বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
Wednesday, 19 August, 2026

ঢাকায় দিনব্যাপী এনআরবি ওয়ার্ল্ড সামিট অনুষ্ঠিত

বাণিজ্য ডেস্ক, ঢাকাডিপ্লোমেটডটকম
  26 Dec 2024, 20:54

ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৪। আজ বৃহস্পতিবার রাজধানীর শেরাটন হোটেলে দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।
এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট মো. শাহীদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন এনআরবি ওয়ার্ল্ডের প্রধান উপদেষ্টা আজিজ আহমেদ, ইউকে বিসিসিআইয়ের চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই, এনআরবি ওয়ার্ল্ড সাপোর্ট ফোরামের ভাইস চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী, গ্লোবাল এনআরবি চেম্বারের সেক্রেটারি হেমি হোসেন এবং এনআরবি ওয়ার্ল্ডের ফাউন্ডার এনামুল হক এনাম।
এনআরবি ওয়ার্ল্ড সামিটের আয়োজক প্রবাসী বাংলাদেশিদের সংগঠন গ্লোবাল এনআরবি ওয়ার্ল্ড এবং বিজনেস এশিয়া ম্যাগাজিন। আয়োজনে সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), গ্লোবাল এনআরবি চেম্বার ও ‘বিজনেস আমেরিকা ম্যাগাজিন’।
সম্মেলনে বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। তাঁদের মধ্যে আছেন উদ্যোক্তা, ব্যবসায়ী, রাজনীতিবিদ, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষাবিদ, প্রযুক্তিবিদ। দিনব্যাপী আয়োজনে বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের অংশগ্রহণকে আরও বিস্তৃত ও অর্থবহ করতে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, বিনিয়োগ, ব্যাংকিং, কৃষি, পর্যটন, আবাসন, রপ্তানি বিষয়ে সেমিনার হয়। এ ছাড়া বিভিন্ন খাতে অবদান রাখায় প্রবাসী বাংলাদেশিদের গ্লোবাল এনআরবি অ্যাওয়ার্ড দেওয়া হয়।

Comments

  • Latest
  • Popular

কলকাতার আবাসিক হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধিতে বিটুবি টাস্কফোর্স গঠনের প্রস্তাব ভারতীয় ব্যবসায়ীদের

বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে বাণিজ্য সম্প্রসারণে আইসিটি, সাইবার নিরাপত্তা ও ফিনটেকে নতুন সম্ভাবনা

প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়

 স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়  স্থায়ী কমিটির    বৈঠকে মাদক নির্মূল  ও জুয়া বন্ধের আহবান

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর

দুই বছরে ঢাকা সিটির চেহারা পাল্টে দেওয়া সম্ভব :ডিএসসিসি প্রশাসক

তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফর ও ব্রিকস সম্মেলন দুটোতেই আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সোয়াল

সমতার ভিত্তিতে আলাপ-আলোচনার মাধ্যমে দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

১০
সবজি-মুরগির দাম কমলেও মাছের বাজার চড়া
পবিত্র ঈদুল আজহার ছুটি কাটিয়ে সবে মাত্র ফিরতে শুরু করেছে মানুষ। এখনও চিরচেনা রুপে ফেরেনি
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ২ কোটি ৭৯ লাখ টাকা
পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছে মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের
বাংলাদেশকে ২৭ কোটি মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক
বাংলাদেশকে ২৭ কোটি মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩ হাজার ২৮৩
স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানি বন্ধ করল ভারত
উত্তর-পূর্বাঞ্চলের স্থলবন্দরগুলো দিয়ে বাংলাদেশি পণ্য প্রবেশে কঠোর বিধিনিষেধ জারি করেছে ভারত। এই সিদ্ধান্তের ফলে দেশটির