শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
Friday, 18 September, 2026

দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ডিপ্লোমেট ডটকম:
  29 Apr 2025, 22:21
সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া..................................ছবি: সংগৃহীত

চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার দেশে ফেরা নিশ্চিত করতে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুতের কাজ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়াকে দেশে ফিরিয়ে আনতে এয়ার অ্যাম্বুলেন্সের অনুরোধ জানিয়ে একটি চিঠি দেওয়া হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি এবং ব্যবস্থা নিচ্ছি।’

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, খালেদা জিয়াকে ফিরিয়ে আনতে কাতার থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে গত সপ্তাহে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টাকে একটি চিঠি দেন। চিঠিতে উল্লেখ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও পুরোপুরি আশঙ্কামুক্ত নন। এ অবস্থায় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরিয়ে আনার প্রয়োজন রয়েছে।

দুর্নীতির মামলায় ২০১৮ সালে খালেদা জিয়া কারাবন্দি হন। করোনাকালে তাকে শর্তসাপেক্ষে মুক্তি দেয়া হয়। পরে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে তৎকালীন সরকারের পতনের পর রাষ্ট্রপতির আদেশে তার মুক্তি নিশ্চিত হয়। একই সঙ্গে দুর্নীতির মামলার রায় বাতিল করে আদালত।

২০২৫ সালের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়া হয়। সেখানে ১৭ দিন হাসপাতালে থাকার পর বর্তমানে তিনি ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন আছেন। দীর্ঘদিন লিভার সিরোসিস, কিডনি, হার্ট ও ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন তিনি।

চিকিৎসাধীন অবস্থাতেই তিনি এবারের ঈদ উদ্‌যাপন করেন পরিবারের সঙ্গে, দীর্ঘ ছয় বছর পর পরিবারের সান্নিধ্যে কাটানো এটি তার প্রথম ঈদ। এর আগে কারাবন্দি অবস্থায় চারটি ঈদ কাটিয়েছেন কারাগার ও হাসপাতালে।

বিএনপি সূত্র জানিয়েছে, দলের নেতাকর্মীরা তার প্রত্যাবর্তনের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং রাজনৈতিকভাবে এই মুহূর্তটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন।

Comments

  • Latest
  • Popular

সাভারে এসআই আলতাফ হোসেন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নেপাল ঘুরে দাঁড়াচ্ছে, বাংলাদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত

ঢাকার যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা- স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই ভারতে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

যৌথ ঘোষণাপত্রে একমত ব্রিকস

বরিশালে সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

আইন পেশায় সততা ও ন্যায়বিচারের আদর্শ ধারণের আহ্বান

ঢাকায় বাংলাদেশ-রাশিয়া সাংস্কৃতিক মেলবন্ধন

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

১০
মন্ত্রণালয়ের পরিপত্র জারি / পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী–১ হিসেবে হুমায়ুন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে
বিদেশে নিযুক্ত নয় মিশনপ্রধানের সচিব পদে পদোন্নতি
বিদেশে বাংলাদেশ মিশনে নিযুক্ত বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের নয়জন কর্মকর্তাকে সচিব পদে (গ্রেড-১) পদোন্নতির সিদ্ধান্ত গ্রহণ
অন্তর্বর্তী সরকারের চুক্তিতে নিয়োগ দেওয়া চার রাষ্ট্রদূতকে ঢাকায় প্রত্যাহার
পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বাংলাদেশের রাষ্ট্রদূত যথাক্রমে এম মাহফুজুল হক, মো.
একটি গতিশীল পররাষ্ট্রনীতি পরিচালনার আশা পররাষ্ট্রমন্ত্রীর
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’ নীতি বহাল ও দেশের স্বার্থ সমুন্নত রেখে বিভিন্ন