কোভিড-১৯ টীকা সংগ্রহে বাংলাদেশকে ৩০ লাখ ডলার অনুদান দিচ্ছে এডিবি
কূটনৈতিক প্রতিবেদক
30 Sep 2020, 01:55
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং বাংলাদেশ সরকার করোনা ভাইরাসের টীকাসহ জরুরি চিকিৎসা সরবরাহের জন্য জন্য ৩০ লাখ মার্কিন ডলার অনুদান চুক্তি করেছে।
মঙ্গলবার এডিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপান সরকার এডিবি পরিচালিত এশিয়া প্যাসিফিক ডিজাস্টার রেসপন্স ফান্ড থেকে প্রাপ্ত অনুদান সহায়তা অর্থায়ন করছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ যথাক্রমে বাংলাদেশ ও এডিবির পক্ষ থেকে অনুদান চুক্তিতে স্বাক্ষর করেন।
কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, কোভিড-১৯ মহামারী নিয়ন্ত্রণে থাকলেও অর্থনৈতিক কার্যক্রম পুনরায় শুরু করতে জনগণকে টীকা দেয়া জরুরী অগ্রাধিকার।
বাংলাদেশে কোভিড-১৯ মহামারী প্রতিরোধ ও কমাতে এডিবির পূর্ববর্তী সহায়তায় প্রায় ৬ শ’ ৩ মিলিয়ন মার্কিন ডলার ঋণ ও অনুদান দিয়েছে।
দেশের অর্থনীতি ও জনস্বাস্থ্যের উপর কোভিড-১৯ মহামারীর প্রভাব নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকারের প্রচেষ্টাকে শক্তিশালী করতে গত ৭ মে এডিবি ৫০ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করে।
Comments
Latest
Popular
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ পাঁচ দেশের কূটনীতিকেরা
১
ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী
২
নিরাপদে ও সুশৃঙ্খলভাবে বিজয় দিবস উদযাপনে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত
৩
দিল্লি চায় হাসিনাকে ফেরতে সামরিক বিমান পাঠানো হোক, এই খবর নিয়ে প্রশ্নে কিছু বললেন না জয়সোয়াল
৪
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি দিল্লি যেভাবে দেখছে
৫
জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার-এর সাক্ষাৎ
৭
তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
৮
ঢাকায় ভিডিও করা চীনা ভ্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ভারত
৯
মানুষজনকে ভ্রমণ করতে হলে ট্রাভেল ডকুমেন্ট লাগে: জয়সোয়াল