্রবার একটি যৌথ
যুক্তরাজ্যে স্টারমারের পদত্যাগ, নতুন প্রধানমন্ত্রী বার্নহ্যাম
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন লেবার পার্টির নবনির্বাচিত নেতা অ্যান্ডি বার্নহ্যাম। আজ সোমবার রাজা তৃতীয় চার্লসের
নয়াদিল্লিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের সফরে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। দেশটির
ভারত সফরে যা যা করবেন পুতিন
দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ বৃহস্পতিবার ভারত যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দেশের মধ্যে