সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
Monday, 05 October, 2026

রাষ্ট্রদূত ওয়ালিউর রহমানের মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ডিপ্লোমেট ডটকম
  02 Dec 2023, 22:22
রাষ্ট্রদূত ওয়ালিউর রহমানের মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক.................ছবি: সংগৃহীত

সাবেক পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। শনিবার (২ ডিসেম্বর) এক শোক বার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে রাষ্ট্রদূত ওয়ালিউর রহমানের অসামান্য অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারের হত্যা করা হলে ওয়ালিউর রহমান সাহসিকতা দেখিয়ে এ নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান।

প্রতিমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান ২৯ নভেম্বর (বুধবার) সকাল সাড়ে ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।

মরহুম ওয়ালিউর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, রাষ্ট্রদূত ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৪২ সালের ২৬ ডিসেম্বর ঝিনাইদহ জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে পাকিস্তানের ফরেন সার্ভিসের চাকরি ছেড়ে মুজিবনগর সরকারে যোগদান করেন।

ওয়ালিউর রহমান একজন গবেষকও ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি তার প্রতিষ্ঠিত বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

মরহুম ওয়ালিউর রহমানের কুলখানি ও দোয়া অনুষ্ঠান শনিবার বাদ আছর ধানমন্ডিতে তার নিজ বাসভবন অনুষ্ঠিত হবে।

Comments

  • Latest
  • Popular

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১

ঢাকাস্থ রাশিয়ান হাউসে স্পেস ফেস্টিভ্যাল: স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৯ বছর পূর্তি উদযাপন

২

আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন

৩

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

৪

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

৫

অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা

৬

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৭

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৮

ডিআইজিসহ পুলিশে ৩১ পদে রদবদল

৯

মালয়েশিয়ার শ্রমাবাজার নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে

১০
মন্ত্রণালয়ের পরিপত্র জারি / পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী–১ হিসেবে হুমায়ুন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে
বিদেশে নিযুক্ত নয় মিশনপ্রধানের সচিব পদে পদোন্নতি
বিদেশে বাংলাদেশ মিশনে নিযুক্ত বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের নয়জন কর্মকর্তাকে সচিব পদে (গ্রেড-১) পদোন্নতির সিদ্ধান্ত গ্রহণ
অন্তর্বর্তী সরকারের চুক্তিতে নিয়োগ দেওয়া চার রাষ্ট্রদূতকে ঢাকায় প্রত্যাহার
পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বাংলাদেশের রাষ্ট্রদূত যথাক্রমে এম মাহফুজুল হক, মো.
একটি গতিশীল পররাষ্ট্রনীতি পরিচালনার আশা পররাষ্ট্রমন্ত্রীর
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’ নীতি বহাল ও দেশের স্বার্থ সমুন্নত রেখে বিভিন্ন