বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
Wednesday, 30 September, 2026

মমতার ডাকে বৈঠকে রাজি আন্দোলনকারীরা

ঢাকা ডিপ্লোমেট আন্তর্জাতিক ডেস্ক:
  16 Sep 2024, 20:12
মমতার ডাকে বৈঠকে রাজি আন্দোলনকারীরা...................................ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ সরকারের ‘শেষ চেষ্টা’র জেরে নিজেদের শর্ত থেকে সরে এসেই কি অবশেষে বৈঠকে রাজি আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা?

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে কালীঘাটে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করতে যাচ্ছেন তারা।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আন্দোলনকারীদের এরইমধ্যে কালীঘাটে যাওয়ার প্রস্তুতিও শুরু হয়ে গেছে। সল্টলেকের ধরনাস্থলে বাস পৌঁছেছে। 

সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, রাজ্য সরকারের তরফে বাস পাঠানো হয়েছে। যাতে করে আন্দোলনকারীদের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর বাড়িতে যাবেন। 

জানা গেছে, স্থানীয় সময় বিকেল ৫টায় কালীঘাটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বাড়িতে এ বৈঠক হবে। তার আগে পৌনে ৫টার দিকে আগের দিনের বৈঠকে যোগ দিতে আসা প্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়েছে। 

এর আগে, রাজ্যের স্বাস্থ্য় পরিষেবা স্বাভাবিক করতে ফের জুনিয়র ডাক্তারদের আলোচনার টেবিলে ডাকেন মুখ্যসচিব মনোজ পন্থ। ইমেইল করা হয়েছিল আন্দোলনকারীদের। মুখ্যসচিবের তরফে পাঠানো চিঠিতে সুপ্রিম কোর্টের নির্দেশিকার কথা উল্লেখ করা হয়। 

এতে আরো বলা হয়েছে, ‘এবারই পঞ্চম এবং শেষবার মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনাদের প্রতিনিধিদের বৈঠকে ডাকা হচ্ছে। এর আগেও আপনাদের খোলা মনে বৈঠকের জন্যই মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে ডাকা হয়েছিল। যেহেতু এটি সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়, তাই কোনোভাবে লাইভ সম্প্রচার কিংবা ভিডিওগ্রাফি হওয়া সম্ভব নয়। তবে দুপক্ষের সই করা বৈঠকের কার্যবিবরণী কিংবা মিনিটস শেয়ার করা হবে।’ 

এর পর তিনটি শর্ত জানিয়ে মুখ্যসচিবকে পালটা মেইল করা হয় আন্দোলনকারীদের তরফে। তার মধ্যে অন্যতম ভিডিওগ্রাফির দাবি। তা থেকে সরে আসেননি ডাক্তাররা। তারই মধ্য়ে দীর্ঘ সময় ধরে গভর্নিং বডির বৈঠক করেন আন্দোলনকারীরা। বিকেলে তারা জানান, কালীঘাটের বৈঠকে যাচ্ছেন আলোচনা করতে। তবে ফল কী হবে, তা নিয়ে সংশয়ে রয়েছেন জুনিয়র ডাক্তাররা। সংবাদ প্রতিদিন

Comments

  • Latest
  • Popular

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

১

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

২

অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা

৩

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৪

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৫

ডিআইজিসহ পুলিশে ৩১ পদে রদবদল

৬

মালয়েশিয়ার শ্রমাবাজার নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে

৭

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৮

আরামবাগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

৯

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের প্রজ্ঞাপন হলো, জুলাই থেকে বাড়তি বেতন পাবেন

১০
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আলজেরিয়া হঠাৎ করেই সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। আবুধাবির ধারাবাহিক ‘উসকানিমূলক
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই
মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ও সংঘাতের মধ্যেই সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক আজ শুক্রবার একটি যৌথ
যুক্তরাজ্যে স্টারমারের পদত্যাগ, নতুন প্রধানমন্ত্রী বার্নহ্যাম
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন লেবার পার্টির নবনির্বাচিত নেতা অ্যান্ডি বার্নহ্যাম। আজ সোমবার রাজা তৃতীয় চার্লসের
নয়াদিল্লিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের সফরে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। দেশটির